এক্সপ্লোর

Sandeshkhali Situation: গ্রেফতার শেখ শাহজাহান, আতসবাজি ফাটিয়ে আবির খেলে উৎসব সন্দেশখালিতে

Sheikh Shahjahan Arrest: ED-র ওপর হামলার ৫৬ দিনের মাথায় রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হলেন সন্দেশখালির শেখ শাহজাহান

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: শেখ শাহজাহান (Sheikh Shahjahan) গ্রেফতারের পরেই সন্দেশখালিতে সন্দেশ বিলি। আতসবাজি ফাটিয়ে অকাল দীপাবলি পালন করছেন গ্রামবাসীরা। রীতিমতো উৎসবের চেহারা নিয়েছে সন্দেশখালির ঘোজাপাড়া এলাকা। মিষ্টিমুখ করাচ্ছেন স্থানীয় বাসিন্দারাই। উড়ল আবির। শোনা গেল জয় শ্রীরাম স্লোগান।       

সন্দেশখালিতে উৎসবের মেজাজ: অবশেষে স্বস্তির নিশ্বাস ফেলছে সন্দেশখালি। তৃণমূল নেতার বিরুদ্ধে জমি জবরদখল থেকে শুরু করে নোনাজল ঢুকিয়ে জোর করে ভেড়ি তৈরি করা, নারী নির্যাতন, ধর্ষণ, শ্লীলতাহানি-সহ ভুরিভুরি অভিযোগ রয়েছে গোটা সন্দেশখালিজুড়ে। গত কয়েকদিন ধরে তৃণমূল নেতার গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন স্থানীয়রা। তাতে দফায় দফায় ছড়ায় উত্তেজনা। আর শেখ শাহজাহান গ্রেফতার হতেই একেবারে ভিন্ন ছবি সন্দেশখালির মাটিতে। সন্দেশখালির ঘোজাপাড়ায় একে অপরকে মিষ্টি খাওয়াচ্ছেন গ্রামবাসীরা। আবির মাখিয়ে, আতসবাজি ফাটিয়ে উৎসবে মাতলেন স্থানীয়রা। তাঁদের কথায়, 'রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন শেখ শাহজাহান। এতদিন ভোট দিতে পারতাম না। এবার গণতান্ত্রিক অধিকার ফিরে পাব।'    

 

কী বলছেন স্থানীয়রা?

শেখ শাহজাহানের গ্রেফতারির দাবিতে এতদিন দাবি জানিয়েছেন তাঁরা। আর শেষমেশ গ্রেফতার করা হল সন্দেশখালির 'ত্রাসকে'। স্থানীয়রা বলছেন, “শান্তি পাব মনে হচ্ছে। নির্ভয়ে বাস করতে পারব। অর্ধেক রাত জেগে থাকতে হবে না।বাড়ি থেকে কেউ তুলে নিয়ে যাবে না। শেখ শাহাজাহান শাস্তি পাক, এটাই চাই।’’ স্থানীয়দের প্রশ্ন, “বলা হয়েছে মিথ্যে অভিযোগ। তাহলে কেন পালিয়ে বেড়াচ্ছিল?’’

এদিকে শেখ শাহজাহানকে গ্রেফতারির পর এই প্রথম সন্দেশখালি ১ নম্বর ব্লকেও জারি করা হল ১৪৪ ধারা। সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল নেতার বাড়ি সংলগ্ন এলাকা-সহ ৮টি গ্রাম পঞ্চায়েতের ২৬টি জায়গায় ৩ মার্চ পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এর পাশাপাশি, সন্দেশখালি ২ নম্বর ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েতের ২৩টি এলাকায় ৩ মার্চ পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এর মধ্যে কয়েকটি এলাকার ১৪৪ ধারা মেয়াদ বাড়ানো হয়েছে। সন্দেশখালির দুটি ব্লক মিলিয়ে ৪৯টি এলাকায় জারি হয়েছে ১৪৪ ধারা।           

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: West Bengal News:স্বজনপোষণ, দুর্নীতির অভিযোগে পোস্টার, স্থায়ী স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা নিয়োগ তুঙ্গে চাপানউতোর

সেরা শিরোনাম

West Bengal News Live: ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
ফের বিপাকে হুমায়ুন কবীর, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করায় অভিযোগ দায়ের হল থানায়
Unrest in SRFTI: অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে সংঘর্ষ SRFTI-তে, ছাত্রদের 'বাংলাদেশি, দেশদ্রোহী, পাকিস্তানি' বলার অভিযোগ
অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত সমিতির অনুষ্ঠানে সংঘর্ষ SRFTI-তে, ছাত্রদের 'বাংলাদেশি, দেশদ্রোহী, পাকিস্তানি' বলার অভিযোগ
Suvendu Adhikari: শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল
শুভেন্দু অধিকারীর মৃত্যুকামনা? হুমায়ুন কবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল
Rejinagar Bye Election: 'কে, কোথায়, কার সঙ্গে সেটিং করে বসে আছে ধরা যাচ্ছে না', রেজিনগরে ভোট প্রচারে গিয়ে দাবি মদন মিত্রের
'কে, কোথায়, কার সঙ্গে সেটিং করে বসে আছে ধরা যাচ্ছে না', রেজিনগরে ভোট প্রচারে গিয়ে দাবি মদন মিত্রের

ভিডিও

TMC Leader News: মমতা সর্বভারতীয় তৃণমূলের নেতা শেখ সুফিয়ানের বাড়িতে পুলিশ | ABP Ananda
Suvendu Adhikari : 'বিধানসভাতেও CPM-তৃণমূলের বন্ধুত্ব দেখেছি', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kunal Ghosh : 'আজ আমি নিশ্চিত যে আমাকে প্রাণে মারার চেষ্টা করছে', বললেন কুণাল ঘোষ
Kunal Ghosh News :
Sukanta Majumdar News : 'এটা পুরোটাই দুই তৃণমূলের মধ্যে লড়াই', বললেন সুকান্ত মজুমদার | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
IND vs WI: 'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
'সুপার সানডে'-তে মুখোমুখি ভারত-ওয়েস্ট ইন্ডিজ়, কোথায়, কখন দেখবেন খেলা, পিচই বা কেমন হবে?
IBPS RRB Recruitment : ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
ব্যাঙ্কে চাকরির দারুণ সুযোগ, এবার ১৩,৭৫৭ টি পদে হবে নিয়োগ, এই দিন আবেদনের লাস্ট ডেট
Durnibar-Srijla: চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
চোট সারিয়ে সৃজলা ঘরে পা রাখতেই ঝরঝর করে কেঁদে ফেললেন দুর্নিবার, জড়িয়ে ধরে সামলালেন আবেগ
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সংসদের দুই কক্ষেই ইমপিচমেন্টের নোটিস আনতে চলেছে বিরোধীরা, এবার কি একজোট হচ্ছে 'INDI'?
Boat Wreck in River: হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
হঠাৎ জোয়ার, হু-হু করে ঢুকছে জল! টাল সামলাতে না পেরে উল্টে গেল যাত্রী-সহ উল্টে গেল নৌকা!
Bank Strike : সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
সোম থেকেই ৩ দিনের ব্যাঙ্ক স্ট্রাইক, আজ রবিবারও খোলা থাকছে কোন-কোন ব্যাঙ্ক ?
Big Boss Bangla: 'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
'কেউ শুনবে না তোমার কথা, উঠে চলে যেতে পারো..', সবাইকে চমকে দিয়ে নিরঞ্জনকে ভর্ৎসনা সৌরভের! কী ঘটেছিল?
Embed widget