এক্সপ্লোর

Sagar Dutta Medical College Incident: চিকিৎসায় গাফিলতির অভিযোগ, রোগী মৃত্যু ঘিরে ধুন্ধুমার সাগর দত্ত মেডিক্যালে, প্রতিবাদে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের

Sagar Dutta Medical College: সুরক্ষার আশ্বাসই সার! চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে সাগর দত্ত মেডিক্যালে জুনিয়র ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা। প্রতিবাদে কর্মবিরতির ডাক।

সমীরণ পাল ও ঝিলম করঞ্জাই, কলকাতা: রোগী মৃত্যু ঘিরে এবার ধুন্ধুমার সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Sagar Dutta Medical College)। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের (Doctors Beaten) অভিযোগ উঠল। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলল রোগীর পরিজনেরা। 

চিকিৎসায় গাফিলতির অভিযোগ, ধুন্ধুমার সাগর দত্ত মেডিক্যালে

রোগী মৃত্যুকে কেন্দ্র করে কামারটি সাগর দত্ত হাসপাতালে উত্তেজনার পরিবেশ। চিকিৎসকদের সঙ্গে ধাক্কাধাক্কি, মারধরে জড়ালেন রোগীর পরীজনদের। ঘটনায় আহত এক পুলিশকর্মী সহ ২ স্বাস্থ্যকর্মী। রোগীর পরিজনদের দাবি, এ দিন তাঁরা তাঁদের রোগীকে নিয়ে হাসপাতালে আসেন। কিন্তু কোনওরকম চিকিৎসা হয়নি। এর ফলে মৃত্যু হয় তাঁদের রোগীর। বছর ৩৬-এর রঞ্জনা সাউ এদিন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কামারটি সাগর দত্ত হাসপাতালে পৌঁছন। অভিযোগ এরপর থেকে কোনওরকম চিকিৎসা হয়নি। তার যখন অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে সেই সময় স্বাস্থ্যকর্মী অক্সিজেন দেওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি। অন্যদিকে আক্রান্ত হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, রোগীর মৃত্যুর পরেই রোগীর পরিজনেরা চিকিৎসকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। চিকিৎসকদের সঙ্গে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে তাঁরা এগিয়ে গেলে তাঁরা আহত হন। এমনকী একজন পুলিশকর্মীও আহত হন। পুলিশ সূত্রে খবর, উত্তেজনা প্রশমিত করতে গিয়ে তাদের এক কর্মী হাতে আঘাত পান।

চিকিৎসায় গাফিলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। '৫ দিনের জ্বরে আক্রান্ত মহিলাকে নিয়ে আসা হয় হাসপাতালে। রোগীর পরিজনদের দেওয়া রিপোর্ট অনুযায়ী, মহিলার ডেঙ্গি হয়েছিল। হাসপাতালে ভর্তি করে অনেক চেষ্টা করা হলেও মহিলাকে বাঁচানো যায়নি। এরপরই আচমকা ২০-২৫জন ভিতরে ঢুকে কর্তব্যরত মহিলা জুনিয়র ডাক্তার, নার্সদের শারীরিক নিগ্রহ করে, ভাঙচুর চালায়', এমনই দাবি সাগর দত্ত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। 

আরও পড়ুন: RG Kar News: আরজি কর কাণ্ড নিয়ে 'শর্ট ফিল্ম', দলের রোষে পড়ে TMCP থেকে সাসপেন্ড রাজন্যা-প্রান্তিক

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় যখন তোলপাড় গোটা বাংলা, সেই আবহেই সাগর দত্ত মেডিক্যালের ঘটনা প্রশ্নচিহ্নের মুখে ফেলছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তাকে। অভিযোগ, রাজ্য সরকারের আশ্বাসই সার, ফের হাসপাতালে তাণ্ডবের ঘটনা ঘটছে। সাগর দত্ত মেডিক্যালে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের মারধরের অভিযোগ, এবং প্রতিবাদে এবার কর্মবিরতির ডাক দিলেন সাগর দত্ত মেডিক্যালের জুনিয়র ডাক্তাররা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
এই মাসেই আরও ৩দিন অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, কবে কবে ?
Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget