এক্সপ্লোর

Sheikh Shahjahan Arrested: গ্রেফতার শেখ শাহজাহান, 'বিজেপির লাগাতার চাপে বাধ্য হয়ে পুলিশ', মত দিলীপ-সুকান্তর

Sandeshkhali Case: দিলীপ ঘোষ বলেন, 'একটা ছিঁচকে মস্তানকে ধরতে এতদিন সময় লাগল। তাহলে যারা বড় বড় রাঘব বোয়াল ঘুরে বেড়াচ্ছে তাঁদের তো কোনওদিনই ধরতে পারবে না।'

কলকাতা: ED-র ওপর হামলার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হলেন সন্দেশখালির (Sandeshkhali) বেতাজ বাদশা শেখ শাহজাহান (Sheikh Shahjahan)। পুলিশ (Police) সূত্রে খবর, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ধৃত তৃণমূল নেতাকে ভোরেই নিয়ে যাওয়া হয় বসিরহাট মহকুমা আদালতে। সেখানেই কোর্ট লক আপে রাখা হয়েছে শেখ শাহজাহানকে।                

তাঁর বিরুদ্ধে জমি জবরদখল থেকে শুরু করে নোনাজল ঢুকিয়ে জোর করে ভেড়ি তৈরি করা, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ ভুরিভুরি অভিযোগ রয়েছে গোটা সন্দেশখালিজুড়ে। গত কয়েকদিন ধরেই ক্ষোভে ফুঁসছিলেন গ্রামবাসীরা। বারবার শেখ শাহজাহানের গ্রেফতারি দাবি করছিলেন তাঁরা। গতকাল সন্ধে থেকেই তৃণমূল নেতার খাস তালুক সরবেড়িয়া থেকে শুরু করে সন্দেশখালির বিস্তীর্ণ এলাকাজুড়ে চাপা উত্তেজনা ছিল। এরপরই খবর আসে শেখ শাহজাহান গ্রেফতার হয়েছেন। ইতিমধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। আজই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। 

এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'একটা ছিঁচকে মস্তানকে ধরতে এতদিন সময় লাগল। তাহলে যারা বড় বড় রাঘব বোয়াল ঘুরে বেড়াচ্ছে তাঁদের তো কোনওদিনই ধরতে পারবে না। তৃণমূলের নেতারাই তো বলে দিচ্ছে কাকে কবে ধরা হবে। সন্দেশখালির মানুষ নিরন্তর লড়াই করেছে।' বিজেপি নেতার কথায়, সর্বভারতীয় চাপের জন্যই পুলিশ বাধ্য হয়েছে এই গ্রেফতার করতে। দেশজুড়ে সংবাদমাধ্যমগুলিতে ডিবেট পর্যন্ত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়, সন্দেশখালি, শেখ শাহজাহান হচ্ছে টপিক। সবাই জানতাম ওখানেই আছে। পুলিশই ধরছিল না। কোর্টের কানমলা খেয়ে এখন এই কাজ করেছে।'                 

আরও পড়ুন, অবশেষে গ্রেফতার শেখ শাহজাহান, ৫৫ দিন পর পুলিশের জালে 'সন্দেশখালির ত্রাস'

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বলেন, 'শেখ শাহজাহান গ্রেফতার সম্ভব হয়েছে বিজেপির লাগাতার আন্দোলনের ফলে। সন্দেশখালির মা-মেয়ে-বোনেদের আক্রমণের ফলে এটা সম্ভব হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতৃত্ব প্রথম থেকেই এই অত্যাচার, এমন ঘটনা অস্বীকার করে আসছিলেন। আমরা বাধ্য করেছি গ্রেফতার করতে। আমাদের লাগাতার আন্দোলন-ধর্না চলছিল, চলবে। আজ মানুষকে ধন্যবাদ জানাব।' 

ইতিমধ্যেই তৃণমূল নেতার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে আজই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। র‍্যাফ, পুলিশে ছয়লাপ বসিরহাট মহকুমা আদালত চত্বর। সন্দেশখালির বিভিন্ন অংশে মোতায়েন বাড়তি পুলিশ বাহিনী। 

সেরা শিরোনাম

Sougata On Chandrima: 'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর,
'ঋতব্রত তৃণমূল'-এ চন্দ্রিমা, নিশানা সৌগতর, " লোকে যদি মনে না রাখে.."
Toy Train: দার্জিলিংয়ের টয় ট্রেনের ১৪৫ বছর, রং-তুলিতে সেজে উঠল ইউনেস্কো হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
দার্জিলিংয়ের টয় ট্রেনের ১৪৫ বছর, রং-তুলিতে সেজে উঠল ইউনেস্কো হেরিটেজ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে
West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
Heavy Rainfall: ৬ তারিখ পর্যন্ত ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, ৭ থেকে দুর্যোগ উত্তরবঙ্গে, কোন কোন জেলা ভাসবে বললেন আবহাওয়াবিদ
৬ তারিখ পর্যন্ত ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, ৭ থেকে দুর্যোগ উত্তরবঙ্গে, কোন কোন জেলা ভাসবে বললেন আবহাওয়াবিদ

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget