এক্সপ্লোর

Nisith Prmanik: সুপ্রিম কোর্টে আপাতত স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের

SC On Nisith: ২০১৮ সালে দিনহাটায় এক ব্যক্তির উপরে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। এরপরেই নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়।যদিও তারপর...

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে (Supreme Court) আপাতত স্বস্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ( Union Minister Nisith Prmanik )। পুরনো মামলায় নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। যদিও তারপর ওই মামলায় নিশীথের আবেদন খারিজ করে দিয়েছিল সার্কিট বেঞ্চ। 'রক্ষাকবচ' চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নিশীথকে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে আবেদন করতে বলল সুপ্রিম কোর্ট। ততদিন নিশীথের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সর্বোচ্চ আদালতের। 

মূলত ২০১৮ সালে দিনহাটায় এক ব্যক্তির উপরে গুলি চালানোর অভিযোগ উঠেছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করেছিল পুলিশ। জারি হয়েছিল গ্রেফতারি পরোয়ানাও। এরপর রক্ষাকবচ চেয়ে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন নিশীথ প্রামাণিক। সেই মামলাইউ ঘুরেফিরে নিম্ন আদালত থেকে কলকাতা হাইকোর্টে এসে পৌঁছয়। তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেন নিশীথ। দলবিরোধী কাজকর্মের অভিযোগে তাঁকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়। বিজেপি-তে তাঁকে প্রার্থী করা নিয়ে বিস্তর ঝামেলাও হয়েছিল সেই সময়। নয় নয় করে নিশীথের বিরুদ্ধে ১১টি অপরাধের মামলা রয়েছে বলে নির্বাচনী হলফনামায় উল্লেখ রয়েছে। সোনার দোকানে ডাকাতি থেকে শ্লীলতাহানি এবং খুনের চেষ্টার মামলা তার মধ্যে অন্যতম। 

প্রসঙ্গত, বাইশ সালে আলিপুরদুয়ারে (Alipurduar Court) সোনার দোকানে চুরির মামলায় বিজেপি (BJP) সাংসদ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আলিপুরদুয়ার আদালত (Alipurduar Court) । তাঁকে হাতিয়ার করে কোচবিহার জেলাজুড়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গ্রেফতারির দাবিতে পথে নেমেছিল তৃণমূল (TMC)।  পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে যখন সব রাজনৈতিক দলের নেতারাই কর্মীদের চাঙ্গা করতে ব্যস্ত, তখন উদয়নের মুখে ফিরেছিল সেসময় বারবার বিরোধী পক্ষ ও নেতাদের হুমকি।

আরও পড়ুন, 'ব্যাগ গোছাতে শুরু করুন, শীতের জিনিসও রাখবেন', ED-হানায় প্রতিক্রিয়া শুভেন্দুর

কখনও দাঁত ফেলে দেওয়ার হুমকি, তো কখনও দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার হুঁশিয়ারি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর এহেন মন্তব্যে বিতর্ক কম হয়নি। এই প্রেক্ষাপটেই সেসময় দিনহাটার তৃণমূল বিধায়কের মুখে শোনা গিয়েছিল নতুন হুঁশিয়ারি।  উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, 'আরেকবার হুঁশিয়ারি দিয়ে বলে যাই, আমাদের কাছে কিন্তু খবর আছে, আমরা খবর পাই, কারা কারা ভেটাগুড়ির দিতে যায়, কখন যায়। এই ধরণের খবর যদি পাওয়া যায়, ভেটাগুড়ি যাবেন ভাল কথা, কিন্তু ফেরার সময় যদি আপনার গাড়িটা রাস্তার সঙ্গে মিশে যায়, তাহলে কিন্তু আর কারও দোষ দিতে পারবেন না । এই কথাটা যেনও মাথায় থাকে ।'

 

 

সেরা শিরোনাম

Delimitation Bill: আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
TMC News: কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget