এক্সপ্লোর

Sandeshkhali Incident: 'জ্য়োতিপ্রিয়র মদতেই শাহজাহানের উত্থান..', জোড়া চার্জশিট পেশ ২ ED ও CBI এর

ED CBI On Sheikh Shahjahan: শেখ শাহজাহানের বিরুদ্ধে জোড়া চার্জশিট পেশ করল ইডি ও সিবিআই-র, জোড়া চার্জশিটে কী দাবি কেন্দ্রীয় এজেন্সির ?

কলকাতা: সন্দেশখালিকাণ্ডে অভিযুক্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে জোড়া চার্জশিট পেশ দুই কেন্দ্রীয় এজেন্সির (ED On Sheikh Shahjahan)। জেলবন্দি জ্য়োতিপ্রিয় মল্লিকের মদতেই শেখ শাহজাহানের উত্থান বলে চার্জশিটে দাবি ইডি-র (ED)। ২০১৩ সালের পর থেকে প্রাক্তন খাদ্যমন্ত্রীর মদতে শেখ শাহজাহানের উত্থান বলে চার্জশিটে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কেন্দ্রীয় এজেন্সির দাবি, এখনও পর্যন্ত অন্তত ২৬১ কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। সরবেড়িয়ার শেখ শাহজাহান মার্কেট সহ ২৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও চার্জশিটে দাবি করেছে ইডি। বাড়িতে অস্ত্র ছিল, তথ্য লুকোতেই ইডি তল্লাশিতে গেলে দরজা খোলেননি শেখ শাহজাহান, পৃথক চার্জশিটে দাবি সিবিআইয়ের। শেখ শাহজাহানদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি অফিসারদের মারধরের মতো ধারা দিয়েছে সিবিআই। সিবিআইয়ের ৩৮ পাতার চার্জশিটে নাম রয়েছে মোট সাত অভিযুক্তের।

ইডির উপর হামলার দিন বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান। মজুত থাকা অস্ত্র ইডির থেকে লুকোতেই পরিকল্পনা করে হামলা চালিয়েছিলেন। সন্দেশখালিকাণ্ডে চার্জশিটে চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। শেখ শাহজাহানের বাড়িতেই মজুত ছিল বিপুল পরিমাণে অস্ত্র। সেই কারণেই ED-কে বাড়িতে ঢুকতে দেননি তিনি।বাড়ির ভিতর থেকেই ফোন করে লোক জড়ো করেছিলেন শেখ শাহজাহান। সন্দেশখালিকাণ্ডে ৩৮ পাতার চার্জশিট পেশ করে, এমনই চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। 

৫ জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালির আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে হামলার মুখে পড়ে কেন্দ্রীয় এজেন্সি। রক্তাক্ত হন ইডি আধিকারিকরা। কার্যত তাড়া করে মারতে মারতে, এলাকা ছাড়া করা হয় কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানদের। তারপরই বেপাত্তা হয়ে যান শেখ শাহজাহান। ইডির উপর হামলার ৫৫ দিন পর ২৯ ফেব্রুয়ারি মিনাখাঁ থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। বসিরহাট আদালতে জমা দেওয়া চার্জশিটে সিবিআই দাবি করেছে, ইডির উপর হামলার দিন বাড়িতেই ছিলেন শেখ শাহজাহান।

আরও পড়ুন, TMC-র লুঠের ১৭ হাজার কোটি টাকা আমি মানুষকে ফিরিয়ে দিয়েছি : প্রধানমন্ত্রী

সেখান থেকেই ফোন করে হামলার উদ্দেশ্যে শাগরেদদের জড়ো করেন তিনি। এই ঘটনায় শেখ শাহজাহান তার ভাই শেখ আলমগির ও শেখ সিরাজউদ্দিন, তৃণমূলের পঞ্চায়েত প্রধান জিয়াউদ্দিন মোল্লা শেখ শাহজাহান মার্কেটের ম্য়ানেজার দিদার বক্স মোল্লা এবং সন্দেশখালি ১ নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মাফুজার মোল্লার বিরুদ্ধে মারধর, হামলা, খুনের চেষ্টা, হিংসা ছড়ানো, ছিনতাই-সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget