এক্সপ্লোর

Rosogolla Day: দোকানের সামনে দিয়ে গেলেই খাওয়ানো হচ্ছে বিভিন্ন স্বাদের রসগোল্লা! দুর্গাপুরে অভিনব উদযাপন

Rosogolla Day Celebration: রসগোল্লার সত্ত্ব কার? বাংলা না উড়িষ্যার? সেই নিয়ে লড়াই তো দীর্ঘদিনের। অবশেষে, ২০১৮ সালের ১৮ নভেম্বর বাংলা এই লড়াই জিতে যা

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: ১৪ নভেম্বর শিশু দিবস। এই কথা সব্বাই জানেন। কিন্তু অনেকেই জানেন না, এই দিনটাকে পালন করা হয় 'রসগোল্লা দিবস' উপলক্ষ্যে। অন্যদিকে এই একই দিনে পালিত হয় 'বিশ্ব ডায়াবেটিস দিবস' (World Diabetes Day) উপলক্ষ্যেও। তা হোক.. যদি রসগোল্লা দিবস উপলক্ষ্যে বিনামূল্যে মেলে বিভিন্ন স্বাদের রসগোল্লা, তাহলে মিষ্টি মুখ না করে থাকতে পারেন এমন কেউ রয়েছেন নাকি? আর সেই ব্যবস্থাই করেছে দুর্গাপুরের মামরা বাজারের মনরমা সুইটস।

রসগোল্লার সত্ত্ব কার? বাংলা না উড়িষ্যার? সেই নিয়ে লড়াই তো দীর্ঘদিনের। দুই রাজ্যই এতদিন রসগোল্লাকে তার রাজ্যের নিজস্ব মিষ্টি বলে দাবি করে এসেছে। অবশেষে, ২০১৮ সালের ১৮ নভেম্বর বাংলা এই লড়াই জিতে যায়। বাংলার রসগোল্লা ছিনিয়ে নেয় জিআই স্বীকৃতি। বাংলার রসগোল্লা স্থান পায় বিশ্বের দরবারে। আর সেই দিনটিকেই ঘোষণা করা হয় রসগোল্লা দিবস হিসেবে। আজ সেই দিবসের ৬ বছর পূর্তি। আর সেই উপলক্ষ্যে বিশেষ উদ্য়োগ দুর্গাপুরের মামলা বাজারের মনোরমা সুইটসের। দোকানে আগত ক্রেতাদের বিনামূল্যে দেওয়া হল বিভিন্ন স্বাদের রসগোল্লা!

লঙ্কা রসগোল্লা, ব্লুবেরি রসগোল্লা , নলেন গুড়ের রসগোল্লা থেকে শুরু করে সাদা রসগোল্লা.. কী নেই আয়োজনে। শুধু কি তাই.. দোকানের সামনে দিয়ে কোনও স্কুলপড়ুয়া গেলেই তার হাতে ধরিয়ে দেওয়া হচ্ছিল বিভিন্ন স্বাদের রসগোল্লার প্লেট। দোকানের সামনে লাইন পড়ে গিয়েছিল বিনামূল্যে বিভিন্ন স্বাদের রসগোল্লা চেখে দেখার। শিল্পী মৈত্র নামের একজন ক্রেতা বলছেন, 'আমি দোকানে এসেছিলাম মিষ্টি কিনতে। কিন্তু আমাকে বিনামূল্যে প্লেট ভর্তি রসগোল্লা ধরিয়ে দিল দোকানদার। বলল আজ তো রসগোল্লা দিবস, তাই এই দোকানে মিষ্টি খান বিনামূল্যে। খুবই ভাল লাগলো। আজকের দিনটা দারুণ উপভোগ করলাম।'

দোকানের কর্ণধার দেবাশীষ ঘোষ বলছেন, 'আজ একদিকে শিশুদিবস, একদিকে রসগোল্লা দিবস, আর একদিকে ডায়াবেটিস ডে। সবদিক খেয়াল রেখেই আমরা এই দিনটি বিশেষ ভাবে উদযাপন করলাম। সবাইকেই বিনামূল্যের রসগোল্লা খাইয়ে আনন্দ ভাগ করে নিলাম। শিশুদের সঙ্গে সঙ্গে ক্রেতাদের ব্লুবেরি, স্ট্রবেরি, কমলা ভোগ, লঙ্কার রসগোল্লা খাওয়ালাম। প্রতি বছরের মত এই বছরও এভাবেই রসগোল্লা দিবস উদযাপন করলাম।'

আরও পড়ুন: Gargee-Rajatabha: প্রথমবার গার্গীর বিপরীতে রজতাভ, কমেডি ড্রামার মোড়কে আসছে 'বলরাম কাণ্ড'

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
আর জি-কর কাণ্ডের ২ বছর পার, আজ অভয়া স্মরণ
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
ভবানী ভবনে দ্বিতীয় হাজিরা অভিষেকের PA সুমিত রায়ের,
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget