এক্সপ্লোর

Sandeshkhali Case : 'একই প্রশ্নের উত্তর বার বার দেব না', CID কে সোজা বলে দিলেন শাহজাহান !

Sheikh Shahjahan Arrested : আদালত চত্বরে তিনি হাঁটলেন আগে আগে, আর পিছনে গুটি গুটি পুলিশ। একাধিক প্রশ্নে নীরব সন্দেশখালির বেতাজ বাদশা।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : সন্দেশখালিতে ( Sandeshkhali ) ইডির ( ED )  ওপরে হামলার ঘটনার ৫৫ দিন পর, অবশেষে গ্রেফতার করা হয় শেখ শাহজাহানকে। ভিন রাজ্য বা দূরের কোনও জায়গা থেকে নয়, মিনাখাঁ থেকে দাপুটে তৃণমূল নেতাকে গ্রেফতার করে রাজ্য পুলিশ। গ্রেফতারির পরেও তিনি যেন অকুতোভয়! পুলিশের হাতে ধরা পড়েছেন ঠিকই,  কিন্তু সন্দেশখালির 'সম্রাট' শেখ শাহজাহানের মেজাজের যেন কোনও পরিবর্তন হয়নি! আদালত চত্বরে তিনি হাঁটলেন আগে আগে, আর পিছনে গুটি গুটি পুলিশ।  যেভাবে গটগটিয়ে হেঁটে চলে গেলেন তিনি, তাতে তাঁর সেই শরীরী ভাষা নিয়ে  তৈরি হয়েছে নতুন বিতর্ক।

এখানেই শেষ নয়, সিআইডি হেফাজতেও সেই বাদশাহী মেজাজ শাহজাহানের। তিনি নাকি কোনওরকম সাহায্যই করছেন না। চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ উঠছে তাঁর বিরুদ্ধে। বৃহস্পতিবারই পুলিশ আদালতে জানিয়েছে,  ED-র ওপর হামলার মাস্টারমাইন্ড শেখ শাহজাহান। কার নির্দেশে ইডি ও সিআরপিএফের উপর হামলা হল?  সিআইডি সূত্রে খবর, মুখে পুরোপুরি কুলুপ এটেছেন ধৃত নেতা।

কার নির্দেশে এই হামলা ?   কেন এমন ঘটনা ঘটল? তদন্তকারীদের এমন একাধিক প্রশ্নে নীরব সন্দেশখালির বেতাজ বাদশা। সূত্রের খবর, শাহজাহান বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্য়েই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন। একই প্রশ্নের উত্তর বার বার দেবেন না বলে তদন্তকারীদের জানিয়েছেন তিনি।

সিআইডি সূত্রে খবর,  তাঁকে প্রশ্ন করা হয়, কী কারণে ED আধিকারিকদের ওপর হামলা? কার নির্দেশে হামলা? এই ৫৫ দিন কোথায় ছিলেন? কোনও নির্দিষ্ট একটি জায়গায় ছিলেন? না স্থান বদলেছিলেন? শেখ শাহজাহান বলে দেন, উত্তর দেব না। একবার ঊর্ধ্বতন আধিকারিককে জানিয়েছি। আর বলব দেব না।  

জানা গিয়েছে, গ্রেফতার হওয়ার পর থেকে খাবার খাচ্ছেন না শেখ শাহজাহান। বৃহস্পতিবার সারা রাত ঘুমোননি। জেরা করার পর রাতে তাঁকে লকআপে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ভোরে তাঁর মেডিক্য়াল টেস্ট করা হয়। 

বৃহস্পতিবার গ্রেফতারের পরও হাঁটাচলার মধ্য়ে ঔদ্ধত্য আর স্পর্ধার প্রতিফলন দেখেছেন বিরোধীরা।  রেশন সামগ্রী বণ্টনে দুর্নীতি থেকে শুরু করে শ্লীলতাহানি, অবৈধভাবে জমি দখল, ভেড়ি বানানো সহ,  যার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ...সেই তাঁরই আদালত চত্বরে শরীরী ভাষা টানটান । তার এই ভঙ্গিমাগুলি নিয়ে কথা উঠেছে। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Sandeshkhali Situation: গ্রেফতার শেখ শাহজাহান, আতসবাজি ফাটিয়ে আবির খেলে উৎসব সন্দেশখালিতে     

সেরা শিরোনাম

BJP News : যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
যেদিন পার্টি লাথি মেরে বের করবে বুঝবে ! কাকে নিশানা সুকান্তর?
West Bengal News LIVE: পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
পুজোর পরই হবে পুরসভা নির্বাচন? বড় বার্তা শমীকের, ২০৯টি ওয়ার্ডেই প্রার্থী দেবে ঋতব্রত-তৃণমূল
News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget