Rejinagar By-Election 2026 : রেজিনগর উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার সিদ্ধান্ত RSP-র, নেপথ্যে এই ?
By-Election 2026 : RSP জানিয়েছে, আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

রেজিনগর : রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিল RSP। নিয়মের কারণে কোদাল-বেলদা প্রতীক দেওয়া যাচ্ছে না বলে জানানো হয় ১৯ সেপ্টেম্বর, এমনই দাবি করেছে RSP। দল বা প্রার্থীকে কমিশনের বিজ্ঞপ্তির আগে বা পরে কোনও সতর্কীকরণ বার্তা পাঠানো হয়নি বলে অভিযোগ তাদের। তাদের আরও অভিযোগ, কমিশন ও পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে উপনির্বাচনকে প্রহসনে পরিণত করেছে বিজেপি। RSP জানিয়েছে, আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
রেজিনগরের আরএসপি প্রার্থী বিকাশ চন্দ্র মিশ্র বলেন, "রাজ্য কমিটির নির্দেশে নির্বাচন থেকে আমরা বিরত থাকছি। নমিনেশন পেপার ফাইল করেছি গত ১৫ তারিখে। তারপর ১৭ তারিখে স্ক্রুটিনি হয়েছে। ১৯ তারিখে ইলেভেন্থ আওয়ারে আড়াইটা বাজে তখন আমাকে ফোন করছে যে, আপনার প্রতীক আপনাকে দেওয়া যাচ্ছে না। আপনাকে নির্দলের প্রতীক নিতে হবে। ১৮৩টা প্রতীক আছে। তারমধ্যে যে কোনও একটা। তাহলে স্ক্রুটিনির মানে কী হচ্ছে সেটা বুঝতে পারছি না। স্ক্রুটিনিটা কেন করলেন ? স্ক্রুটিনিটা তো...ভুল মানুষের ধরা পড়ে। আমরা সেটাই জানি।"
আপনারা কি রেজিনগরে প্রার্থী প্রত্যাহার করে নিলেন ? এবিপি আনন্দর প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে আরএসপির রাজ্য সম্পাদক তপন হোড় বলেন, "হ্যাঁ প্রত্যাহার করে নিলাম এই কারণেই যে আমাদের... এই বিজেপি প্রকৃতপক্ষে এবং নির্বাচন কমিশন যে ধরনের আচরণ করছে, তীব্র প্রতিবাদ করেছি।" তাঁকে আরও প্রশ্ন করা হয়, ওখানে তো সিপিএমে প্রার্থী ছিলেন, তারপরেও আপনারা প্রার্থী দিয়েছিলেন। সেক্ষেত্রে তো ব্যালটে আপনাদের নাম থাকবে...
এই প্রশ্নের উত্তরে আরএসপির রাজ্য সম্পাদক বলেন, "এ ব্যাপারে আমি কোনও মন্তব্য করব না। ব্যালটে নাম থাকবে। কিন্তু, আমাদের এরা কেউ ভোট করবে না। মানে, আমাদের প্রার্থীর পক্ষে কেউ ভোট করবে না।" Rejinagar By Election 2026
৬ অক্টোবর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের পাশাপাশি উপনির্বাচন হতে চলেছে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রেও। হুমায়ুন কবীরের হোম গ্রাউন্ডে, তাঁরই ছেড়ে দেওয়া আসনে লড়াই। হুমায়ুনের আম জনতা উন্নয়ন পার্টির হয়ে লড়বেন তাঁরই ছেলে গোলাম নবি আজাদ। এই কেন্দ্রে কংগ্রেসের হয়ে লড়বেন মহম্মদ আবদুল্লাহিল কাফি। একসময় মুর্শিদাবাদ মানেই ছিল কংগ্রেসের শক্ত ঘাঁটি। রেজিনগরও তাই। কিন্তু, এবারের বিধানসভা ভোটে সেই রেজিনগরে কংগ্রেস নেমে গেছিল চতুর্থ স্থানে। ৫৮ হাজার ৮৭৬ ভোটে রেজিনগরে জিতেছিলেন AJUP-র হুমায়ুন কবীর।
Before You Go
Suvendu Adhikari : মহিলা সুরক্ষা নিয়ে পুলিশকে কড়া বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP






















