এক্সপ্লোর

Sandeshkhali Chaos : সন্দেশখালিতে আজও লাঠি হাতে রুদ্রমূর্তি মহিলাদের , পরীক্ষার্থীকে আটকের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

Sheikh Shahjahan Amid Sandeshkhali Row: রাস্তায় বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন স্থানীয় মহিলারা। ধৃতদের নিয়ে যাওয়ার চেষ্টা হলে রাস্তায় শুয়ে পড়ে বাধা দেন গ্রামবাসী মহিলারা। 

ব্রতদীপ ভট্টাচার্য, সন্দেশখালি : সন্দেশখালিতে ( Sandeshkhali ) ক্ষোভ থামছে না কিছুতেই।  দফায় দফায় সন্দেশখালি ছুটে যাচ্ছেন ডিজিপি রাজীব কুমার। কার্যত তেড়ে আসছেন গ্রামবাসীরা, 'এতদিন কোথায় ছিলেন? এতদিন কোথায় ছিলেন?' 

শেখ শাহজাহানের ( Sheikh Sahajahan ) ভাই সিরাজের বিরুদ্ধে অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে ঝুপখালি। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। আর এই পরিস্থিতিতে, সন্দেশখালিতে ৯ টি জায়গায় জারি রইল ১৪৪ ধারা ( Sec 144 ) । শুক্রবার দুপুরের দিকে সন্দেশখালির বেড়মজুরের বটতলায় নতুন করে বিক্ষোভ দানা বাঁধে। অশান্তির জেরে পুলিশের ধরপাকড় শুরু হয়ে যায়। কয়েকজন স্থানীয় বাসিন্দাকে গ্রেফতার করতেই আবার উত্তেজনা বাঁধে এলাকায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে আটক করা হয়েছে বলে অভিযোগ l তুলেছেন স্থানীয়রা। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন তাঁরা। মহিলা পুলিশ দিয়ে বিক্ষোভকারীদের ঠেলে সরানোর পর উত্তেজনা আরও বেড়ে যায়। পুলিশ গায়ে হাত তুলছে বলে অভিযোগ করেন স্থানীয় মহিলারা। রাস্তায় বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন স্থানীয় মহিলারা। ধৃতদের নিয়ে যাওয়ার চেষ্টা হলে রাস্তায় শুয়ে পড়ে বাধা দেন গ্রামবাসী মহিলারা। 

এদিনই সন্দেশখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার অজিত মাইতির বাড়িতে ভাঙচুর শুরু করেন স্থানীয় বাসিন্দারা। বাড়িতে ঢুকে তৃণমূল নেতার উপর চড়াও হন স্থানীয়রা। মারা হয়েছে  বলে এডিজি দক্ষিণবঙ্গকে অভিযোগ করেন অজিত মাইতি। আইন হাতে তুলে নিলে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার। 

ক্ষোভের আগুন নেভার নামই নেই। বৃহস্পতিবারের পর শুক্রবার অশান্তির আগুন নিভে আসা তো দূরে থাক, লেলিহান শিখা আরও উঁচুতে উঠল।  শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের ভেড়ির আলাঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিলেন গ্রামবাসীরা। সিরাজউদ্দিন শেখের বিরুদ্ধে জোর জুলুম, মারধর, আবাস ও জবকার্ডের টাকা আত্মসাতের মতো গুচ্ছগুচ্ছ বিস্ফোরক অভিযোগ করেছেন বাসিন্দারা। একেবারে রুদ্রমূর্তি নিলেন সন্দেশখালির মেয়েরা। হাতে লাঠি, ঝাঁটা নিয়ে রাস্তায় নামলেন মহিলারা। এক প্রতিবাদী বললেন, ' এদের জন্য় আমরা ঘর বাড়ি কিছু পাইনি। আমাদের টাকা পয়সা নিয়েছে ঘর দেবে বলে, তাও দেয়নি। সব টাকা পয়সা খেয়েছে।  ' 

গন্ডগোলের জেরে বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ১৪৪ ধারা জারি করল পুলিশ। তৃণমূলের নেতা অজিত মাইতির বাড়িতেও ভাঙচুর চালায় উত্তেজিত জনতাগ্রামবাসীদের অভিযোগ, ' অজিত মাইতির নেতৃত্বে এসব হচ্ছে। আমাদের ভয় দেখায়। ' 

এদিকে শাহজাহানকে গ্রেফতার না করা অবধি ক্ষোভের আগুন নিভবে না, স্পষ্ট করে দেন সন্দেশখালির মহিলাদের একাংশ। তাঁদের বার্তা , ' শাহজাহানকে গ্রেফতার  করলে আমরা ভালভাবে বাঁচতে পারব। আমরা শাহজাহানকে গ্রেফতার চাই। সিরাজকে গ্রেফতার চাই। আজিত মাইতিকে আমরা গ্রেফতার চাই। আমাদের প্রচুর সম্পত্তি নিয়ে নিয়েছে। ' 

গত কয়েকদিন ধরেই গ্রামে ঘুরছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, এলাকায় ঘুরছেন স্থানীয় বিধায়ক, দফায় দফায় সন্দেশখালি ছুটে যাচ্ছেন ডিজিপি রাজীব কুমার, কিন্তু সন্দেশখালিতে ক্ষোভ থামছে না কিছুতেই। 

আরও পড়ুন : 

অগ্নিগর্ভ সন্দেশখালি, ভোজেরহাটেই BJP কে আটকালো পুলিশ, তর্কতর্কির পর আটক লকেট

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anubrata Mandal: আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
আশিস বন্দ্যোপাধ্য়ায়ের পরিবারের সঙ্গে কথা শুভেন্দু অধিকারীর, বললেন...
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
Anubrata Mandal: ‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
‘FIR করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী, পুলিশ প্রোটেকশন দিতে চেয়েছিলেন’, আশিস বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা অনুব্রত মণ্ডলের
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

ভিডিও

RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget