এক্সপ্লোর

Sandeshkhali Incident: 'টাকা দিয়ে কি আমাদের মুখ বন্ধ করা হবে?', ক্ষোভের মুখে ফিরলেন প্রকল্প প্রচারকরা

Sandeshkhali Chaos:প্রতিবাদী মহিলাদের দাবি, আগে শেখ শাহজাহান গ্রেফতার করতে হবে। তাঁদের প্রত্যাখ্যানেই ফিরতে হল সরকারি প্রকল্পের প্রচারকদের।

পার্থপ্রতিম ঘোষ, উত্তর ২৪ পরগনা: সন্দেশখালিতে যেদিন রাজ্য়ের তিন মন্ত্রী গেলেন, মিটিং করলেন, সেদিনই রাজ্য সরকারের প্রকল্পের প্রচারকদের বাড়ি থেকে ফেরত পাঠালেন সন্দেশখালির ক্ষুব্ধ গ্রামবাসীরা। প্রতিবাদী মহিলাদের দাবি, আগে শেখ শাহজাহান (Sheikh Shajahan Arest) গ্রেফতার করতে হবে। তাঁদের প্রত্যাখ্যানেই ফিরতে হল সরকারি প্রকল্পের (Government Project) প্রচারকদের।  

কী কথোপকথন হল?
এদিন সরকারি প্রকল্পের প্রচারকরা ওই এলাকায় গিয়ে জানান সমস্যা সমাধান ও জনসংযোগের জন্য তাঁরা এসেছেন। তখনই পাল্টা এক মহিলা বলেন, 'টাকা দিয়ে কি আমাদের মুখ বন্ধ করা হবে? উত্তম সর্দার আর শিবু হাজরাকে ধরা হয়েছে। কিন্তু এখনও শাহজাহান শেখকে ধরা হয়নি।' তীব্র সমালোচনার পরে সরকারি প্রকল্পের প্রচারক জানালেন, মানুষজন না চাওয়ায় ফিরে যাচ্ছেন তাঁরা।  

গ্রামবাসীদের আস্থা ফেরাতে রবিবার ব্লক প্রশাসনের (Sandeshkhali Block Administration) গান-প্রচারকের দল পাঠানো হয়েছিল বাড়িতে বাড়িতে। তাঁদের সঙ্গে ছিল ধামসা, মাদল ও বাঁশির সুর। আশ্বাস ছিল, লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar), কন্যাশ্রী (Kanyasree), জাতিগত শংসাপত্র সংক্রান্ত কোনও পরিষেবা পেতে সমস্যা হলে, জানালেই দ্রুত সুরাহা হয়ে যাবে। কিন্তু থমথমে সন্দেশখালিতে সেই ধামসা, মাদল আর বাঁশির সুরকে ছাপিয়ে গেল আতঙ্কে মুখ ঢাকা গ্রামবাসীদের ভয় আর ক্ষোভ। পরিস্থিতি এমনই যে সন্দেশখালির প্রতিবাদী ক্ষুব্ধ মহিলাদের ক্ষতে প্রলেপ তো পড়লই না, উল্টে তাঁদের ক্ষোভে ফিরে যেতে হয়েছে রাজ্য সরকারি প্রকল্পের প্রচারকদের। 

সন্দেশখালির বাসিন্দারা জানাচ্ছেন, 'বাড়ি বাড়ি বাজনা বাজিয়ে এলেও আমরা খুশি নই। আমরা শান্তিতে নেই এখন। আমরা শান্তিই চাই। উত্তম সর্দার আর শিবু হাজরাকে ধরা হয়েছে। কিন্তু এখনও শাহজাহান শেখকে ধরা হয়নি।' শেখ শাহাজাহানকে গ্রেফতার করার দাবি কেন? বাসিন্দারা বলছেন, 'শাহজাহান আছে তো। ওইটাই তো মাথা। আমরা খুশি নই। আমাদের খুশি করানোর জন্য এসেছে।'

শান্তি ও আস্থা ফেরাতে রাজ্যের তিন মন্ত্রী যেদিন সন্দেশখালিতে পা রাখলেন। পুষ্পবৃষ্টি করা হল পার্থ ভৌমিক, সুজিত বসু, বীরবাহা হাঁসদার উপর। সেদিনই সন্দেশখালি ২ নম্বর ব্লকের বিডিও অফিস থেকে পাঠানো সমস্যা সমাধান ও জনসংযোগের প্রতিনিধি দলকে ফেরত পাঠিয়ে দিলেন ক্ষুব্ধ গ্রামবাসীদের একাংশ। এলাকায় পৌঁছে সরকারি প্রকল্পের প্রচারক স্বপন কর্মকার বলছিলেন, 'বৌদি আমরা সমস্যা সমাধান ও জনসংযোগের মাধ্যমে এসেছি।  আপনাদের যদি কোনও সমস্যা থাকে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, এই সব যদি না পেয়ে থাকেন, তাহলে সমস্যা সমাধান ও জনসংযোগের মাধ্যমে গিয়ে আপনারা যদি কাগজপত্র জমা দেন, তাহলে এগুলো অবিলম্বে, খুব তাড়াতাড়ি কাজ হবে। আরও যদি কোনও সমস্যা থাকে।' তখনই সমস্বরে বাসিন্দারা বলে ওঠেন, তাঁরা চান না এসব, নতুন করে কোনও পরিষেবাও চাইছেন না। প্রত্য়াখ্যানের মুখে পড়ে এদিন তড়িঘড়ি ফিরে যায় প্রশাসনের পাঠানো প্রচারক দল।

সরকারি প্রকল্পের প্রচারক স্বপন কর্মকার বলেন, 'এখন যেমন পরিস্থিতি চলছে, সেই পরিস্থিতির মধ্যে অনেকে বেরোতে পারছে না। সেই হিসেবে আমাদের হয়তো ফিরে যেতে হচ্ছে। চাইছে না। মানুষজন চাইছে না। মানুষের ওপরেই তো সব কিছু নির্ভর করে, ভাল-মন্দ সমস্ত কিছু। তাই ফিরে যাচ্ছি।'

প্রশাসনিক সাহায্য বা সরকারি প্রকল্পের সুবিধার থেকেও এখন দোষীদের শাস্তি চেয়ে সম্ভ্রমের দাবিতে অনড় সন্দেশখালি।

আরও পড়ুন: সোমবার পদোন্নতি হবে? বেতন বাড়বে? প্রেমে সমস্যা কাদের? কী বলছে রাশিফল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
West Bengal News Live : টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget