এক্সপ্লোর

Saline Controversy: জমাট বাঁধছে না রক্ত, ক্ষতিগ্রস্ত ফুসফুস ও কিডনি; কেমন আছেন SSKM-এ চিকিৎসাধীন ৩ প্রসূতি?

West Bengal News: SSKM হাসপাতাল সূত্রে খবর, সংক্রমণের কারণে তাঁদের শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া নষ্ট হয়ে গেছে। ফুসফুস ও কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঠিক মতো কাজ করছে না।

রুমা পাল, কলকাতা: বিষাক্ত স্যালাইনে ৩ প্রসূতির অবস্থা এখনও সঙ্কটজনক। হাসপাতাল সূত্রে খবর, সংক্রমণের কারণে জমাট বাঁধছে না রক্ত। প্রসূতিদের ফুসফুস, কিডনিও ক্ষতিগ্রস্ত হয়েছে। 

সদ্য় সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু, এখনও সন্তানের সঙ্গে সুখের মুহূর্ত কাটাতে পারেননি তাঁরা। ছুঁয়ে দেখতে পারেননি আত্মজকে। নিষিদ্ধ স্য়ালাইন প্রয়োগে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন মেদিনীপুর মেডিক্য়ালের ৩ প্রসূতি। রবিবার সন্ধেয় ৩ প্রসূতিকেই আনা হয় কলকাতায়। ভর্তি করা হয় SSKM হাসপাতালে। ‘বিষাক্ত’ স্যালাইনে ৩ প্রসূতির শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক।                                      

SSKM হাসপাতাল সূত্রে খবর, সংক্রমণের কারণে তাঁদের শরীরে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া নষ্ট হয়ে গেছে। ফুসফুস ও কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় ঠিক মতো কাজ করছে না। ৩ জনের চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ডে স্নায়ুরোগ, হৃদরোগ, পালমোনোলজি, মাইক্রো বায়োলজি, বায়ো কেমিস্ট্রি বিভাগকেও যুক্ত করা হয়েছে। ৩ প্রসূতির চিকিৎসার দায়িত্বে এখন ১৩ জনের মেডিক্যাল বোর্ড। রবিবার রাত থেকে SSKM-এ ITU-তে ভর্তি রয়েছেন নাসরিন খাতুন, ক্রিটিক্যাল কেয়ারে রয়েছেন মাম্পি সিংহ ও মিনারা বিবি। নাসরিন ও মাম্পি ভেন্টিলেশনে রয়েছেন। প্রস্রাব বন্ধ থাকায় গতকাল এই দুই প্রসূতির ডায়ালিসিস হয়েছে। তাঁদের স্বাস্থ্যের বিষয়ে SSKM-এর অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, "একইরকম আছেন। ক্রিটিক্যাল আছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।''

মেদিনীপুর মেডিক্যাল কলেজে স্যালাইনকাণ্ডে স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির রিপোর্ট পেশ করেছে। সেই রিপোর্টে দাবি করা হয়েছে, মাত্রাতিরিক্ত অক্সিটোসিন ব্যবহারই ডেকে এনেছিল বিপদ। সূত্রের খবর, প্রোটোকল না মেনে ১০ ইউনিটের বদলে প্রসূতিদের দেওয়া হয়েছিল ১৫-২৫ ইউনিট অক্সিটোসিন। হাই ডোজ অক্সিটোসিনের দোসর ‘অপরিষ্কার’ স্যালাইন। ইতিমধ্যেই রিপোর্ট পেশ করা হয়েছে স্বাস্থ্য ভবনে।              

সাড়ে ৫ পাতার রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রসূতিদের সমস্যা বাড়িয়েছে অক্সিটোসিন ইঞ্জেকশনের হাই ডোজ। ফলে রক্তচাপ কমে যায়। প্রসবের সময় জরায়ু থেকে অতিরিক্ত রক্তপাত রুখতে দেওয়া হয় অক্সিটোসিন ইঞ্জেকশন। কিন্তু তার আন্তর্জাতিক মাপকাঠি রয়েছে। অক্সিটোসিন কোথায়, কীভাবে প্রয়োগ করতে হবে, সেই গাইড লাইনও মানা হয়নি বলে রিপোর্টে উল্লেখ। 

আরও পড়ুন: Baghajatin Building Collapse: গার্ডেনরিচের ছায়া বাঘাযতীনে, এবার হেলে পড়ল নতুন বহুতল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Annapurna Yojona : যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী
যাদের এই অর্থ প্রয়োজন নেই .... অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার এই আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget