এক্সপ্লোর

Sandeshkhali : সন্দেশখালিতে আক্রান্ত পুলিশ, ভাই-ভাইপোর পর অবশেষে গ্রেফতার মুসা মোল্লা

গ্রেফতার মুসা মোল্লা। সন্দেশখালিতে সেদিনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। 

সমীরণ পাল, সন্দেশখালি:  সন্দেশখালিতে পুলিশের উপর হামলার ঘটায় গ্রেফতার মূল অভিযুক্ত তৃণমূলকর্মী মুসা মোল্লা।  পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৮টা নাগাদ ন্যাজাটের আক্রা এলাকার একটি গোপন ডেরা থেকে তৃণমূলকর্মী মুসাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সন্দেশখালিতে জমি দখলের মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। তারপর মুসার ভাই-ভাইপোকে গ্রেফতার করা গেলেও মুসা অধরাই ছিলেন।  পর অবশেষে গ্রেফতার মুসা মোল্লা। সন্দেশখালিতে সেদিনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। 

ভেড়ি তৈরি করার জন্য স্থানীয় বাসিন্দাদের ওপর চাপ! জোর করে জমি দখলের অভিযোগ। আর এই অভিযোগের প্রেক্ষিতে তৃণমূলকর্মীর বাড়িতে গিয়ে আক্রান্ত হতে হয়েছে পুলিশকে। সন্দেশখালিতে আহত হন এক আধিকারিক-সহ ৬ পুলিশ কর্মী! ফের এই ঘটনায় জড়ায় তৃণমূলের নাম!  মূল অভিযুক্ত মুসা মোল্লা বয়ারমারি দু-নম্বর গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়ার বাসিন্দা। সেই মুসাকে অবশেষে গ্রেফতার করা গেল।  

অতীতে জমি দখলের এমনই ভুরি ভুরি অভিযোগ উঠেছিল সন্দেশখালির একসময়ের ত্রাস শেখ শাহজাহান ও তার দুই শাগরেদ শিবু হাজরা, উত্তম সর্দারদের বিরুদ্ধে । বাসন্তী হাইওয়ের ওপর  সক্রিয় তৃণমূল কর্মী মুসা মোল্লার বাড়ি । বাড়ির চারিদিকেই রয়েছে একের পর এক মাছের ভেড়ি । স্থানীয় সূত্রে দাবি, এর মধ্যেই কয়েকটি ভেড়ির মালিক সক্রিয় এই তৃণমূল কর্মী মুসা মোল্লা। তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত। একেবারে শেখ শাহজাহান বাহিনীর আদলেই জমি দখলের চাঞ্চল্যকর অভিযোগ তার বিরুদ্ধে। 

শুক্রবার সন্দেশখালির হুলোপাড়ায় জমি দখলের মামলার তদন্তে গিয়ে আক্রান্ত হয় পুলিশ।ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ি। রাজবাড়ি ফাঁড়ির পুলিশ অভিযুক্ত মুসা মোল্লাকে গাড়িতে তুলতে গেলে, মুসার নির্দেশে হামলাকারীরা তাঁকে ছিনিয়ে নেয় বলে অভিযোগ। ঘটনার পর থেকেই সপরিবারে ফেরার ছিলেন মুসা মোল্লা। গতকাল রাতে তাঁকে গ্রেফতার করে ন্যাজাট থানার পুলিশ। শেখ শাহজাহানের কায়দায় অন্যের ৪ বিঘা চাষের জমি দখল করে, সেখানে নোনা জল ঢুকিয়ে ভেড়ি তৈরির অভিযোগ রয়েছে মুসা মোল্লার বিরুদ্ধে। বয়ারমারি দু-নম্বর গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়ার বাসিন্দা মুসা মোল্লা এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। ভাই-ভাইপো সহ ১২ জনের গ্রেফতারির পর এবার পুলিশের জালে তিনিও।  

               

 

                

সেরা শিরোনাম

Kolkata Metro: মেট্রোয় ফের বিভ্রাট, যাত্রীবাহী কামরায় আচমকা ধোঁয়া, মুহূর্তেই ঢেকে গেল ভূগর্ভস্থ স্টেশন
মেট্রোয় ফের বিভ্রাট, যাত্রীবাহী কামরায় আচমকা ধোঁয়া, মুহূর্তেই ঢেকে গেল ভূগর্ভস্থ স্টেশন
West Bengal News Live: মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
মেট্রোয় বিভ্রাট, বেলগাছিয়া স্টেশনে আচমকা কামরায় ধোঁয়া, যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Kunal On Ritabrata Banerjee:
"ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের", বড় দাবি কুণালের

ভিডিও

Birbhum Lavpur: ফের ভাঙল কুয়ে নদীর বাঁধ! জল ঢুকছে একাধিক গ্রামে, জলের তলায় কয়েকশো বিঘা কৃষি জমি
RG Kar Case: RG করকাণ্ডে ধৃত সোমনাথ দে-কে ঘিরে ব্যারাকপুর কোর্টের বাইরে উত্তেজনা !
Food Safety Raid: কামালগাজির মিষ্টির দোকানে খাদ্যসুরক্ষা দফতরের তরফে অভিযান, প্রচুর অনিয়মের অভিযোগ
North Bengal Bus: ট্রেন বন্ধ থাকায় বাসের জন্য হাহাকার, অতিরিক্ত বাস চালানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের
Flight Accident: নবি মুম্বই থেকে শ্রীনগরে অবতরণের পর দুর্ঘটনার কবলে ইন্ডিগোর বিমান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
Home Buying Plan: বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
বাড়ি কিনতে চাইছেন? আপনার উপার্জনে কত দামের বাড়ি কিনতে পারবেন আপনি, কী বলছে হিসাব?
Kunal On Ritabrata Banerjee:
"ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের মহিলার অভিযোগ ফের খতিয়ে দেখার নির্দেশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের", বড় দাবি কুণালের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Food Safety: বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
বনগাঁয় খাদ্য সুরক্ষা দফতরের হানা, বাসি মাংস, খারাপ আলু দেখে স্বেচ্ছায় দোকান বন্ধ রেখে পরিস্কারের নির্দেশ
News Update: বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
বন্ধ বাড়ি থেকে মিলল জনপ্রিয় সঙ্গীতশিল্পীর পচাগলা দেহ! ঘর জুড়ে রক্তের দাগ
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Birbhum News: নাবালিকা পরিচারিকাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার রাজ্যের এই BJP নেতা
Best Mutual Funds : ১০ বছরের SIP-তে এই ৫ মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে কম রিটার্ন
১০ বছরের SIP-তে এই ৫ মিউচুয়াল ফান্ড দিয়েছে সবথেকে কম রিটার্ন
Embed widget