এক্সপ্লোর

Russia Ukraine Conflict: কী পরিস্থিতি ইউক্রেনের? দেশে ফিরে অভিজ্ঞতা ভাগ বঙ্গের পড়ুয়ার

Russia Ukraine Crisis: ২০১৭ সালে ইউক্রেনে ডাক্তারি পড়তে যান।ইউক্রেনে ডেনিপ্রোতে ডাক্তারি পড়তেন। উৎকণ্ঠার পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে এলেন তিনি?

সমীরণ পাল, ব্যারাকপুর: ইউক্রেন (Russia Ukraine Crisis) থেকে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) ব্যারাকপুরের (Barrackpore) বাড়িতে ফিরেছেন ডাক্তারির ছাত্র ঐশিক। তিনি ইউক্রেনে ডেনিপ্রোতে ডাক্তারি পড়তেন। ব্যারাকপুরের ব্যাঙ্ক পার্কের বাড়িতে বসে ঐশিক জানালেন, ইউক্রেন থেকে এখনও ফিরতে না পারা ভারতীয় বন্ধুদের জন্য তাঁর চিন্তা হচ্ছে। সবসময় তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগও করা যাচ্ছে না।

২০১৭ সালে ইউক্রেনে ডাক্তারি পড়তে যান। উৎকণ্ঠার পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে এলেন তিনি? ঐশিক জানাচ্ছেন, “এক মাস আগে থেকেই আশঙ্কা তৈরি হয়েছিল। সাত দিন আগে আরও ভয়াবহ পরিস্থিতি হয়। আমাদের বলা হয়, সব ছাত্রছাত্রীরা ইউক্রেন থেকে চলে যাও। কারণ পরিস্থিতি খারাপ দিকে এগোচ্ছে। আমি সেভাবেই এসেছি। আমার সঙ্গে কোনও সহপাঠী না থাকলেও অন্য বিশ্ববিদ্যালয়ের আরও অনেক ভারতীয় ছিল। ওরাও ফিরে আসার চেষ্টা করছিল। আমিও সরাসরি কোনও  ফ্লাইট পাইনি। ভায়া দিল্লি হয়ে ফিরি। মোবাইল, এটিএম কিছুই কাজ করছে না।‘’ঘরের ছেলে ফিরে আসায় খুশি পরিবারও। ঐশিকের মা জানালেন, “ছেলে যে ফিরে আসতে পেরেছে এতে আমি কৃতজ্ঞ। প্রচন্ড উৎকণ্ঠায় দিন কেটেছে। রাত ঘুম উড়ে গিয়েছিল।‘’

যুদ্বের দ্বিতীয় দিনে ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়ল রাশিয়ার সেনা। বেলারুশের দিক থেকে রুশ সেনা ঢুকেছে বলে সূত্রের খবর।  তুমুল সংঘর্ষ চলছে ইউক্রেনের বিভিন্ন জায়গায়। সেইসঙ্গে চলছে রাশিয়ার বিমানহানাও। ইউক্রেন সরকার স্বীকার করেছে, এখনও পর্যন্ত যুদ্ধে তাদের দেশের জওয়ান সহ ১৩৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৬০ জন। ইতিমধ্যে চেরনোবিলের পরিত্যক্ত পরমাণু কেন্দ্রের দখল নিয়েছে রুশ সেনা।  সেখানে এখন পরমাণু বিদ্যুত্‍কেন্দ্র রয়েছে।  ইউক্রেনের মেলিটোপল বিমানঘাঁটিতে বিস্ফোরণ হয়েছে। জোড়া বিস্ফোরণ হয়েছে কিয়েভেও।

আজ সকাল থেকেই কিয়েভে একের পর এক বিমান ও ক্ষেপণাস্ত্র হানা চালায় রাশিয়া। বহু শহরে রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হানায় ধ্বংস হয়েছে বাড়িঘর। এখনও পর্যন্ত প্রায় ১ লক্ষ ইউক্রেন নাগরিক গৃহহারা হয়েছেন বলে সূত্রের খবর। তবে ইউক্রেনের পাল্টা দাবি, ৩০টি রুশ ট্যাঙ্ক, ১৩০টি সাঁজোয়া গাড়ি, ৫টি যুদ্ধবিমান ও ৬টি হেলিকপ্টার ধ্বংস করেছে তারা।  

আরও পড়ুন: Russia Ukraine Conflict: যুদ্ধে যাওয়ার আগে বিদায়! কান্নায় ভেঙে পড়লেন বাবা-মেয়ে, ভাইরাল মর্মস্পর্শী ভিডিও

সেরা শিরোনাম

News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
Nadia BJP: তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের
তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিজেপি নেত্রী, আপাতত ১৪ দিনের জেল হেফাজতে, কটাক্ষ বিরোধীদের
Weather Update: 'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
'আকভান' শক্তি হারালেও গভীর নিম্নচাপে পরিণত, কাল রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget