এক্সপ্লোর

Sandeshkhali News: ভোট মিটতেই সন্দেশখালিতে ফিরল ১১৪ ধারা, কতদিন পর্যন্ত থাকবে এই বিধিনিষেধ?

Election 2024: সন্দেশখালির ন্যাজাট থানা এলাকার বিভিন্ন জায়গায় গতকাল ভোটের দিন লাগাতার অশান্তির ঘটনা ঘটে।

সমীরণ পাল, সন্দেশখালি: বসিরহাট লোকসভা কেন্দ্রে (Basirhat Lok Sabha Election) ভোট মিটতেই সন্দেশখালিতে (Sandeshkhali News) ফিরল ১১৪ ধারা। আজ সকাল ৬টা থেকে সরবেড়িয়া-আগারহাটি, বয়ারমারি ১, বয়ারমারি ২ ও হাটগাছি, এই চারটি গ্রাম পঞ্চায়েতের ১৭টি জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।  

মঙ্গলবার ভোটের ফল ঘোষণার দিন সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকবে। সন্দেশখালির ন্যাজাট থানা এলাকার বিভিন্ন জায়গায় গতকাল ভোটের দিন লাগাতার অশান্তির ঘটনা ঘটে। ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

প্রসঙ্গত, ভোটের দিন সকাল থেকে দফায় দফায় অগ্নিগর্ভ হয়ে উঠল সন্দেশখালি। দফায় দফায় অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে বেরমজুর, বয়েরখালি, আগারহাটি, কানমারি, চুঁচুড়া মোড়-সহ সন্দেশখালির একাধিক এলাকা। ভোটের দিনে ফিরল সন্দেশখালির মহিলাদের আন্দোলনের ছবি। 

পুলিশের দিকে ধেয়ে এল একের পর এক ঢিল, পাটকেল। পাল্টা লাঠিচার্জ করল পুলিশ। অথচ দুপুর একটা থেকে পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করলেও, কেন্দ্রীয় বাহিনীর দেখা মিলল বিকেল সাড়ে চারটেয়। পুলিশের বিরুদ্ধেও উঠল ভয়ঙ্কর অভিযোগ।                                                               

আরও পড়ুন, ভোট পর্ব মিটলেও অশান্ত বাংলা, বিজেপির পোলিং এজেন্টদের মারধরের অভিযোগ

ইতিমধ্যেই সন্দেশখালির ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। 

যদিও বসিরহাট লোকসভা বিজেপি প্রার্থী রেখা পাত্র বলেন, 'আপনারা তো ইলেকশন টোটাল বন্ধ করার জন্য। পুরো TMC-কে দিয়ে ভোট লুঠ করানোর জন্যই আপনাদের কারসাজি। পুরো কারসাজি করে এসেছেন এখানে। পুরো কারসাজি চলছে। মুখ্যমন্ত্রী কত দিয়েছে আপনাদের? মুখ্যমন্ত্রী কত দিয়েছে, কত্ত দিয়েছে সেটা বলুন? মুখ্যমন্ত্রী কত দিয়েছে? সাধারণ মানুষকে মহিলাদের বাঁশ দিয়ে পেটাচ্ছে সাধারণ ছেলেদের তুলে এনে থানায় নিয়ে এসে পেটাচ্ছে। একটার গায়ে যদি আঁচড় পড়ে, আপনার এই বুলেট প্রুফ জ্যাকেটটা পাবেন তো? পাবেন তো? শুনুন পাবলিকের মার, দুনিয়ার বার। মুখ্যমন্ত্রী কিন্তু কিছু করতে পারবে না। শেখ শাহজাহানকে মুখ্যমন্ত্রী আর ছাড়াতে পারবে না।'  

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:“বাদ যাবে না শিলিগুড়িও, জায়গা দেখছি, IIT, IIM, একটা কিছু তো দিতে হবে শিলিগুড়িকে”, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
“বাদ যাবে না শিলিগুড়িও, জায়গা দেখছি, IIT, IIM, একটা কিছু তো দিতে হবে শিলিগুড়িকে”, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Swasthya Sathi: 'দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও', এবার নাম প্রকাশ্যে আনবেন স্বাস্থ্যমন্ত্রী?
'দুর্নীতিতে যুক্ত থাকতে পারেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও', এবার নাম প্রকাশ্যে আনবেন স্বাস্থ্যমন্ত্রী?
West Bengal News Live: শিলিগুড়িতে ঢুকে বিরোধীদের ব্লিচিং, ফিনাইল দিয়ে সাফ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
শিলিগুড়িতে ঢুকে বিরোধীদের ব্লিচিং, ফিনাইল দিয়ে সাফ করার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
North 24 Parganas News: ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার
ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget