এক্সপ্লোর

BJP News: ‘পরের নির্বাচনে তৃণমূল নামের কোনও দল থাকবে না’, ফলতায় দাঁড়িয়ে ভবিষ্যদ্বাণী শমীক ভট্টাচার্যের

Samik Bhattacharya: ফলতায় দাঁড়িয়ে তৃণমূলকে আক্রমণ। শমীক ভট্টাচার্যের দাবি, আর ক্ষমতায় ফিরতে পারবে না জোড়াফুল শিবির।

ফলতা: উপনির্বাচনে প্রচারে গিয়ে তৃণমূলকে আক্রমণ বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। এত বছর ধরে তৃণূল হামলা চালিয়েছে, দলীয় স্বার্থে পুলিশকে ব্যবহার করেছে বলে অভিযোগ তোলেন তিনি। সেই সঙ্গে দাবি করেন, আগামী বিধানসভা নির্বাচনের পর তৃণমূল দলটির অস্তিত্বই থাকবে না। (Samik Bhattacharya)

আগামী ২১ মে ফলতায় বিধানসভা উপনির্বাচন। সেখানে বিজেপি-র প্রার্থী দেবাংশু পান্ডা। রবিবার তাঁর প্রচার করতে গিয়ে শমীক বলেন, "এখানে আসার পথে দু'একটা ওই পরিবারের ছবি দেখতে পাব ভেবেছিলাম। আজ তৃণমূলের পতাকা নেই, তৃণমূলের ছবি নেই। এক বছর আগে আপনাদের সামনে বলেছিলাম, তৃণমূল চলে গিয়েছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল চলে যাচ্ছে। শুধু মনে করানোর জন্য এসেছি। গঙ্গার জল রাইটার্সের দোতলায় পৌঁছতে পারে, আকাশ নবান্নে নেমে আসতে পারে, একেনবাবুর মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না।" (BJP News)

আরও পড়ুন: গঙ্গার জলে নিজেদের ভাগ বুঝে নিতে চায় বাংলাদেশ, চাপ বাড়াতে নয়া কৌশল!

এবারের নির্বাচনে মানুষই তৃণমূলের বিরুদ্ধে লড়াই করেছেন বলে মন্তব্য করেন শমীক। তাঁকে বলতে শোনা যায়, "আলিপুরদুয়ার, কোচবিহারে তৃণমূল নেই। আগে বলতাম থাকবে না। আজ বলছি নেই। মানুষের আশীর্বাদ নিয়ে বলছি। জলপাইগুড়ি, দিনাজপুর জেলা, মালদায় নেই। মুর্শিদাবাদে হামাগুড়ি দিয়েছে তৃণমূল। দক্ষিণবঙ্গ দুর্ভেদ্য দুর্গ ছিল। মথুরাপুরের মানুষ দেখিয়ে দিয়েছেন। বাকি রইল ডায়মন্ড হারবার। আমরা পৌঁছে গিয়েছি। পরের নির্বাচনে তৃণমূল থাকবে না। তৃণমূল নামের কোনও দল থাকবে না। এখন সরকারটা নেই, মুখ্যমন্ত্রী নেই, উত্তরাধিকারী নেই, ঔদ্ধত্য নেই, কনভয়ের পুলিশ নেই। তৃণমূলের বোমা-গুলি নেই, আগ্নেয়াস্ত্র নেই। আপনারা প্রাণ ভরে শ্বাস নিন। কেউ বন্ধ করতে পারবে না। কিন্তু অতীত ভুলে যাবেন না।"

আরও পড়ুন: রাজধানী এক্সপ্রেসে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই এসি কামরা, আগুন ধরল গাছপালাতেও, ভয়ঙ্কর ঘটনা

শমীকের দাবি, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মসজিদে মসজিদে মাইক বাজিয়ে অন্য ধর্মের মানুষকে চলে যেতে বলা হয়েছিল। কিন্তু বিজেপি-র কর্মীরা দাঁতে দাঁত চেপে পড়েছিলেন। ২০২১ সালে তাঁদের তিন কর্মী খুন হন, তার আগে খুন হন আরও ৩১ জন। মানুষে আশীর্বাদেই বিজেপি এতদবর পৌঁছতে পেরেছেন বলে জানিয়েছেন শমীক। হাকিমনগরের মহিলাদের জন্যই ফলতায় নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়েছে বলেও দাবি করেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, অকপট স্বীকারোক্তি রচনার, পাল্টা কল্যাণ বললেন...
তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, অকপট স্বীকারোক্তি রচনার, পাল্টা কল্যাণ বললেন...
CM Suvendu Adhikari : পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
পশ্চিমবঙ্গ রাষ্ট্রবাদের জায়গা ...', স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে এই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Advertisement

ভিডিও

Tulu Mondal: সিউড়ি থেকে গ্রেফতার ভূমি ও ভূমি সংস্কার দফতরের হেডক্লার্ক প্রবীর দাস
Tulu Mondal: টুলুর আর্থিক দুর্নীতিকাণ্ডের তদন্তে এবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে তল্লাশি
TMC News: প্রথমে তপসিয়া, পরে মেট্রোপলিটন, 'ঋতব্রত তৃণমূল'-এর অনুষ্ঠানে Kunal Ghosh
Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget