এক্সপ্লোর

Samik Bhattacharya On NCPI : 'ওটা মঙ্গলগ্রহের বিজেপি ইউনিট হতে পারে', বাসুনিয়ার BJP যোগের দাবি ওড়ালেন শমীক

BJP অবশ্য এই দাবি মানছে না মোটেই।  'আমরা এমন করি না, যা বলেছেন তার দায় ওঁর'  বলছেন  দেবজিৎ সরকার। 

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : পুজোর আগে বা পরেই সরাসরি বিজেপিতে যাচ্ছেন ১৭ জন NCPI সাংসদ। ৩ জন সংখ্যালঘু সাংসদকে বাদ দিয়ে ১৭ জন যাচ্ছেন  বিজেপিতে । এমন দাবি করলেন NCPI সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তাঁর আরও চাঞ্চল্যকর দাবি, ''দলত্যাগবিরোধী আইন থেকে বাঁচানোর জন্য বিজেপি আমাদের NCPI-তে নিয়ে গেছে''। শুধু তাই নয়, বাসুনিয়ার হঠাৎ দাবি, আবু তাহের, খলিলুরদের বিভিন্ন দফতর দেওয়া হবে, তাঁরাও NDA-কে সমর্থন করবেন। আর এই দাবি করতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গের রাজনীতির অলিন্দে।  BJP অবশ্য এই দাবি মানছে না মোটেই।  'আমরা এমন করি না, যা বলেছেন তার দায় ওঁর'  বলছেন  দেবজিৎ সরকার। 

এই বিষয়ে কী বলছেন, বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, '২০২১ সালের ফল বেরনোর পর ২৫৬ জন বিজেপি কর্মী খুন, ২০০ বিজেপির মহিলা কর্মী গণধর্ষিতা, জেসিবি দিয়ে বাড়ি ভাঙা, থুতু ফেলে চাটানো, মাথা কামিয়ে দেওয়া, জরিমানা নিয়ে বাড়ি ফেরানো, অটো টোটো স্ট্যান্ড থেকে ছেলেদের বার করে দেওয়া, এগুলো বিজেপি ভুলে যায়নি। সুতরাং বিজেপির পতাকা হাতে নিলেই সমস্ত পাপ মুছে যাবে বলে করার কারণ নেই। ' শমীক বাসুনিয়ার দাবি শুনে বলেন, 'উনি এনসিপি করেন ... ও এনসিপি অন্য রাজ্যের দল' । আর বাসুনিয়ার বিজেপিতে যোগদানের দাবি শুনে শমীকের স্পষ্ট কথা, 'ওটা মঙ্গলগ্রহের বিজেপি ইউনিট হতে পারে।'

রবিবার শমীক বলেছিলেন, 'দেখুন এগুলি তৃণমূল কংগ্রেসের পারিবারিক বিষয়। যদিও তৃণমূল এখন নির্মূল। এটা হওয়ার ছিল, এটাই হয়। কে এনসিপি-তে যাবেন, কে ঋতে যাবেন, কে মৃতে যাবেন - এটা তাদের ব্যাপার। এনিয়ে মানুষের কোনও আগ্রহ নেই। স্বাভাবিকভাবে আমারও নেই।' 

 গত ১০ অগাস্ট রাতেও পুলিশি নিরাপত্তা নিয়ে নিজের বাড়িতে ঢুকতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন জগদীশ বসুনিয়া! 
সঙ্গে ছিলেন তাঁর বিধায়ক-স্ত্রী সঙ্গীতা রায় বসুনিয়াও, যিনি আবার ঋতব্রত-তৃণমূলে যোগ দিয়েছেন। ৪ মে ভোটের ফলাফল ঘোষণার পর এই নিয়ে দ্বিতীয়বার সিতাইয়ের বাড়িতে গেলেন জগদীশ বসুনিয়া। দুবারই বিক্ষোভের মুখে পড়লেন NCPI সাংসদ। তাঁর বিরুদ্ধে বিক্ষোভকারীদের অভিযোগ, 'এই জগদীশ বসুনিয়া, এত দুর্নীতি করেছে, এই ১৫ বছরে, একবার বামফ্রন্ট, একবার তৃণমূল, একবার NCPI, যার কোনও দলগত ভাবে যার কোনও ঠিক ঠিকানা নেই। সে হল এক নম্বরের ক্ষমতালোভী।' এই আবহে এখন তিনি দাবি করছেন, পুজোর আগে  তাঁরা বিজেপিতে যাচ্ছেন।            

 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
জ্ঞানেশকাণ্ডে একজোট বিরোধীরা, রামলীলা ময়দানে INDI জোটের সমাবেশ
CM Suvendu Adhikari: মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর,
মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর, "পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে না সরালে গ্রেটার বাংলাদেশ হয়ে যেত.."
Kali Puja 2026: কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
কালীপুজোর চাঁদা নিয়ে বচসা, এক জল বিক্রেতাকে বেধড়ক মারধরের অভিযোগ
Cyclone Update: আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
আবারও চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড়, সাগরে তৈরি হচ্ছে 'মুরাসু' এই রাজ্যে ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Advertisement

ভিডিও

Indranil Sen Arrested | 'মাস আর্ট'-এর মধুছন্দা, এবার লালবাজারের স্ক্যানারে ইন্দ্রনীল সেনের স্ত্রী
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে মতুয়া গোঁসাই সম্মেলনে মুখ্যমন্ত্রী, মতুয়াদের উদ্দেশে কী বার্তা?
CM Suvendu Adhikari | ঠাকুরনগরে গিয়ে ঠাকুরবাড়ির পুজো যোগদান, আরতি করলেন মুখ্যমন্ত্রী
INDI Alliance Ramlila Maidan Rally : হুডখোলা গাড়ি চড়ে ময়দানের পথে বিরোধীরা, রয়েছেন রাহুল, মমতা, অখিলেশ-সহ প্রথমসারির নেতা
Gyanesh Kumar Row | ভোটচুরি-সহ একাধিক ইস্যুকে কেন্দ্র করে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'প্রতীকী' ইমপিচমেন্ট বিরোধীদের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget