এক্সপ্লোর

Saltlake LIC Agent Murder : 'নেশার জন্য টাকা দিতে না চাওয়ায় খুন',  গ্রেফতার LIC এজেন্ট খুনের অভিযুক্ত

LIC Agent Murder : নিজের ভাড়া বাড়ির সামনেই তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকেই পলাতক ছিল নিহতের প্রতিবেশী এক যুবক

রঞ্জিত সাউ, কলকাতা : ভর সন্ধেয় বিমার এজেন্টকে কুপিয়ে খুনের ঘটনা ঘটে গত নভেম্বরে। মাসদুয়েক পর হল খুনের কিনারা। গ্রেফতার অভিযুক্ত। 

দিনটা ছিল গত বছরের ৮ নভেম্বর। সল্টলেকের মহিষবাথানে ভাড়া বাড়ির সামনে থেকে উদ্ধার হয় বিমা সংস্থার এজেন্ট নির্মলচন্দ্র মজুমদারের রক্তাক্ত মৃতদেহ। বাড়ি মালিক অভিযোগ করেন,
বাড়ি ফিরে ওই ভাড়াটেকে গলার নলি কাটা অবস্থায় বাড়ির উঠোনে পড়ে থাকতে দেখেন। তার কিছুক্ষণ আগেই বাড়ি থেকে ধারাল অস্ত্র হাতে ছুটে বেরোতে দেখা যায় এক ব্যক্তিকে।  

খুনের পর থেকেই পলাতক ছিল ওই ব্যক্তি। ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ এসে নির্মলচন্দ্রকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকরা।  পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই প্রতিবেশী।  প্রশ্ন ওঠে, নির্মলচন্দ্রের সঙ্গে কি তার কোনও বিবাদ ছিল?  আর্থিক বিবাদের কারণেই কি এই খুন?  তদন্তে নেমে এই সব সম্ভাবনাগুলোই খতিয়ে দেখে পুলিশ। খোঁজ চালায় অভিযুক্তের । 

পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে সল্টলেকের কলেজ মোড়ে অভিযান চালানো হয়। সেখান থেকেই খুনে অভিযুক্তকে হাতেনাতে পাকড়াও করে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। 

কিন্তু কী কারণে খুন করা হল ওই বিমা এজেন্টকে? পুলিশ সূত্রে খবর জেরায় ধৃত জানিয়েছে, বিমা এজেন্টের সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল। খুনের দিন সে নেশা করার জন্য টাকা চায়। টাকা না দেওয়ায় রাগের বশে কুপিয়ে খুন করে। 


আরও পড়ুন :

সপ্তাহান্তে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা, ১৩ ডিগ্রির নিচে নামল পারদ


অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় গৃহবধূর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘর থেকে উদ্ধার করা হয়েছে গলায় গামছা জড়ানো রক্তাক্ত ও বিবস্ত্র মৃতদেহ। উদ্ধারএই ঘটনা সামনে আসতেই সোমবার সকালে শোরগোল পড়ে যায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা শহরের জয়ন্তীপুরে। সিগারেটের টুকরো, মদের বোতলও। প্রাথমিক তদন্তে খুনের অনুমান পুলিশের। দানা বেঁধেছে রহস্য। এক প্রতিবেশীর দাবি সেই সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে।

সেরা শিরোনাম

Sukanta Majumdar: 'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা
'ডাল মে কুছ কালা হ্যায়, অথবা ডালই কালা পুরোটা', ব্রাত্যকে নিয়ে সুকান্তর মন্তব্যে বাড়ল জল্পনা
CPM-TMC Alliance: জোট বাঁধছে সিপিএম ও মমতা তৃণমূল? কেরলের উদাহরণ তুলে বড় মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির
জোট বাঁধছে সিপিএম ও মমতা তৃণমূল? কেরলের উদাহরণ তুলে বড় মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবির
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget