এক্সপ্লোর

Sandeshkhali Arms Recovered: সন্দেশখালিতে বাড়ির মেঝে খুঁড়তেই অস্ত্র-ভাণ্ডার! চলছে CBI তল্লাশি

Seikh Shajahan Sandeshkhali: সরবেড়িয়ায় সিবিআই অভিযানের সময় বহু অস্ত্র উদ্ধার হয়েছে। সিবিআই সূত্রের দাবি, মিলেছে বিদেশি অস্ত্রও

প্রকাশ সিনহা, সন্দেশখালি: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জালে শেখ শাহজাহান (Sheikh Shajahan)। কিন্তু সন্দেশখালিতে (Sandeshkhali) এখনও সন্ত্রাসের ছায়া। শেখ শাহজাহানের গড়েই বিদেশি আগ্নেয়াস্ত্রের হদিস। মিলেছে প্রচুর বোমাও। সিবিআই সূত্রের খবর, সরবেড়িয়ায় সিবিআই অভিযানের সময় বহু অস্ত্র উদ্ধার হয়েছে। এর আগ শেখ শাহজাহানের খোঁজে প্রথম যখন ইডি গিয়েছিল। তখন ইডির উপর আক্রমণের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় সিবিআই তদন্ত হচ্ছে। এরই মধ্যে সন্দেশখালিতে যা যা ঘটনার অভিযোগ উঠেছে তার সমস্তটার তদন্ত করতে সিবিআইকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই তদন্তের সময়েই উদ্ধার হল অস্ত্র। 

সিবিআই সূত্রের খবর, বাড়ির মেঝে খুঁড়তেই অস্ত্র-ভাণ্ডারের খোঁজ মিলেছে। বিদেশে তৈরি পিস্তলও উদ্ধার হয়েছে। সন্দেশখালিতে ৫টি টিমে ভাগ হয়ে সিবিআইয়ের অভিযান চলছে। ভোটের জন্য অস্ত্র মজুত, নাকি আগে থেকেই মজুত? উঠছে প্রশ্ন। স্থানীয় একটি সূত্রের দাবি, এক তৃণমূল নেতার আত্মীয়ের বাড়িতে অস্ত্র-ভাণ্ডার পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে বাড়ি ঘিরে সিবিআই তল্লাশি হচ্ছে।

গত কয়েকদিন ধরে প্রতিদিন সন্দেশখালিতে তদন্তের কাজ চালাচ্ছে সিবিআই। গোপন সূত্রে খবর মেলে একজনের বাড়িতে প্রচুর আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। গোটা এলাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রেখেছেন। যে বাড়িতে অস্ত্র পাওয়া গিয়েছে, তার সামনে কাউকে যেতে দেওয়া হচ্ছে না। সিবিআই সূত্র মারফত খবর, প্রচুর পরিমাণে অস্ত্র ও বোমা উদ্ধার। বাড়ির মেঝে ভাঙা হয়েছে, বাড়ির চারপাশের জমির মাটি খোঁড়া হয়েছে। চলছে তল্লাশি।

স্থানীয় সূত্রের খবর, সামনে এসেছে করিম মিঁয়া বলে একজনের নাম। যদিও সিবিআইয়ের তরফে এই নামের কোনও কনফার্মেশন মেলেনি। সূত্রের খবর, হয়তো ওই নামেরই কোনও ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে। এখনও তল্লাশি অভিযান চলছে। ভোটের সময় এমন অস্ত্র ও বোমা মেলায় তা বড় সাফল্যে বলেই মনে করছেন সিবিআই আধিকারিকরা।

সিবিআইয়ের সন্দেহ, শেখ শাহজাহান গ্রেফতার হওয়ার পরে লুকিয়ে রাখা হয়েছিল এই অস্ত্র। তবে অন্য জায়গা থেকে নিয়ে আসা হয়েছে নাকি এখানেই প্রথম থেকে অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। 

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: এমন হলে ভারত থেকে উঠে যাবে হোয়াটসঅ্যাপ? আদালতে কী বলল সংস্থা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget