এক্সপ্লোর

Durga Puja 2023: সুরের মূর্চ্ছনায় শান্তির বার্তা! পঞ্চমীতেই ভিড় সল্টলেকের এজি ব্লকে

Saltlake AG Block: এবারের থিমের নাম বহমান। সুরের সৃষ্টির উপর নির্ভর করে তৈরি হয়েছে এই থিম

কলকাতা: সল্টলেকের পুজোগুলির মধ্যে অন্যতম 'ক্রাউডপুলার'। এই পুজো (Durga Puja 2023) দেখতে ফি বছর ভিড় জমান বহু উৎসাহী। সল্টলেকের এই পুজো দেখতে পঞ্চমীতেও ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ। এই বছর ৩৭ বছরে পড়েছে সল্টলেকের এজি ব্লকের পুজো (Saltlake AG Block) 

এবারের থিমের নাম বহমান। সুরের সৃষ্টির উপর নির্ভর করে তৈরি হয়েছে এই থিম। প্রাচীন রাগের সৃষ্টি কীভাবে তাই এবার এই পুজোর থিম। সুরের থিমে পুজো, তার জন্য তৈরি হয়েছে থিম মিউজিকও। কল্যাণ সেন বরাট এই সুরের সঙ্গীত পরিচালক। এবার এই পুজোয় থাকছেন মহিলা পুরোহিত, রয়েছেন মহিলা ঢাকিও। চন্দননগরের আলোকসজ্জায় সেজেছে এই পুজো। ফাইবারের তৈরি বাদ্যযন্ত্রের রূপ। থিমের মাধ্যমেই বার্তা দেওয়া হচ্ছে সুরের শান্তি। সুরের সৃষ্টি কীভাবে হয়েছিল সেটাকেই তুলে ধরতে চাওয়া হয়েছে এই মন্ডপে। দেবীমূর্তির উপর থেকে সুরের ধারা যেন ছড়িয়ে পড়েছে গোটা মন্ডপজুড়ে। প্রতিমা তৈরি করেছেন শিল্পী পরিমল।                                 

সুরুচি সঙ্ঘে নাচ দেব-নুসরতের...
পুজোর আনন্দে শহর। পুজোর আনন্দে তারকারাও। সেই ছবি ধরা পড়ল সুরুচি সংঘে। সেখানে ঢাকের বোল তুললেন তৃণমূল সাংসদ ও অভিনেতা দেব। তালে তালে পা মেলালেন আর এক তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত। এদিনই মুক্তি পেয়েছে দেবের ছবি 'বাঘাযতীন'। সব মিলিয়ে হাসির দ্যুতি নায়কের মুখে। এ বছর সুরুচি সংঘে পুজোর থিম 'একই অঙ্গে এত রূপ'। রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে ভিড় বাড়ল এই মণ্ডপে।                    

কুষ্টিয়া হাউজিং এস্টেটের অবন্তিকা আবাসনে প্রতীকী গঙ্গা আরতি...
৪৭ বছরে পা দিল পিকনিক গার্ডেনের কুষ্টিয়া হাউজিং এস্টেটের অবন্তিকা আবাসনের পুজো। বারাণসীর গঙ্গা আরতির মতো সম্প্রতি কলকাতায় শুরু হয়েছে গঙ্গা আরতি। তেমনই প্রতীকী গঙ্গা আরতি দিয়ে শুরু হয় পুজোর সূচনা। আমন্ত্রিত ছিলেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। ডেঙ্গি মোকাবিলায় সচেতনতার বার্তা তুলে ধরা হল এই পুজো মণ্ডপে। 

সল্টলেকের জি ব্লকের পুজো উদ্বোধনে রাজ্যপাল...
বৃহস্পতিবার সল্টলেকের করুণাময়ীর জি ব্লকের পুজোয় রাজ্যপাল সিভি আনন্দ বোস। পাশাপাশি রাজভবনের আবাসিকদেরও পুজোর উদ্বোধন করেন রাজ্যপাল।          

আরও পড়ুন: নৈহাটির পুরোহিত, কুমোরটুলির প্রতিমা! মিউনিখেও পঞ্জিকা মতে দেবী আরাধনা

সেরা শিরোনাম

Aditi Munshi: অদিতি মুন্সির বিরুদ্ধে এবার নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ, গ্রেফতারি এড়াতে গেলেন হাইকোর্টে
অদিতি মুন্সির বিরুদ্ধে এবার নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করার অভিযোগ, গ্রেফতারি এড়াতে গেলেন হাইকোর্টে
Saokat Molla: চলছে বুলডোজার, মাতলা নদীর চর দখল করে তৈরি সওকত মোল্লার ছেলের ক্যাফে 'অরণ্যের কূলে' ভাঙা শুরু
চলছে বুলডোজার, মাতলা নদীর চর দখল করে তৈরি সওকত মোল্লার ছেলের ক্যাফে 'অরণ্যের কূলে' ভাঙা শুরু
Udayan Guha: নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
নিকাশি নালা ভরাট করে ভুয়ো বিল্ডিং পরিকল্পনার মাধ্যমে বাণিজ্যিক ভবন তৈরি, উদয়নের বিরুদ্ধে থানায় অভিযোগ
News Live: রাজ্য পুলিশের STF-এর জালে দেবরাজ চক্রবর্তী
রাজ্য পুলিশের STF-এর জালে দেবরাজ চক্রবর্তী

ভিডিও

Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস
Ritabrata Banerjee : কার তৃণমূল 'আসল'? দাবিদাওয়া সুনিশ্চিতে 'ফুল বেঞ্চের' সঙ্গে বৈঠক ঋতব্রতদের
Debraj Chakraborty : ১৩০০ কোটি টাকার সম্পত্তি দেবরাজের? গ্রেফতারির পর বড় অভিযোগ তরুণজ্যোতির
Humayun Kabir : মুখ্যমন্ত্রীর 'আল্টিমেটাম', হুমায়ুনের বাড়িতে পুলিশ! ধরাল নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India vs England: ১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
১১ বছর ধরে ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে 'অপরাজিত' ভারত, শ্রেয়সরা কি এবারও ফেভারিট?
Bangladesh News : বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
বাংলাদেশে ফের 'অপহরণ করে নির্যাতন' হিন্দু ছাত্রকে, গা শিউরে ওঠা অভিযোগ
Awas Yojana: ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
ফলতায় ভুয়ো অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? উপভোক্তার আসল নামের বদলে Code Name ব্যবহারের অভিযোগ
Abhishek Banerjee: অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
অভিষেকের বাড়িতে পাথর ছোড়ার অভিযোগ, “ভোররাতে আমার বাড়ির ..”
Kylian Mbappe: ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
ব্রাজিলের রোনাল্ডাকে টেক্কা, বিশ্বকাপে নক আউটে অনন্য রেকর্ডের মালিক এমবাপে
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
School Teacher: এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
এবার কি রাজ্যের সব স্কুল শিক্ষকরা গণ্য হবেন সরকারি কর্মী হিসেবে ? সাংবাদিকদের মুখোমুখি শমীক ভট্টাচার্য
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Petrol Diesel Price : বড় খবর ! আজ থেকে পেট্রোল ডিজেলের দাম কমিয়ে দিল এই সংস্থা
Embed widget