এক্সপ্লোর

Durga Puja 2023: নৈহাটির পুরোহিত, কুমোরটুলির প্রতিমা! মিউনিখেও পঞ্জিকা মতে দেবী আরাধনা

Durga Puja in Germany: থাকছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। চার দিনই সন্ধেয় সংগঠনের সদস্যরা গান-নাচ-নাটকের জমজমাট আয়োজন করছেন।

কলকাতা: গুগল দেখাচ্ছে কলকাতা (Kolkata) থেকে জার্মানির মিউনিখ (Munich) শহরের দূরত্ব কমবেশি ৭২০০ কিলোমিটার। এত দূরে থাকা এই দুটি শহরকে এক সুতোয় গেঁথেছে দুর্গাপুজো (Durga Puja), সৌজন্যে মিউনিখের প্রবাসী বাঙালি সংগঠন। বোধনের আগেই বাংলা এখন শারোদৎসবে নিমজ্জিত। ঠিক তখনই মিউনিখেও জোরকদমে চলছে তুমুল প্রস্তুতি। 

শুরু হয়েছিল ২০১৪ সালে। মিউনিখে বসবাসকারী  ৬ জন প্রবাসী বাঙালি মিলে তৈরি করেন একটি সংগঠন- সম্প্রীতি মিউনিখ। শুধু বাঙালিই নয়, বিবাহসূত্রে আবদ্ধ ২ জন জার্মানও ছিলেন ওই সংগঠনে। সেই সংগঠনই দুর্গাপুজোয় আয়োজক। এখন এর সদস্য সংখ্যা আড়াইশো ছুঁইছুঁই।

অনেকে বলে থাকেন বাঙালি বাংলা থেকে দূরে থাকতে পারেন, কিন্তু বাঙালিয়ানা থেকে নয়। জার্মান মুলুকে বাঙালিয়ানার স্বাদ পেতে এবং বাঙালি সংস্কৃতিকে লালন করতেই এই সংগঠনের জন্ম। ২০১৪ সালে তৈরি সম্প্রীতি মিউনিখ শুরু থেকেই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। পয়লা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন দিয়ে কাজ শুরু এই সংগঠনের। বিজয়া সম্মিলনীর আয়োজনও হয়েছে। তবুও অভাব ছিলই, সেই অভাবই পূরণ করেছে দুর্গাপুজো। ২০১৯ সাল থেকে দুর্গাপুজো শুরু করেছে  সম্প্রীতি মিউনিখ। তারপর থেকে প্রতি বছরই মিউনিখে শোনা যায় ঢাকের আওয়াজ।

কুমোরটুলি থেকে এই পুজোয় দেবী প্রতিমা নিয়ে যাওয়া হয়েছে। তাতেই হয় পুজো। দেবীর পুজো করতে বাংলা থেকেই যান এক পুরোহিত। নৈহাটি থেকে যাচ্ছেন ওই পুরোহিত। তিনিই পুজোর যাবতীয় কাজ করবেন। পঞ্জিকা মেনে, তিথি-নক্ষত্র মেনে দেবী পূজিতা হবেন মিউনিখেও।

২০১৯ সালে পুজো শুরু হয়েই তারপরের বছর হোঁচট খেয়েছিল কোভিডের কারণে। ২০২১ সালেও কোভিড থাবা, সেই কারণে শুধুমাত্র সদস্যরাই উপস্থিত ছিলেন পুজোয়। ২০২২-এও নানা নিয়মের বেড়াজাল ছিল। তাই হাতে গোনা কয়েকজনই থাকতে পেরেছেন পুজোতে। তাই এবার ঢালাও উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মিউনিখের কেন্দ্রস্থলে অবস্থিত সুবিশাল ঐতিহ্যশালী সভাগৃহ 'ফ্রাইহাইট্সহালে'-এ আয়োজিত হচ্ছে দুর্গাপুজো। থাকছে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। চার দিনই সন্ধেয় সংগঠনের সদস্যরা গান-নাচ-নাটকের জমজমাট আয়োজন করছেন। শুধু বাঙালিই নয়, বাকি প্রবাসী ভারতীয়রাও যাতে সেই উৎসবে অংশ নিতে পারেন তার জন্যও নানা ব্যবস্থা থাকছে। সপ্তমীর সন্ধ্যায় থাকছে ডান্ডিয়া অনুষ্ঠান। ২০২৩-এর 'শারদ সম্প্রীতি'তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকছেন মিউনিখের ভারতীয় দূতাবাসের প্রধান আধিকারিক শ্রী মোহিত যাদব, নগর পরিষদের অধিকারিক শ্রী টমাস লেখনর।

আরও পড়ুন: তিনি দাঁড়ালেই সেলফির লাইন! পঞ্চমী-আড্ডায় মদনের মুখে বচ্চনের সংলাপ

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget