এক্সপ্লোর

South 24 Parganas News: সোনারপুরে সোনার দোকানে ডাকাতির কিনারা, অলঙ্কার সহ গ্রেফতার ৫

Sonarpur: গত ১৩ অক্টোবর, পুজোর ঠিক মুখে, সোনারপুরের একটি সোনার দোকানে  ডাকাতি হয়েছিল। এক সপ্তাহের মধ্যে ওই ডাকাতির কিনারা করল পুলিশ।

রঞ্জিত হালদার, সোনারপুর: ৬ দিনের মাথায় সোনারপুরে (Sonarpur) সোনার দোকানে ডাকাতির কিনারা করল পুলিশ। অস্ত্রসহ গ্রেফতার ৫।  উদ্ধার করা হয়েছে অলঙ্কার ও নগদ ৩০ হাজার টাকা। গত ১৩ অক্টোবর ডাকাতি হয় সোনারপুরের সোনার দোকানে। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ৫ দুষ্কৃতী ও এক স্বর্ণব্যবসায়ীকে গ্রেফতার করল পুলিশ। 

সোনার দোকানে ডাকাতির কিনারা: গত ১৩ অক্টোবর, পুজোর ঠিক মুখে, সোনারপুরের একটি সোনার দোকানে  ডাকাতি হয়েছিল। এক সপ্তাহের মধ্যে ওই ডাকাতির কিনারা করল পুলিশ। এই ঘটনায় ৫ দুষ্কৃতী ও এক স্বর্ণ ব্যবসায়ী-সহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বলেন, “আমরা সবাইকে ইন্টারোগেশন করেছি। সবাই কনফেস করেছে। ওরা এক সপ্তাহ আগে রেকি করেছিল। ওদের একজনের পাস্ট হিস্ট্রি আছে। প্রিলিমিনারি ইনফরমেশন ৬-৭ জন ছিল। ৫ জনকে ধরেছি। বাকিদেরও ধরে নেব।’’

পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে ৪টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে। ব্যারাকপুরের আনন্দপুরীতে সোনার দোকানে ডাকাতির জন্য খুন, উলুবেড়িয়ায় সোনার দোকানে শ্যুটআউট, রানাঘাট ও পুরুলিয়ায় সেনকোর শোরুমে ভয়াবহ ডাকাতি। সোনার দোকান বারবার দুষ্কৃতী নিশানায় চলে আসায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছিল। পুজোর মুখে সোনারপুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় সেই প্রশ্ন আরও জোরাল হয়। বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ, সোনারপুর থানার পুলিশ, আইসি কুলতলি-সহ একাধিক থানা যৌথ অভিযানে নামে।

পুলিশ সূত্রে খবর, রত্নদীপ জুয়েলার্স নামে সোনার দোকানে ডাকাতির ঘটনায় এখনও পর্যন্ত লুঠের ৪০ গ্রাম সোনা, ১০০ গ্রাম রুপো ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। লুঠের বাকি সম্পত্তির সন্ধানে তল্লাশি চলছে বলে জানিয়েছে পুলিশ। ডাকাতিতে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত দুষ্কৃতীদের জেরা করে, চোরাই সোনা কেনার অভিযোগে, কুলতলির মহিষমারি থেকে বিদ্যুৎ নস্কর নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন, “ডাকাতি সোনারপুরে হলেও, পুরো বারুইপুর পুলিশ জেলা এর পিছনে লেগে ছিল। জয়নগর, আইসি কুলতলিও ছিলেন। সাদা কালো এম ফিফটিন মোটরসাইকেল। রিমটা লাল ছিল। লোকাল সোর্স কাজে লাগিয়ে খোঁজ করে উদ্ধার।’’

আরও পড়ুন: Mohua Moitra: 'CBI বা এথিক্স কমিটির যে কোনও প্রশ্নের জবাব দিতে রাজি' ট্যুইট মহুয়ার

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget