এক্সপ্লোর

Sandeshkhali Chaos:ধরা না পড়লে ৭২ ঘণ্টার মধ্যে জবাব তলব, শেখ শাহজাহানের গ্রেফতারিতে চাপ রাজভবনের

Seikh Shahjahan Update: কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আশা করা হচ্ছে, অবিলম্বে সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে।

কলকাতা: হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশকে সামনে রেখে এবার শেখ শাহজাহানের গ্রেফতারিতে চাপ বাড়ালেন রাজ্যপাল (C V Anand Bose)। ধরা না পড়লে ৭২ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের জবাব তলব রাজভবনের। 

জবাব তলব রাজভবনের: কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আশা করা হচ্ছে, অবিলম্বে সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্ত শেখ শাহজাহানকে গ্রেফতার করা হবে। যদি না করা হয়, তার কারণ জানিয়ে রাজ্য সরকারকে ৭২ ঘণ্টার মধ্য়ে রিপোর্ট দিতে বলল রাজভবন। শেখ শাহজাহানকে গ্রেফতার করার ওপর আদালতের কোনও স্থগিতাদেশ নেই। আজ একথা স্পষ্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। শেখ শাহজাহানের গ্রেফতারির প্রসঙ্গের পাশাপাশি, সন্দেশখালিতে শিশুকে ছুড়ে ফেলার অভিযোগও খতিয়ে দেখতে বলা হয়েছে রাজভবনের তরফে। অভিযোগ সত্য প্রমাণিত হলে, কঠোর পদক্ষেপ নিতে ও রিপোর্ট দিতে বলা হয়েছে।

শেখ শাহজাহানকে বিচারব্য়বস্থা আড়াল করছে বলে রবিবার দাবি করেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। তাতে সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দেয়, শেখ শাহজাহানকে গ্রেফতার করার ওপর আদালতের কোনও স্থগিতাদেশ নেই। এদিনের শুনানিতে প্রধান বিচারপতি বলেন, "শেখ শাহজাহান কে এই মামলায় যুক্ত করা হোক। কিন্তু কীভাবে করা হবে? তিনি তো পালিয়ে বেড়াচ্ছেন। পুলিশ তো তাঁকে ধরতে পারছে না।'' এরপরই রাজ্য সরকারের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন, যে আইনজীবীরা তাঁর অর্থাৎ শেখ শাহজাহানের হয়ে মামলা লড়ছেন, তাঁরা হয়তো বলতে পারবেন। তখন আদালতবান্ধব জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, একজন সাংসদ বলেছেন যে, আদালতের নির্দেশের কারণে তাঁকে অর্থাৎ শেখ শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না। তখন প্রধান বিচারপতি বলেন, শেখ শাহজাহানকে গ্রেফতার করার ক্ষেত্রে আদালতের কোনও স্থগিতাদেশ নেই। শুধু যে সিট গঠন করা হয়েছিল, তার ওপর আছে। রাজ্য পুলিশ, সিবিআই এবং ইডি-কেও মামলায় যুক্ত করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এদিকে শেখ শাহজাহানের বিরুদ্ধে পুরনো মামলাতেও পুলিশ কোনও ব্য়বস্থা নেয়নি বলে অভিযোগ। ২০১৯ সালের খুনের ঘটনায়, তৃণমূল-বিজেপি দু'দলই FIR দায়ের করেছিল। তৃণমূলের তরফে যাদের অভিযুক্ত করা হয়েছিল, তাদের প্রত্য়েকের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছে। কিন্তু বিজেপির অভিযোগপত্রে নাম থাকা শেখ শাহজাহানের নাম নেই চার্জশিটে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

আরও পড়ুন: Mukul Roy : অ্যালকেমিস্ট চিটফান্ড মামলায় মুকুল রায়ের বাড়িতে ইডি, বেশিরভাগ প্রশ্নেরই উত্তরেই মুকুল বললেন...

সেরা শিরোনাম

Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
BJP Rajya Sabha Candidate: বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন প্রাক্তন ৩ তৃণমূল সাংসদ
বিজেপিতে যোগ দিয়েই রাজ্যসভার নির্বাচনে প্রার্থী হলেন প্রাক্তন ৩ তৃণমূল সাংসদ
Women Help Desk in Police Station: থানায় অভিযোগ জানাতে আর ঘুরতে হবে না মহিলাদের, Women Help Desk নিয়ে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের
থানায় অভিযোগ জানাতে আর ঘুরতে হবে না মহিলাদের, Women Help Desk নিয়ে বড় পদক্ষেপ কলকাতা পুলিশের
Chingrighata Flyover: মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ
মেট্রোর কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকবে চিংড়িঘাটা ফ্লাইওভার, নোটিশ দিয়ে জানাল কলকাতা পুলিশ

ভিডিও

Chingrighata Flyover: শুক্র রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল
Prosenjit Chatterjee:
TMC News: কোন কোন খাতে TMC-র ৩ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাট তৃণমূল'?
TMC News:
TMC News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
BJP News: ‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
‘শি ইজ ফিনিশড, দেওয়াল লিখন পড়তে পারেননি’, বললেন সুখেন্দুশেখর, বিজেপি-তে যোগ দিয়েই কি মমতাকে নিশানা?
FIFA World Cup 2026: মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
মারা গিয়েছিলেন, শুরু হয়েছিল অন্ত্যেষ্টির ভাবনা! অলৌকিকভাবে বেঁচে যান নরওয়েকে শেষ আটে তোলা কোচ
Prosenjit Chatterjee: অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
অমিত শাহের সঙ্গে সাক্ষাতের পর আজ নবান্নে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
Yusuf Pathan: নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Embed widget