এক্সপ্লোর

Rose Valley Case: পুজোর আগে সুখবর ! রোজভ্যালি কাণ্ডে টাকা ফেরত প্রতারিতদের, আবেদন করবেন কোন ঠিকানায় ?

Rose Valley Fraud Case : অবশেষে পুজোর আগে টাকা ফেরত পেতে শুরু করলেন রোজভ্য়ালির আমানতকারীরা, আবেদন করবেন কোন ওয়েবসাইটে ?

প্রকাশ সিনহা, কলকাতা: টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই, এবার পুজোর আগে টাকা ফেরত পেতে শুরু করলেন রোজভ্য়ালির আমানতকারীরা। আবেদন জানিয়ে প্রথম দফায় টাকা ফেরত পেলেন সাত হাজারেরও বেশি আমানতকারী।

রোজভ্য়ালিকাণ্ডের পর অবশেষে টাকা ফেরত পেতে শুরু করলেন প্রতারিতরা

পুজোর আগে রোজভ্য়ালির আমানতকারীদের জন্য় সুখবর, অবশেষে টাকা ফেরত পেতে শুরু করলেন প্রতারিতরা। প্রথম দফাতে টাকা ফেরত পেলেন ৭ হাজার ৩৪৬ জন আমানতকারী। আদালতের নির্দেশ মতো টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছিল আগেই। সূত্রের খবর, প্রতারিতদের হাতে টাকা তুলে দিতে, প্রথম দফায় ১৯ কোটি ৪০ লক্ষ টাকা 'অ্যাসেট ডিসপোজাল কমিটি'কে দেয় ED। রোজভ্য়ালির প্রতারিত আমানতকারীদের আবাদেন জানাতে বলা হয় www.rosevallyadc.com নামে ওয়েবসাইটে।

অ্যাসেট ডিসপোজাল কমিটির কী দাবি ?

অ্যাসেট ডিসপোজাল কমিটির দাবি, টাকা ফেরতের জন্য় সেখানে, ২৮ লক্ষ ১০ হাজার ৭১৪টি আবেদন জমা পড়ে। স্ক্রুটিনির পর বাতিল হয় বহু আবেদনপত্র।তথ্য় যাচাইয়ের পর বৃহস্পতিবার ৭ হাজার ৩৪৬ জন আমানতকারীর ব্য়াঙ্ক অ্য়কাউন্টে ১০ হাজার ২০০ টাকা করে পাঠানো হয়। অ্যাসেট ডিসপোজাল কমিটির অবসরপ্রাপ্ত বিচারপতি ও চেয়ারপার্সন দিলীপ শেঠ বলেন, আজ  ৭ হাজার ৩৪৬ জন আমানতকারীর ব্য়াঙ্ক অ্য়কাউন্টে ১০ হাজার ২০০ টাকা করে পাঠানো হয়েছে। ধাপে ধাপে এবার প্রত্য়েক মাসে আমানতকারীরা টাকা পাবে। 

কী হয়েছিল ? কী পদক্ষেপ ?

এদিন, আমানতকারীদের টাকা ফেরানোর বিষয় নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকেই উপস্থিত ছিলেন, ED-র জয়েন্ট ডিরেক্টর সুদেশ শেওরান। তিনি জানান , রোজভ্য়ালির যত সম্পত্তি রয়েছে তা নিয়ম মেনে ধাপে ধাপে আমানতকারীদের ফেরত দেওয়া হবে। উল্লেখ্য, ২০১৪ সালের জুন মাসে রোজভ্যালি মামলায় এফআইআর দায়ের করেছিল সিবিআই। ২০১৫-র মার্চে ইডির হাতে গ্রেফতার হন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডু। বাজেয়াপ্ত করা হয় তাঁর মোবাইল ফোন ও ল্যাপটপ। সম্প্রতি সিবিআই সূত্রে দাবি করা হয়েছে,রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর মোবাইল ফোন ও ল্যাপটপের হদিশ পাওয়া যাচ্ছে না। ইডির তত্‍কালীন তিন আধিকারিককে জিজ্ঞাসাবাদও করেছেন সিবিআইয়ের অফিসাররা।

আরও পড়ুন, প্রজাদের খাওয়ানো হতো, ঝাড়বাতির নিচে বসত যাত্রার আসর, ৫০০ বছরে পা আমতার জমিদার বাড়ির দুর্গা পুজোর

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 


 

 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget