এক্সপ্লোর

Bayron Biswas: কাটল জট, কাল দুপুরে বিধায়ক বায়রন বিশ্বাসের শপথ

Sagardighi By Election 2023:সাগরদিঘিতে তৃণমূলকে হারিয়ে ২৩ হাজার ভোটে জয়ী বায়রন। ২৩ হাজার ভোটে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। 

কলকাতা: কাটল জট, কাল দুপুরে বিধায়ক বায়রন বিশ্বাসের শপথ। কাল দুপুর ১টায় বিধানসভায় বায়রন বিশ্বাসের শপথ। ভোটের ফলপ্রকাশ ২০দিনের মাথায় কাল বিধায়ক পদে শপথ। সাগরদিঘিতে (Sagardighi By Election 2023) তৃণমূলকে হারিয়ে ২৩ হাজার ভোটে জয়ী বায়রন। ২৩ হাজার ভোটে জয়ী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস (Bayron Biswas)। 

বিধায়ক বায়রন বিশ্বাসের শপথ: ২ মার্চ মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের (Sagardighi Bypolls) ফল প্রকাশিত হয়েছে। আর তাতে সব হিসেব-নিকেশ উল্টে দিয়েছেন এই বায়রন, বায়রন বিশ্বাস। জোড়াফুল আর পদ্মের দাপাদাপির মাঝে পিষে যেতে যেতে, মাথা তুলে দাঁড়ানো  কংগ্রেসের প্রার্থী তিনি। জোটের শর্ত মেনে তাঁকে পিছন থেকে সমর্থন জুগিয়েছে বামেরাও। আর তাতেই বছর দুয়েক আগে ৫০ হাজারেরও বেশি ভোটে জিতে আসা তৃণমূলকে ধরাশায়ী করেন তিনি। ২২ হাজার ৯৮০ ভোটে সাগরদিঘিতে জিতলেন বায়রন। আগামীকাল বিধানসভায় বায়রন বিশ্বাসের শপথ। 

বায়রন বিশ্বাসের জয়ের মধ্য়ে দিয়ে, বিধানসভায় খাতা খুলেছে কংগ্রেস। সাগরদিঘি (Sagardighi) বিধানসভা উপনির্বাচনের (Assembly By Poll 2023) ফল ঘোষণার পর বেশ কয়েকদিন কেটে গেলেও বিধায়ক হিসেবে শপথ নিতে পারেননি জয়ী কংগ্রেস প্রার্থী। কেন দেরি? জানতে বিধানসভার অধ্যক্ষের সঙ্গে দেখা করেন বায়রন বিশ্বাস  (Bayron Biswas)। রাজ্যপাল দিন ঠিক করবেন। জানান অধ্যক্ষ এবং পরিষদীয় মন্ত্রী। সাধারণত বিধানসভায় অধিবেশন চলাকালীন, জয়ী প্রার্থীদের শপথের আয়োজন করা হয়। বিধানসভায় বাজেট অধিবেশন চলার মধ্যেও বায়রন বিশ্বাসের শপথ হচ্ছে না কেন, এই প্রশ্ন তুলেছে কংগ্রেস।

গত ১১ মার্চ সাগরদিঘির জয়ী প্রার্থীকে নিয়ে বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে দেখা করেন, কংগ্রেস নেতা অসিত মিত্র এবং নেপাল মাহাতো। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, জয়ী প্রার্থী কবে শপথ নেবেন, তা ঠিক করেন রাজ্যপাল। রাজভবনের তরফ থেকে এখনও সেরকম কোনও বার্তা আসেনি। বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা রাজ্যপাল চূড়ান্ত করেন, তার তরফ থেকে নোটিস এলেই আমরা বিষয়টি দেখে নেব।’’ অন্যদিকে পরিষদীয় মন্ত্রী জানিয়েছেন, বায়রন বিশ্বাসের শপথ গ্রহণের দিন চূড়ান্ত করার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে, রাজভবনের কাছে আর্জি জানানো হয়েছে।পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “রাজভবনে একটা কাগজ পাঠাতে হয়, সেটা পাঠিয়েছি, রাজভবন ঠিক করবে কবে শপথগ্রহণ হবে, এতে কোনও বিতর্ক নেই।’’

আরও পড়ুন: Malda: মালদার গাজোলে স্কুলেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget