এক্সপ্লোর

SIR News: একই ভোটারের নাম চল্লিশ জায়গায়! SIR ফর্মে কিউআর কোড স্ক্যান করতেই চক্ষু চড়কগাছ BLO-র!

BLO News: ব্যক্তি এক, ভোটার বহু জায়গার। কখনও হাওড়া, কখনও বাঁকুড়া, কখনও বা দক্ষিণ ২৪ পরগনা...কখনও আবার বর্ধমান। সব মিলিয়ে মোট ৪০ জায়গায় ভোটার মায়ারানী!

মনোজ বন্দ্যোপাধ্যায়, ঐশি মুখোপাধ্যায়, ঋত্বিক প্রধান, কলকাতা: পাণ্ডবেশ্বরে একই ভোটারের নাম ৪০ জায়গায়। শুধু জেলায় জেলায় বদলে গেছে পদবী। SIR ফর্মে কিউআর কোড স্ক্যান করতেই চক্ষু চড়কগাছ বিএলওর। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। BLO র সাথে যোগাযোগ করা হলে তিনি অবশ্য ফোন ধরেননি।

ব্যক্তি এক, ভোটার বহু জায়গার। কখনও হাওড়া, কখনও বাঁকুড়া, কখনও বা দক্ষিণ ২৪ পরগনা...কখনও আবার বর্ধমান। সব মিলিয়ে মোট ৪০ জায়গায় ভোটার মায়ারানী! শুধু বদলে গেছে পদবী। সঙ্গে বদলে গেছে স্বামীর পদবীও। আসলে তিনি মায়ারানী গোস্বামী। পাণ্ডবেশ্বর ADVC পাড়ার ৪৭ নম্বর বুথের বাসিন্দা। ইতিমধ্যেই এনুমারেশন ফর্ম ফিলআপ করে ফেলেছেন তিনি। কিন্তু তাঁর ফর্ম জমা নেওয়ার সময় কিউআর কোড স্ক্যান করতেই চক্ষু চড়কগাছ বিএলও-র। মোট ৪০ টি জায়গায় ভোটার লিস্টে দেখা যাচ্ছে তাঁর নাম রয়েছে। তবে পদবী আলাদা আলাদা।

পাণ্ডবেশ্বরের বাসিন্দা মায়ারানি গোস্বামী বলছেন, 'কোথাও নেই। বৈদ্যনাথপুর আর এই হাইস্কুল। দেখ ভোটার কার্ডেই তো আছে আমার। আমায় কালকে বলল। কাল যখন লোক এসেছে তখন আমি জানলাম।'
সাংবাদিক প্রশ্ন করেন, 'SIR-এর ফর্ম ফিলআপ করেছেন আপনি?' মায়ারানি বলেন, 'হ্যাঁ করেছি। এই ২ জায়গা ছাড়া আমি আর কোনও জায়গাতে নাম জানি না।' এই নিয়ে স্থানীয় স্তরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলছেন, 'এই ঘটনা দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি কেন SIR প্রয়োজন। একজন মহিলা তার এনুমারেশন ফর্ম স্ক্য়ান করলে সারা বাংলায় তাঁর নামে ৪৪ জনের হদিশ পাওয়া যাচ্ছে। এই কারণে তৃণমূল কংগ্রেস এটায় বাধা দিচ্ছে।'

পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রবীন পাল বলছেন, 'ও এখানে লোকের বাড়িতে রান্না করে খায়। এই পাণ্ডবেশ্বর থানার বাইরে কোথায় যায় না এটুকু আমি হলফ করে বলতে পারি। এটা নির্বাচন কমিশনে যারা নাম তুলছে তাদের কিছু ভুল হতে পারে।' ভোটার তালিকায় মায়ারানীর স্বামী কখনও গৌর রায়, কখনও গৌর মুর্মু, কখনও গৌর জানা, কখনও গৌর আদক...অর্থাৎ মায়ারানীর পদবীর সঙ্গে মিলিয়ে বদলে গেছে স্বামীর পদবীও। রাজ্যে SIR শুরু হওয়ার পর থেকে ভোটার তালিকা নিয়ে সামনে আসছে নিত্যনতুন অভিযোগ। সেই তালিকাতেই এবার যোগ হল নতুন বিতর্ক। 

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek On CM Suvendu Adhikari: “শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
“শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে দোষ দিলে হবে না..”, বললেন অভিষেক
Howrah News: মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
মাত্র ৩ দিনের জন্য পৃথিবীতে আসা, ‘মা’ বলে ডাকার সুযোগটাও হল না, হাওড়ার নার্সিংহোমের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ পরিবারের
News Live : চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেককে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Abhishek Banerjee News : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ভিডিও

Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু
Suvendu Adhikari: 'মৃতের পরিবারকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকার চেক', বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget