এক্সপ্লোর

Sandeshkhali Chaos: অগ্নিগর্ভ সন্দেশখালি, ভোজেরহাটেই BJP কে আটকালো পুলিশ, তর্কাতর্কির পর আটক লকেট

Sandeshkhali : লকেটকে আটক করে পুলিশ। হুগলির বিজেপি সাংসদকে নিয়ে লালবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। 

শিবাশিস মৌলিক, কলকাতা : সন্দেশখালিতে ( Sandeshkhali ) পৌঁছল জাতীয় মানবাধিকার কমিশনের ( National Human Rights Commission )  টিম। সেই সঙ্গে শুক্রবারই সন্দেশখালির উদ্দেশে রওনা দিয়েছিল বিজেপির মহিলা প্রতিনিধি দল। তবে  সন্দেশখালিতে যাওয়ার আগেই ভোজেরহাটে আটকে দেওয়া হয়  লকেট চট্টোপাধ্যায়দের। এলাকায় ১৪৪ ধারা ( Sec 144 ) আছে, জানায় পুলিশ। তাতেই তুমুল তর্কাতর্কি বেঁধে যায় পুলিশ ও বিজেপির মহিলা প্রতিনিধি দল।  এলাকায় পৌঁছনোর আগেই কেন আটকানো হচ্ছে, প্রশ্ন করেন বিজেপি প্রতিনিধিরা। 

রাজ্য বিজেপির ৭ সদস্য়ের বিজেপির মহিলা প্রতিনিধি দলে রয়েছেন রাজ্য বিজেপির সহ সভানেত্রী মধুছন্দা কর, মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। সায়েন্সসিটি থেকে বাসন্তী হাইওয়ে হয়ে সন্দেশখালির দিকে এগোন তাঁরা। আগে থেকেই আশঙ্কা ছিল,  একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি থাকায় সন্দেশখালিতে ঢুকতে অনুমতি নাও দেওয়া হতে পারে। ঘটলও ঠিক তাই। সন্দেশখালি পৌঁছনোর আগেই ভোজেরহাটে ৭ সদস্যের বিজেপির মহিলা প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ। পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কি বেঁধে যায় লকেট চট্টোপাধ্যায়ের। তারপরই লকেটকে আটক করে পুলিশ। হুগলির বিজেপি সাংসদকে নিয়ে লালবাজারে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। 

শুক্রবারও অগ্নিগর্ভ  পরিস্থিতি তৈরি হয় সন্দেশখালির বেড়মজুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। বৃহস্পতিবার ঝুপখালির পর শুক্কারবার কাছারি। শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগে ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা। শুক্রবার সিরাজউদ্দিনের ভেড়ির আলাঘরে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেন গ্রামবাসীরা। সিরাজউদ্দিন শেখের বিরুদ্ধে জোর জুলুম, মারধর, আবাস ও জবকার্ডের টাকা আত্মসাতের মতো গুচ্ছগুচ্ছ বিস্ফোরক অভিযোগ রয়েছে বাসিন্দাদের।  লাঠি, ঝাঁটা হাতে রাস্তায় নামেন মহিলারা। গন্ডগোলের জেরে বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে ১৪৪ ধারা জারি করে পুলিশ। তৃণমূলের নেতা অজিত মাইতির বাড়িতেও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। 

আরও পড়ুন, সন্দেশখালিতে অ্যাকশনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি           
দেখুন আইডিয়াজ অফ ইন্ডিয়া ২০২৪ এই লিঙ্কে - https://events.abpverse.com/ 

অন্যদিকে আবার সন্দেশখালিতে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বাড়িতেও ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। তৃণমূল নেতা অজিত মাইতির বাড়িতে ভাঙচুর করে স্থানীয় বাসিন্দারা। বাড়িতে ঢুকে তৃণমূল নেতার উপর চড়াও হওয়ারও অভিযোগ ওঠে। মারা হয়েছে বলে এডিজি দক্ষিণবঙ্গকে অভিযোগ করেন অজিত মাইতি। আইন হাতে তুলে নিলে গ্রেফতার করা হবে বলে হুঁশিয়ারি দেন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকারের। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget