এক্সপ্লোর

Sandeshkhali Chaos: দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর, বসানো হল সিসি ক্যামেরা

Sandeshkhali Update: এদিন দিনভর দফায় দফায় উত্তেজনা ছড়ায় সন্দেশখালিতে।

সন্দেশখালি: দিনভর দফায় দফায় উত্তপ্ত সন্দেশখালির (Sandeshkhali Chaos) বেড়মজুর। বিক্ষোভ থেকে অবরোধের জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি করা হয় ১৪৪ ধারা। আর এরপর সন্ধ্যায় মোড়ে মোড়ে সিসি ক্যামেরা বসাল পুলিশ। 

উত্তপ্ত সন্দেশখালির বেড়মজুর: ৫০ দিন কেটে গেলেও, এখনও অধরা শেখ শাহজাহান। কবে গ্রেফতার করা হবে তাঁকে? যত দিন যাচ্ছে ততই জোরাল হচ্ছে এই প্রশ্ন। এরইমধ্য়ে সন্দেশখালিতে ক্ষোভের পারদও আরও বাড়ছে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে আন্দোলনে নামেন মহিলারা। ঝুপখালির পর কাছারি এলাকাতেও শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ বাসিন্দাদের। আজ সিরাজউদ্দিনের ভেড়ির আলাঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিলেন গ্রামবাসীরা। সিরাজউদ্দিন শেখের বিরুদ্ধে জোর জুলুম, মারধর, আবাস ও জবকার্ডের টাকা আত্মসাতের মতো গুচ্ছগুচ্ছ বিস্ফোরক অভিযোগ বাসিন্দাদের। লাঠি, ঝাঁটা হাতে রাস্তায় নামলেন মহিলারা। পরিস্থিতি এমন পর্যায় পৌঁছয় যে নিয়ন্ত্রণে জারি করা হয় ১৪৪ ধারা। গোটা এলাকার উপর নজর রাখতে এদিন সন্ধেয় থেকে সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হয়। রীতিমতো রাস্তার মোড়ে মোড়ে ক্যামেরা বসিয়ে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। 

এদিন এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী-সহ পাঁচজনকে পুলিশ আটক করতেই প্রতিবাদে গর্জে ওঠেন গ্রামবাসীরা। রাস্তায় নেমে শুরু হয়ে যায় বিক্ষোভ। কয়েক মুহূর্তের মধ্যে পরিস্থিতির আরও আবনতি হয়। বেড়মজুরের কাঠপোল এলাকাতেও রাস্তায় আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। ঠিক সেইসময় গ্রামেরই এক মহিলার পায়ের ওপর দিয়ে পুলিশের গাড়ি চালিয়ে দেয় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। এরপর আহত মহিলাকে সুন্দরবন শ্রমজীবী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এখানেই শেষ নয়, এদিন তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে চড়াও হন বিক্ষোভকারীদের একাংশ। অভিযোগ, প্রথমে বাড়িতে পেয়ে, অজিত মাইতিকে মারধর করা হয়। এরপর বাড়িতে হামলা করা হয় বলে অভিযোগ। এমনকী ভাঙচুর চালানো হয় তাঁর মোটরবাইকেও। গ্রামবাসীদের অভিযোগ, এই অজিত মাইতিই জমি দখল করে তুলে দিত শেখ শাহজাহানদের কাছে। হামলা চলাকালীনই ঘটনাস্থলে পৌঁছন ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। কেউ আইন হাতে তুলে নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারিও দেন তিনি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Sandeshkhali Chaos: শেখ শাহজাহান ঘনিষ্ঠ TMC নেতার বাড়ি ভাঙচুর, ফের উত্তপ্ত সন্দেশখালি

সেরা শিরোনাম

West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget