এক্সপ্লোর

Mamata Banerjee: 'রাস্তা যেন বন্ধ না হয়', শ্রীভূমি স্পোর্টিংয়ের উদ্বোধনে এসে সুজিত বসুকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

Sreebhumi Puja: 'রাস্তা যেন বন্ধ না হয়', শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনে এসে সাফ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর পাড়ার পুজো বলে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং।

কলকাতা: 'রাস্তা (road) যেন বন্ধ (close না হয়', শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের (sreebhumi sporting club) পুজো (durga puja) উদ্বোধনে (inauguration) এসে সাফ বার্তা (instructs) মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee)। রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Basu) পাড়ার পুজো বলে পরিচিত শ্রীভূমি স্পোর্টিং। এদিন তাঁর উদ্বোধনের পর সুজিতের উদ্দেশে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর বার্তা, 'লোকে প্লেন ধরতে পারল না, রাস্তায় বেরোতে পারল না এমন যেন না হয়।' বিধাননগর কমিশনারেটের নতুন সিপি গৌরব শর্মার উদ্দেশে মুখ্যমন্ত্রীর নির্দেশ, 'তুমি দেখবে। ও যদি রাস্তা বন্ধ করে, আমাকে জানাবে। বিশ্ববাংলা থেকে আমি ওকে তখনই ঘ্যাচাং ফু করে দেব।'

আর কী বললেন?
দায়িত্বশীল কোনও পদে থাকার অর্থ কী, এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো উদ্বোধনের মঞ্চ থেকে সেই বার্তা আরও এক বার দেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান, সাধারণ মানুষ যাতে সবকটি পুজো দেখতে পান তার ব্যবস্থা করতে হবে। হলুদ পাঞ্জাবি পরা দমকলমন্ত্রীর উদ্দেশে তাঁর বার্তা, 'হোয়েন ইউ আর দ্য মিনিস্টার, ইউ মাস্ট বি ফর দ্য কমনার।' মাথা নিচু করে সুজিতও জানালেন, 'দিদির' নির্দেশ অক্ষরে অক্ষরে মানবেন। মমতার অবশ্য় সংযোজন, 'আপনারা ভাববেন না পুজোর সময় আমি ছুটিতে থাকি। মানুষ যখন রাস্তায় থাকে তখন কিন্তু আমি পাহারাদার হিসেবে পাহারায় থাকি। ' ফের দমকলমন্ত্রীকে সতর্কবার্তা,'আমি কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে খবর রাখব।' রসিকতাচ্ছলে এটাও জানিয়ে রেখেছেন, যদি নির্দেশের অন্যথা হয়েছে তা হলে দিদির স্নেহের পরশের  'অন্য ভাষা 'শোনা যাবে। তিনি যে মাটির ভাষায় কথা বলতে ভালোবাসেন, সেটাও বলেন মুখ্যমন্ত্রী। গত কয়েক বছরের রীতি মেনে তাঁর গলায় শোনা যায় স্তোত্রপাঠও। তবে যে ভাষায় তিনি রাস্তা বন্ধ না করার বার্তা দিয়েছেন, লাইমলাইট কেড়েছে সেটাই। গত বার সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুর্জ খলিফা থিমের আদলে পুজোয় ব্যাপক ভিড় জমেছিল। 

বুর্জ খলিফার স্মৃতি...
নির্মাণ ভাবনায় অভিনবত্বের টানে কাতারে কাতারে মানুষ গত বার পূর্ব কলকাতার এই পুজোমণ্ডপে ভিড় জমিয়েছিলেন। করোনাকালেও তিল ধারণের জায়গা ছিল না সেখানে। এমনকি মহাষ্টমীর সন্ধ্যায় বৃষ্টির পূর্বাভাস থাকলেও ভিড় কমেনি। উল্টে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। শেষমেশ মণ্ডপ সাময়িক ভাবে বন্ধ করে দিতে হয়। মণ্ডপ ফাঁকা করে দেয় পুলিশ। তার আগে  লেসার শো-ও বন্ধ করে দিতে হয়েছিল কারণ আলোর কারণে বিমান চলাচলে ব্যাঘাত ঘটছিল বলে খবর। কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। সেকারণে আগেই লেজার-শো বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তার পর ভিড়ের চাপে সাময়িক ভাবে মণ্ডপ বন্ধ করার সিদ্ধান্ত হয়। এবার আগে থাকতেই রাস্তা খালি রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী।  

আরও পড়ুন:ঋত্বিক-রাজনন্দিনীর নতুন জুটি, 'গোরা' ও 'সম্পূর্ণা'-র নতুন সিজনের সঙ্গে আসছে 'মিস্টার কলকেতা'ও!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ট্যুরিস্ট লজের বন্ধ ঘরে শিক্ষিকার নিথর দেহ, সঙ্গী উত্তরপ্রদেশের বাসিন্দা, সম্পর্কের টানাপোড়েনেই কি মর্মান্তিক পরিণতি?
ট্যুরিস্ট লজের বন্ধ ঘরে শিক্ষিকার নিথর দেহ, সঙ্গী উত্তরপ্রদেশের বাসিন্দা, সম্পর্কের টানাপোড়েনেই কি মর্মান্তিক পরিণতি?
NEET Paper Leak : নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
NEET Paper Leak : নিট প্রশ্নফাঁসকাণ্ডের প্রতিবাদে আন্দোলনের আঁচ এবার কলকাতায়, শিয়ালদা-ধর্মতলা মিছিল
Kunal Ghosh : কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'
কুণাল ঘোষের বিরুদ্ধে এবার স্বাধিকারভঙ্গের নোটিস, 'আমি পরিষ্কার বলছি...'
NEET Protest : প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...
প্রশ্নফাঁস বিতর্কে উত্তাল রাজধানী, প্রভাব পড়বে এ রাজ্যেও? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন ...

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget