এক্সপ্লোর

Purulia News: বড় সাফল্য পেল পুরুলিয়ার সৈনিক স্কুল, ৫০ জনের মধ্যে উত্তীর্ণ ৩৬ পরীক্ষার্থী

Sainik School Purulia: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় বড় সাফল্য পেল পুরুলিয়া সৈনিক স্কুল।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: আজও দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখে যুবসমাজ। 'অগ্নিপথ' প্রকল্প ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার মধ্যেও ভাটা পড়েনি সেই স্বপ্নে। বাংলার যুবসমাদের সেই স্বপ্নপূরণের অন্যতম মাধ্যম হয়ে উঠল পুরুলিয়ার সৈনিক স্কুল। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় বিপুল সাফল্য পেল তারা, যাতে গর্ববোধ করছেন পরীক্ষার্থী থেকে শিক্ষক, শিক্ষাকর্মী, সকলেই। (Purulia News) ইন্টারভিউ শুধু বাকি।

স্কুল থেকে সর্বভারতীয় পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫০ জন, উত্তীর্ণ হলেন ৩৬ জন

ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষায় বড় সাফল্য পেল পুরুলিয়া সৈনিক স্কুল। স্বপ্ন দেশের সেনাবাহিনীতে যোগ দেওয়ার। তাই স্কুল থেকে সর্বভারতীয় পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫০ জন। ওই ৫০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হলেন ৩৬ জন। এই সাফল্যে গর্বিত শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। এই মুহূর্তে ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করছেন পরীক্ষার্থীরা। (Sainik School Purulia)

দেশের ২৭টি সৈনিক স্কুলের মধ্যে সাফল্যের হারে পঞ্চম স্থানে পুরুলিয়ার সৈনিক স্কুল। এই স্কুলে পড়াশোনা করেছেন বাযুসেনার প্রাক্তন প্রধান অরূপ রাহা। ছাত্রদের এই সাফল্যে গর্বিত স্কুলের শিক্ষরা। গত ৩ সেপ্টেম্বর ইউপিএসসির অধীনে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষা হয়। ২৭ সেপ্টেম্বর তার ফল বেরিয়েছে। এবার অপেক্ষা ইন্টারভিউয়ের।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফল বেরনোর দু'সপ্তাহের মধ্যে অনলাইন নাম নথিভুক্ত করতে হবে পরীক্ষার্থীদের। সেই অনুযায়ী ইন্টারভিউয়ের দিন ক্ষণ এবং জায়গা বরাদ্দ করা হবে। ইমেল মারফত সব তথ্য পেয়ে যাবেন পরীক্ষার্থীরা।

আরও পড়ুন: Suvendu Adhikari: ফেব্রুয়ারির শেষেই লোকসভা নির্বাচন! দাবি শুভেন্দুর, আগেই আশঙ্কা প্রকাশ করেন মমতা

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-এর তরফে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। যাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সার্ভিসেস সিলেকশন বোর্ড (SSB) তাদের ইন্টারভিউ নেবে এবং সেই অনুযায়ী ভারতীয় সেনা, নোবাহিনী এবং বায়ুসেনায় ভর্তির প্রক্রিয়া শুরু হবে। ২০২৪ সালের ২ জুলাই থেকে শুরু হবে পঠনপাঠন।

বয়সের আসল প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নিয়ে যেতে হবে ইন্টারভিউয়ে

ইন্টারভিউয়ের জন্য বেশ কিছু নথিপত্র নিয়ে যেতে হবে পরীক্ষার্থীদের। সঙ্গে রাখতে হবে বয়সের আসল প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। SSB-র কাছে জমা দিতে হবে যাবতীয় নথিপত্র। এর পর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলে, পরীক্ষার্থীদের মার্কশিট প্রকাশিত হবে কমিশনের ওয়েবসাইট  upsc.gov.in-এ।  

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Jadavpur University: রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
রাত ৯ টার পরে...! কী এমন ঘটল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে ? কেন উত্তপ্ত হয়ে উঠেছিল ক্য়াম্পাস
Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget