এক্সপ্লোর

Malda News: করোনা আক্রান্ত অধ্যাপিকা, আতঙ্ক মালদার চাঁচল কলেজে

Malda News Update: জানা গিয়েছে, চাঁচল কলেজের রাষ্ট্রবিজ্ঞান (Political Science) বিভাগের অধ্যাপিকা তিনি। গত কয়েকদিন ধরে তাঁর উপসর্গ ছিল।  দু’দিন আগে তিনি করোনা (Corona) পরীক্ষা করিয়েছিলেন। 

মালদা: অধ্যাপিকা করোনা (Corona) আক্রান্ত। আর তাতেই এবার আতঙ্ক ছড়াল মালদার চাঁচল কলেজে (Chanchal College)। কলেজ সূত্রে খবর, গতকাল মঙ্গলবার তাঁর রিপোর্ট পজিটিভ আসে।

জানা গিয়েছে, চাঁচল কলেজের রাষ্ট্রবিজ্ঞান (Political Science) বিভাগের অধ্যাপিকা তিনি। গত কয়েকদিন ধরে তাঁর উপসর্গ ছিল।  দু’দিন আগে তিনি করোনা পরীক্ষা করিয়েছিলেন। গতকাল তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে কলেজেও এসেছেন বলে জানা গিয়েছে। এক অধ্যাপিকা করোনা আক্রান্ত হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে শিক্ষক থেকে পড়ুয়াদের মধ্যে।  চাঁচলের মহকুমাশাসক কল্লোল রায় বলেন, “বিষয়টি আজ আমাদের সামনে এসেছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন তিনি। ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত বিশ্বাসের সঙ্গে কথা হয়েছে কলেজ বন্ধ রাখা যায় কি না সে বিষয়ে আলোচনা চলছে।’’ 

একদিকে ওমিক্রন (Omicron) আতঙ্ক, অন্যদিকে উৎসবের মরসুমে কোভিড নিয়মনীতিকে (Covid Regulations) তোয়াক্কা না করা। দুইয়ে মিলে উদ্বেগে আবহ। সিঁদুরে মেঘ দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তার ওপর চিন্তার ভাঁজ যেন কিছুটা বাড়ল। সোমবারের থেকে একলাফে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে রাজ্যের দৈনিক করোনা (Corona) সংক্রমণ। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের (২৮ ডিসেম্বর) প্রকাশিত বুলেটিন অনুযায়ী,  ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৫২ জন। এই সময়পর্বে মৃত্যু হয়েছে ৭ জনের। প্রসঙ্গত,  সোমবারের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৪৩৯। মৃত্যু হয়েছিল ১০ জনের।

এদিন রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, সবথেকে বেশি চিন্তা সেই কলকাতা নিয়েই। গত ২৪ ঘণ্টায় তিলোত্তমা নতুন করে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৮২ জন। মৃত্যু হয়েছে ২ জনের। যার পরই রয়েছে উত্তর ২৪ পরগনা। যেখানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ১০২। মৃত্যু ২ জনের। হাওড়াতে ৫৮ জন, হুগলিতে ৪১ জন ও দক্ষিণ ২৪ পরগনায় ৩৮ জন গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন।

আরও পড়ুন: Cooch Behar News: ভোটের আগে কোচবিহারে ‘দুয়ারে পুরসভা’ , পুর প্রশাসকের ‘স্বীকারোক্তি’ ঘিরে তৃণমূল-বিজেপি তরজা

 

সেরা শিরোনাম

West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
CPM Durga Puja :
"দুর্গাপুজোয় না হলে কালীপুজোয় বুকস্টল করুন" সিপিএমকে পরামর্শ হাইকোর্টের
Weather Update: চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
চতুর্থী থেকেই বদলাচ্ছে আবহাওয়া, তৈরি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা? কী জানাচ্ছে হাওয়া অফিস?
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে

ভিডিও

Abhishek Banerjee: শেক্সপিয়র সরণি থানায় আজ তলব অভিষেককে
Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget