এক্সপ্লোর

Sandeshkhali ED Attack: সন্দেশখালিতে ইডির ওপর হামলা! ৭ দিন পর প্রথম গ্রেফতার

North 24 Parganas: আজই তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সন্দেশখালিকাণ্ডে এখনও অধরা শেখ শাহজাহান।

সমীরণ পাল, সন্দেশখালি, উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিতে ইডির ওপর হামলায় ঘটনায় অবশেষে গ্রেফতার। ঘটনার ৭ দিন পর পুলিশের হাতে গ্রেফতার ২। মেহবুব মোল্লা ও সুকমল সর্দার নামে ২ জনকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয় ২ জনকে। আজই তাদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। সন্দেশখালিকাণ্ডে এখনও অধরা শেখ শাহজাহান।

গত শুক্রবারে ED-র ওপর ভয়ঙ্কর হামলা। একসপ্তাহ পরে, এই শুক্রবার, সেই ঘটনায় প্রথম গ্রেফতারি হল। স্থানীয়স্তরে যারা শাহজাহান-বাহিনীর লোক বলেই পরিচিত। সন্দেশখালিতে কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি ইডি-র ওপর ভয়ঙ্কর হামলার ৭ দিন পর, তীব্র বিতর্কের আবহে, অবশেষে, ২ জনকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার ন্যাজাট থানার পুলিশ! কিন্তু, হামলার মাস্টারমাইন্ড বলে অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহান কোথায়? কোন অন্তরালে? কার নিরাপদ আশ্রয়ে?

ন্যাজাট থানা সূত্রের খবর, ED-র ওপর হামলার ঘটনায় ধৃত ২ ব্যক্তির নাম মেহবুর মোল্লা ও সুকমল সর্দার। সরবেড়িয়া-আগারহাটি গ্রাম পঞ্চায়েত এলাকাতেই দু-জনের বাড়ি। শুক্রবার ভোরে, ন্যাজাটের ছোট আজপাড়ার একটি ভেড়ি থেকে, পুলিশ ২ জনকে গ্রেফতার করে।

কিন্তু, ED-র ওপর হামলার ঘটনার এক সপ্তাহ হয়ে গিয়েছে। রাজ্যপালের গ্রেফতারির বার্তা দেওয়ার ৭ দিন হয়েও গেল। পাশাপাশি, রাজ্য পুলিশের DG-র কড়া পদক্ষেপের আশ্বাসের পরে ৬ দিন পেরিয়ে গেল। কিন্তু, ঘটনার মাস্টারমাইন্ড, অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ধরতেই পারল না পুলিশ।

এদিকে সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, 'কেন (শেখ শাহজাহানকে) ধরতে দেরি হচ্ছে, তার কারণও ব্যাখ্যা করেছে রাজ্য সরকার। আমি তাতে সন্তুষ্ট। যেহেতু তদন্ত চলছে, তাই এবিষয়ে বিশদে যেতে চাইছি না।'

আদালতে ED-র দাবি, রেশন দুর্নীতির অঙ্কটা প্রায় ১০ হাজার কোটি টাকার! যার জালে জড়িয়ে গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক! হাইপ্রোফাইল সেই মামলারই তদন্তে, গত শুক্রবার সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে  অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হন ইডির অফিসাররা।

সেই ঘটনায় চারপাশে যখন পুলিশের সমালোচনা হচ্ছে। ঠিক তখন রাজ্য পুলিশের ডিজির বার্তা শুনে অনেকেই মনে করেছিলেন, শেখ শাহজাহানের গ্রেফতারি স্রেফ সময়ের অপেক্ষা। ডিজিপি রাজীব কুমার বলেছিলেন, 'যিনিই আইন হাতে তুলে নিয়েছেন তাঁর বিরুদ্ধে আমরা কড়া ব্যবস্থা নেব।আইন যেই ভেঙে থাকুক না কেন।'

কিন্তু, বাস্তবে শেখ শাহজাহান কোথায় - ৭ দিন পরও পুলিশ তা খুঁজে বের করতে পারেনি। অন্তরালে বসে আত্মপক্ষ সমর্থনে অডিও বার্তা দিয়েছেন শেখ শাহজাহান। তৃণমূলের সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো থেকে গ্রেফতার হওয়া মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী, তাঁকে দরাজ সার্টিফিকেট দিচ্ছেন! তাই বিরোধী দলগুলি কটাক্ষের সুরে প্রশ্ন তুলছে, শাসকদলের আশ্রয়ে থাকা শেখ শাহজাহানকে কী করেই বা ধরবে পুলিশ?

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget