এক্সপ্লোর

Sandeshkhali Incident: 'সব চক্রান্ত', গোপন ডেরা থেকে দাবি শিবুর! উড়িয়ে দিলেন মহিলাদের অভিযোগ

Shibu Hazra Exclusive: অত্যাচারের একের পর এক অভিযোগ মহিলাদের, মানতে নারাজ শিবু হাজরা। সিপিএমের নিরাপদ, বিজেপির বিকাশের ঘাড়েই দায় চাপালেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য়

সমীরণ পাল, কলকাতা: ১০দিন পার, এখনও হদিশ পায়নি পুলিশ। এদিকে গোপন ডেরা থেকেই এবিপি আনন্দে মুখ খুললেন শিবু হাজরা (Shibu Hazra) ওরফে শিবপ্রসাদ হাজরা। অত্যাচারের অভিযোগ মহিলাদের, শিবুর মুখে এবার নারী সুরক্ষার দাবি। নারী সুরক্ষার জন্য কী কী করেছেন সেটাই দাবি করলেন শিবু হাজরা। গ্রেফতারির দাবিতে ফুঁসছে সন্দেশখালি (Sandeshkhali Incident), চক্রান্তের তত্ত্ব শাহজাহান-শাগরেদের! অত্যাচারের একের পর এক অভিযোগ মহিলাদের, মানতে নারাজ শিবু হাজরা। সিপিএমের নিরাপদ, বিজেপির বিকাশের ঘাড়েই দায় চাপালেন শিবু হাজরার। মহিলাদের উস্কানি দেওয়ার পাল্টা দাবি ফেরার তৃণমূল নেতার। 'তৃণমূল করি বলেই এত অভিযোগ, আগে শান্ত ছিল সন্দেশখালি', দাবি শিবুর।  শান্ত থাকলে অত্যাচারের এত কেন অভিযোগ? উত্তরে শুধুই চক্রান্তের তত্ত্ব শিবুর! মেয়ে-সহ মহিলাকে মারধরের অভিযোগ উড়িয়ে চক্রান্তের তত্ত্ব দিলেন সন্দেশখালি ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি শিবু হাজরা।

প্রশ্ন উঠছে:
পাশে দল, তাই কি শিবু হাজরা (Shibu Hazra Exclusive) নিয়ে হাত গুটিয়ে পুলিশ? শ্লীলতাহানির একই মামলায় অভিযুক্ত শিবু, উত্তম গ্রেফতার হলে কেন শিবুকে ছাড়? এফআইআরে নাম, পুলিশের খাতায় অভিযুক্ত, শিবুর খোঁজ পেল এবিপি আনন্দ। দিনের পর দিন সন্দেশখালিতে 'তাণ্ডব'-এর অভিযোগ যার বিরুদ্ধে। সেই শিবু হাজরার দাবি, তিনি মানুষের জন্য কাজ করেন। মহিলাদের মুখে অত্যাচারের অভিযোগ হলেও, শিবুর মুখে এবার নারী সুরক্ষার দাবি। যখন শিবু হাজরার গ্রেফতারির দাবিতে ফুঁসছে সন্দেশখালি, তখন শাহজাহান-শাগরেদের মুখে চক্রান্তের তত্ত্ব। অত্যাচারের একের পর এক অভিযোগ মহিলাদের, মানতে নারাজ শিবু হাজরা। বরং তাঁর পাল্টা দাবি সিপিএমের নিরাপদ সর্দার, বিজেপির বিকাশই সমস্যার জন্য় দায়ী।

নিজেকে নির্দোষ বলে দাবি:
এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে শিবু হাজরা বলেন, 'আমি নির্দোষ, আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। অভিযোগের প্রমাণ দরকার তো। আমার কোনও বাহিনী নেই, তৃণমূলের কোনও কর্মী অস্ত্র নিয়ে ঘোরে না। আমার ফার্মে হামলা হয়েছে, কিন্তু তৃণমূল কর্মীদের বার্তা দেওয়া হয়েছে, কেউ পাল্টা প্রত্যাঘাত করবে না। শেখ শাহজাহান, উত্তম সর্দার, আমাকে এলাকা থেকে সরিয়ে সন্দেশখালি দখলের চক্রান্ত সিপিএম-বিজেপির। আমি চ্যালেঞ্জ করে বলছি, সৎ পথে উপার্জন করেছি, কোনও অপরাধ করিনি।'

সন্দেশখালিতে প্রবল জনরোষ, আর এদিকে বেপাত্তা সন্দেশখালি ২ নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি। সন্দেশখালিকাণ্ডে এফআইআরে নাম, শিবুকে তাও খুঁজে পাচ্ছে না পুলিশ। গোটা ঘটনায় তৃণমূল এবং রাজ্য প্রশাসনের দিকেই অভিযোগের আঙুল তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন: সংজ্ঞা হারান, চোট কোমরেও, বসিরহাট থেকে কলকাতায় আনা হচ্ছে সুকান্তকে
 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
North 24 Pargana: টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
টানা বৃষ্টির জের, ইছামতি নদীর উপর বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, স্বরূপনগরে নাজেহাল এলাকাবাসী
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক

ভিডিও

New Market Hotel Fire: নিউ মার্কেটের অগ্নিকাণ্ড,হোটেলের ভিতর সরু সরু গলি;নেই অগ্নি নির্বাপক ব্যবস্থা
New Market Hotel Fire News: শরীরে নেই পোড়া দাগ, তাও কীভাবে মৃত্যু ৯ জনের? হাসপাতাল সূত্র যা বলছে...
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ২: বাঁকুড়ায় CJP নেতার বাবা-খুনে গ্রেফতার বিজেপি কর্মী, নদিয়ায় কংগ্রেস নেতা খুনে গ্রেফতার তৃণমূলের পঞ্চায়েত প্রধান
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৮.৮.২৬)পর্ব ১: বিজেপি নেতার মারে আঙুল ভাঙল মিষ্টির দোকানের কর্মীর, প্রতিদিন তোলাবাজির বিরুদ্ধে কড়া বার্তা শমীক ভট্টাচার্যের
KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget