এক্সপ্লোর

Rujira Banerjee:সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বাধা দেওয়া হয়েছে রুজিরাকে, দাবি পরিবার সূত্রে

Supreme Court Order:সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়া হয়েছে, দাবি পরিবার সূত্রে। গত অক্টোবরে রুজিবার আমেরিকা সফরে কোনও আপত্তি করেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আশাবুল হোসেন, কলকাতা: সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অমান্য করে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) বাধা দেওয়া হয়েছে, দাবি পরিবার সূত্রে। গত অক্টোবরে রুজিবার আমেরিকা সফরে কোনও আপত্তি করেনি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুধু তাই নয়। সূত্রের খবর, ৫ জুন থেকে ১৩ জুন পর্যন্ত রুজিরার দুবাই-যাত্রার কথা ই-মেল মারফৎ জানানো হয়েছিল ইডিকে। কিন্তু সেই ই-মেলের পরও কোনও আপত্তি করেনি ইডি। তা হলে আজ কেন কলকাতা বিমানবন্দরে বাধা দেওয়া হল তাঁকে? তৃণমূল সাংসদের স্ত্রীর পরিবার সূত্রে দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী এটি। আগামী ৮ তারিখ তাঁকে ফের সিজিও কমপ্লেক্সে তলবও করা হয়েছে বলে জানা যাচ্ছে। 

কেন বেআইনি?
কয়লাপাচার কাণ্ডে গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছিল দিল্লিতে। পাশাপাশি তলবের তারিখ রাখা হয় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এদিকে ছোট বাচ্চা নিয়ে দিল্লি যাওয়া সম্ভব নয় বলে মেলও করা হয় রুজিরার তরফে। কেন কলকাতার অফিসে জেরা নয় ? এনিয় প্রশ্ন তুলে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করেন অভিষেক। এবং সেই মামলায় সুপ্রিম কোর্ট কলকাতার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতরেই তলবের নির্দেশ দেয়। যদিও একাধিকবার তলবের ইস্যুতে, অভিষেক গতবছর বলেছিলেন, এটা 'রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়।' তবে সুপ্রিম কোর্টের সেই নির্দেশে মেনেই সেবার তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে, শীর্ষ আদালতে ৫ সেপ্টেম্বরের শুনানিতে উঠে আসে, 'অভিষেক-রুজিয়ার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। অভিষেক-রুজিরার বিদেশযাত্রাতেও কোনও নিষেধাজ্ঞা নেই।কিন্তু তা হলে কোন যুক্তিতে এদিন অভিষেক-পত্নীকে আটকাল ইডি? প্রশ্ন তুলেছে পরিবার।

কী জানা গেল?
এদিন দুবাই যাওয়ার পথে আটকানো হয় ডায়মন্ড হারবারের সাংসদের স্ত্রীকে। শুধু তাই নয়। বিমানবন্দরেই তাঁকে নোটিস ধরায় ইডি। সকাল ৭টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছেছিলেন রুজিরা। একটি মামলায়  লুক আউট সার্কুলার থাকার কারণ দেখিয়ে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে রুজিরাকে, এমনই খবর। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর বিমানবন্দর থেকে বেরিয়ে যান রুজিরা। বিদেশ যাওয়ার আগে চিঠি দিয়ে জানাতে হবে ইডিকে, শর্ত দিয়েছিল সুপ্রিম কোর্ট। রুজিরার পরিবার সূত্রে খবর, ইডিকে চিঠি দিয়েই বিদেশযাত্রার কথা জানানো হয়। গোটা ঘটনার পর তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন বলে জানা গিয়েছে। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্য় মত, করমণ্ডল দুর্ঘটনা থেকে নজর ঘোরাতেই এই তলবের চক্রান্ত।

 

আরও পড়ুন:কোথা থেকে শুরু বিশ্ব পরিবেশ দিবস উদযাপন? কেনই বা গুরুত্বপূর্ণ এই দিন?

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget