এক্সপ্লোর

TMC News: ‘৫০ লক্ষ চেয়েছিল আইপ্যাক…তৃণমূলের কেউ ফোন ধরেনি, বিজেপি নেতারা ফোন করেছে’, বিস্ফোরক ঋজু দত্ত

Riju Dutta Exclusive Interview: এবিপি আনন্দে বিস্ফোরক ঋজু দত্ত। তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। জানালেন, বিপদে পাশে পেয়েছেন বিজেপি-কে।

কলকাতা: তৃণমূল থেকে নিলম্বিত হওয়ার পর বিস্ফোরক ঋজু দত্ত। দলের পরাজয়ের জন্য দলীয় নেতৃত্বকে যেমন কাঠগড়ায় তুললেন, তেমনই আইপ্যাকের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ তুললেন তিনি। এমনকি টিকিটের পরিবর্তে তাঁর কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল বলেও দাবি করলেন। জানালেন, বিপদে যখন খবর নেওয়ার প্রয়োজনও অনুভব করেনি, সেই সময় বিজেপি নেতৃত্বের সাহায্য় পান। (Riju Dutta Exclusive Interview)

শনিবার ঋজুকে সাসপেন্ড করেছে তৃণমূল। আর তার পরই এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করলেন তিনি। এমনকি টিকিটের পরিবর্তে তাঁর কাছ থেকে টাকা চাওয়া হয় বলে জানালেন। ঋজুর বক্তব্য, প্রতীক জৈন আমাকে ডেকে বলল, 'তোমার টিকিট কনফার্মড'। কোথা থেকে? ডেবরা পশ্চিম মেদিনীপুর। প্রতীক জৈনের গোদরেজ ওয়াটার সাইডের অফিসের বাইরে আর একটা ঘরে বসত তার এক সহায়ক। সেও নাকি আইপ্যাকের শীর্ষ কর্তা! নাম অর্জুন। পুরো নাম জানি না। সে আমাকে বলল, টিকিটটা কনফার্ম করতে হলে ৫০ লক্ষ টাকা দিতে হবে। প্রতীক চায়নি কোনও দিন টাকা। বাড়িতে এসে নিজের স্ত্রীকে বলেছি। চোখে জল নিয়ে। আমার স্ত্রী, মা তাদের গয়না হাতে তুলে দিয়েছে। পরের দিন সকালে নিজের বিবেককে বোঝাতে পারিনি। তাদের গয়না ফেরত দিয়েছি। মা কালী বাঁচিয়ে নিয়েছেন। না হলে আজ বাড়িতে মুখ দেখাতে পারতাম না।" (TMC News)

আরও পড়ুন: ‘দিদি এবং অভিষেকদা অন্ধের মতো…’, তৃণমূলের হারের কারণ খোলসা করলেন ঋজু দত্ত, কাঠগড়ায় তুললেন IPAC-কেও

শুধু তিনিই নন, প্রত্যেক বিধানসভা কেন্দ্রে বিধায়ক হতে চাওয়া অনেকের কাছ থেকেই টাকা তোলা হতো বলে দাবি করেছেন ঋজু। তিনি বলেন, "ওরা কী করত! ধরুন একটা বিধানসভায় চার জন বিধায়ক হওয়ার স্বপ্ন দেখছে। ওরা চারজনকেই গিয়ে বলত, তোমরা বিধায়ক হবে। বলে যার কোনও চান্স নেই, তার থেকে ২০ লক্ষ নিত। আর যে হচ্ছে, তার থেকে ৫০ লক্ষ নিত। একটা বিধানসভায় চারজনের থেকে ১ কোটি টাকা উঠে গেল! তখন আমি পাগলের মতো আমার দলের শীর্ষ নেতৃত্বকে ফোন করেছি। ফলঘোষণার পর, যাতে আমাকে রক্ষা করুক কেউ। পরিবারকে বাঁচানোর জন্য। কেউ ফোন ধরেনি।"

আরও পড়ুন: ক্ষমতায় এসে কলকাতায় মাছ উৎসব বিজেপি-র, ‘বাঙালির মাছ-ভাত বন্ধ করে দিয়েছিলেন মমতা’, বললেন তাপস রায়

তবে তৃণমূল নেতৃত্ব খবর না নিলেও, বিজেপি-র কাছ থেকে ফোন পান বলে জানিয়েছেন ঋজু। তাঁর কথায়, "বিজেপির নেতারা ফোন করে জিজ্ঞেস করেছে কোনও অসুবিধা নেই তো! কেউ বলছে ঋজুদা তুমি ঠিক আছো! কেউ বলছে ঋজু তোর পরিবারের কোনও অসুবিধা নেই তো! আমি তখন বাধ্য হয়ে, প্রকাশ্যে বলছি মুখপাত্র হওয়ার সুবাদে এবং মায়ের দিল্লির পরিচিতিতে আমি দিল্লির কিছু বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করি এবং বঙ্গ বিজেপির শীর্ষ কিছু নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করি। তাদের বলি যে আমার কি বেঁচে থাকার অধিকার নেই? আমার পরিবারের কি বেঁচে থাকার অধিকার নেই? আমি তৃণমূল করি বলে, আমার জীবন জীবিকার অধিকার নেই? আমার চাকরিটাকরি সব কি নিয়ে নেবেন! আমি কী করব! তাঁরা বলেছেন, তোমার গায়ে একটা আঁচড়ও পড়বে না। আমার লোকাল বিজেপি বিধায়ক রিতেশ তিওয়ারি পুলিশকে ফোন করে স্পষ্ট ভাবে বলেন যে, 'ঋজুর গায়ে হাত পড়া মানে আমার গায়ে হাত পড়া'। আমার পরিবারকে রক্ষা করেছে। লোকাল যে বিজেপির নেতৃত্ব, মণ্ডল সভাপতি ইত্যাদি, শাখা সংগঠনের নেতৃত্ব। এই সত্যি কথাটা বলেছি বলে আজ দল থেকে আমি সাসপেন্ডেড।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
Advertisement

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget