এক্সপ্লোর

Saltlake Molestation: এবার সল্টলেকে 'শ্লীলতাহানি' ! অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন তরুণীই

New Alipore Incident: নিউ আলিপুরে দিনকয়েক আগেই এক কিশোরীকে উত্ত্যক্ত করা অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। তাকে গ্রেফতারও করা হয়।

সল্টলেক : আর জি কর-কাণ্ডে তোলাপাড় রাজ্য ছাড়িয়ে গোটা দেশ ! তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় বিচার চেয়ে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনে শামিল হয়েছেন সমাজের বিভিন্ন পেশার মানুষ। আন্দোলনের আঁচ পৌঁছে গিয়েছে দেশে ছাড়িয়ে বিদেশের মাটিতে। ঘটনায় কড়া শাস্তির দাবি উঠেছে। তার পরেও নিউ আলিপুরে দিনকয়েক আগেই এক কিশোরীকে উত্ত্যক্ত করা অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে। তাকে গ্রেফতারও করা হয়। আর এবার সল্টলেকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। অভিযুক্তকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিলেন তরুণীই। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বাগুইআটির বাসিন্দা।

শহরের একের পর এক ঘটনা !

দিনকয়েক আগেই ধাওয়া করে এক কিশোরীকে হেনস্থার অভিযোগ ওঠে। নিউ আলিপুরে প্রকাশ্য রাস্তায় ওই ছাত্রীকে উত্যক্ত করা হয় বলে অভিযোগ। ঘটনায় অভিযোগের ভিত্তিতে হরিদেবপুর থেকে নাচের স্কুলের অধিকর্তা প্রলয় ঘোষকে গ্রেফতার করা হয়। সিসি টিভির ফুটেজ দেখে লাল গাড়ির ছবি দেখে তাঁকে গ্রেফতার করা হয়।  

কী ঘটনা ?

কিশোরীর পরিবারের তরফে অভিযোগ দায়ের করা হয়। ১৫ বছরের ওই কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ৫০ বছরের ওই ব্যক্তিকে গ্রেফতার করে। অভিযুক্ত ব্যক্তির নাম প্রলয় ঘোষ। তিনি হরিদেবপুর এলাকার বাসিন্দা। বেহালায় তিনি একটি নাচের প্রতিষ্ঠান চালান। নিউ আলিপুর এলাকায় ফাঁকা রাস্তায় ঘটনাটি ঘটে।

অভিযোগ, ওই কিশোরী যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন একটি লাল রঙের গাড়ি নিয়ে যাওয়া প্রলয় ঘোষ তাঁর রাস্তা আটকান। কিশোরীকে উত্ত্যক্ত করেন। পিছন থেকে অনুসরণ করেন । ছাত্রীর মোবাইল নম্বর চাওয়া হয়, কিশোরী কেক খাবে কি না জানতে চাওয়া হয়। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ে ওই কিশোরী। সেখান থেকে সে পালিয়ে যায়। এনিয়ে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে পুলিশ শ্লীলতাহানির POCSO ধারায় মামলা রুজু করে।

এরপর একাধিক সিসি টিভির ফুটেজ দেখে অভিযুক্তের গাড়ি চিহ্নিত করা হয়। এরপর প্রলয় ঘোষ সম্পর্কে জানা যায়। তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

তার আগে লেক অ্যাভিনিউয়ের রাস্তায় অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ ওঠে। অভিনেত্রীর গাড়ির কাচ ভাঙা হয়। নিরাপত্তা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হতেই অভিযুক্তকে ধরতে তৎপর হয় টালিগঞ্জ থানার পুলিশ। গ্রেফতার হন সেনা অফিসার।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget