এক্সপ্লোর

Sandeshkhali News: সন্দেশখালি থানার OC বদল, নতুন দায়িত্ব পেলেন কোন অফিসার?

Sandeshkhali OC Transfer: সন্দেশখালির ওসি বিশ্বজিৎ সাঁপুইকে পাঠানো হল বসিরহাট থানায়।

পার্থপ্রতিম ঘোষ, সন্দেশখালি: এবার সন্দেশখালি থানার OC বদল। বিশ্বজিৎ সাঁপুইকে পাঠানো হল বসিরহাট থানায়। বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপের গোপাল সরকারকে OC করে আনা হল সন্দেশখালি থানায়। সন্দেশখালিকাণ্ডের জেরেই OC বদল বলে মনে করা হচ্ছে। যদিও পুলিশের দাবি, এটা রুটিন বদলি।  

সন্দেশখালিকাণ্ডের পর এর আগে CI হাসনাবাদ এবং, বসিরহাট থানার IC কাজল বন্দ্যোপাধ্যায়কেও বদলি করা হয়। 

প্রসঙ্গত, সন্দেশখালিতে প্রথম থেকেই পুলিশের বিরুদ্ধে অসহযোগিতা এবং শেখ শাহজাহানকে আশ্রয় দিচ্ছে পুলিশ, এই অভিযোগ উঠেছিল। সন্দেশখালিতেও বেড়মজুরে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ। অভিযোগ জানাতে গেলেও, উল্টে কেস দিয়ে দেওয়া হচ্ছে, এমনও বলা হয়েছিল। সেই অভিযোগ শোনা গিয়েছিল গ্রামবাসীদের মুখে। সন্দেশখালিতে পুলিশের ভূমিকা নিয়ে জোড় চর্চা চলেছিল রাজনীতিতেও।

এদিকে আজ সন্দেশখালি নিয়ে ১৮০ ডিগ্রি ঘুরেও আজব দাবি করলেন সৌগত রায়। তৃণমূল সাংসদের দাবি, সন্দেশখালিতে মহিলাদের ওপর অত্যাচারের কোনও প্রমাণ পাওয়া যায়নি। রাজ্য পুলিশের DG নিজে গিয়ে জবানবন্দি নিয়েছেন মহিলাদের, জানতে চেয়েছেন এমন অভিযোগ রয়েছে কি না, কিন্তু অত্যাচারের কোনও অভিযোগই মেলেনি। একই সঙ্গে সৌগত রায়ের দাবি, সন্দেশখালিতে কিছু ঘটে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই গ্রেফতার করেছে। ED বা CBI শেখ শাহজাহানকে গ্রেফতার করেনি। শিবু, উত্তমদেরও রাজ্য পুলিশই গ্রেফতার করেছে। গতকাল খড়দার সভায় তৃণমূল সাংসদ সৌগত রায়ের এই বক্তব্য ভাইরাল হয়েছে। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। যদিও আগেই সন্দেশখালিকাণ্ডে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। এর আগে ২৫ ফেব্রুয়ারি, সন্দেশখালির ঘটনা সংবাদমাধ্যম তৈরি করছে বলে মন্তব্য করেন সৌগত রায়।

আরও পড়ুন, ফের ধাক্কা পদ্মশিবিরে ! এবার বিজেপি ছাড়লেন ঝাড়গ্রামের সাংসদ কুনার হেমব্রম

পাশাপাশি, বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার বলে মন্তব্য করলেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অবাধ ভোট হলে তৃণমূল মুছেও যেতে পারে। বিজেপির ফল অসম্ভব ভাল হবে। পুলিশ ওপর মহলের নির্দেশে সাধারণ মানুষকে হেনস্থা করছে। সাধারণ মানুষের রোষ তুলে ধরায় সাংবাদিকদের হেনস্থা করছে।চূড়ান্ত অগণতান্ত্রিক অবস্থা চলছে, এভাবে বেশিদিন চলতে পারে না। সন্দেশখালিতে মা-বোনের ওপর অত্যাচার হল, অথচ মুখ্যমন্ত্রী একদিনও যাননি বলে মন্তব্য করেন অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায়।                                          

সেরা শিরোনাম

Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Chingrighata Flyover: রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
রঙিন উড়ালপুলে পরপর দুর্ঘটনা, ক্য়াটস আই বসিয়ে আদৌ সমস্যার সমাধান হচ্ছে? কী বলছেন নিত্যযাত্রীরা?
News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা

ভিডিও

Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget