এক্সপ্লোর

Royal Bengal Tiger: সম্পূর্ণ সুস্থ বাঘ, ডেরায় ফিরল কুলতলির রয়্যাল বেঙ্গল

Royal Bengal Tiger Update: ৬ দিন পর অবশেষে গতকাল ধরা পড়ে, কুলতলির (Kultali) রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। বন দফতরের বনি ক্যাম্পে প্রাথমিক চিকিত্সার পর দেখা যায়, বাঘটি সম্পূর্ণ সুস্থ।

পার্থপ্রতিম ঘোষ, কুলতলি: কুলতলির (Kultali) ডোঙ্গাজোড়া গ্রাম থেকে উদ্ধার হওয়া রয়্যাল বেঙ্গল (Royal Bengal Tiger) সম্পূর্ণ সুস্থ। সকালে ছেড়ে দেওয়া হল রামগঙ্গা রেঞ্জের ৪ নম্বর ধূলিভাসানির জঙ্গলে (Forest)। বন দফতর (Forest Department) সূত্রে খবর, ঘুমপাড়ানি গুলিতে কাবু করে শেখপাড়ার জঙ্গলে খাঁচাবন্দি করে বাঘটিকে (Tiger) নিয়ে যাওয়া হয় বন দফতরের বনি ক্যাম্পে। সেখানে প্রাথমিক চিকিত্সার (Primary Treatment) পর দেখা যায়, পূর্ণবয়স্ক পুরুষ বাঘটি সম্পূর্ণ সুস্থ রয়েছে। এরপরই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বন দফতর। 

৬ দিন পর গতকাল ঘুমপাড়ানি গুলিতে কাবু কুলতলির রয়্যাল বেঙ্গল টাইগার (Royal Bengal Tiger)। রবিবারই কুলতলির ডোঙ্গাজোড়া গ্রাম সংলগ্ন শেখপাড়ার জঙ্গলে বাঘের অবস্থান সম্পর্কে নিশ্চিত হন বন দফতরের কর্মীরা।  কিন্তু, অবস্থান বুঝতে পারলেও, কোনও ভাবেই ঘুমপাড়ানিগুলিতে তাকে কাবু করা যাচ্ছিল না। ধরা দিচ্ছিল না খাঁচাতেও। দু’দিন ধরে জঙ্গলে ট্রাঙ্কুলাইজার নিয়ে অভিযান চালান বনকর্মীরা। এরপর মঙ্গলবার সকালে, বাঘটিকে ধরার জন্য, পাশের পিয়ালি নদীর দিক থেকে দমকলকর্মীরা জল স্প্রে করেন। জঙ্গলে ছোড়া হয় লঙ্কা বোমা। এতেও কোনও লাভ হয়নি। এরপরই, ঝুঁকি নিয়ে জঙ্গলে ঢুকে পড়েন বনকর্মীরা। সেখানেই, পর পর দু’টি ঘুমপাড়ানি গুলি ছোঁড়া হয়। একটি লাগে বাঘের কাঁধে, অন্যটি, লাগে পায়ে। এরপর, বাঘটি নিস্তেজ হয়ে পড়ে।

নাইলনের জালে পেঁচিয়ে গভীর জঙ্গল থেকে বাঘটিকে বাইরের দিকে এনে, ঢোকান হয় খাঁচায়। খাঁচাবন্দি বাঘ দেখতে ভিড় করেন বহু মানুষ। পিয়ালি নদীর পাড়ে, জমে যায় থিকথিকে ভিড়। চিকিৎসকের উপস্থিতিতে, খাঁচাবন্দি বাঘটিকে তোলা হয় লঞ্চে। নিয়ে যাওয়া হয় নির্জন জায়গায়। বাঘটির শারীরিক পরীক্ষা করা হয়। বন দফতর সূত্রে খবর, দেখা যায় ধরা পড়া পূর্ণবয়স্ক পুরুষ বাঘটির পায়ে চোট রয়েছে। তবে তা গুরুতর নয়। 

আরও পড়ুন: Malda News: করোনা আক্রান্ত অধ্যাপিকা, আতঙ্ক মালদার চাঁচল কলেজে

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget