এক্সপ্লোর

Sandeshkhali Situation: সন্দেশখালিতে সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা? নয়া অভিযোগ ঘিরে তোলপাড়

Sandeshkhali Case: নির্যাতনের অভিযোগ তুলে নিতে লাগাতার চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ সামনে এসেছে এই ঘটনায়।

সন্দেশখালি: সন্দেশখালিতে এবার অভিযোগ প্রত্যাহারে প্রতিবাদীর উপর হামলার অভিযোগ। সিভিক ভলান্টিয়ারের স্ত্রীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠছে। মুখ চেপে ধরে মহিলাকে তিন দুষ্কৃতী তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে দাবি। সন্দেশখালি থানায় অভিযোগ দায়ের করে এমনই দাবি করেছেন প্রতিবাদী। বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের কাছে অভিযোগ জানানোর পরই হামলা হয় বলে অভিযোগ। (Sandeshkhali Situation) এই ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালিতে। শাসকদল তৃণমূল যদিও অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে।

থানায় বয়ান রেকর্ড করেছেন অভিযোগকারিণী। তিন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী ছাড়াও তৃণমূল নেতা দিলীপ মল্লিকের নাম রয়েছে অভিযোগপত্রে। অভিযোগ করা হয়েছে তৃণমূল কর্মী সৈকত দাস ওরফে পিকাইয়ের বিরুদ্ধে। ওই মহিলার ডাক্তারি পরীক্ষা হবে।

নির্যাতনের অভিযোগ তুলে নিতে লাগাতার চাপ দেওয়া হচ্ছিল বলে অভিযোগ সামনে এসেছে এই ঘটনায়। অভিযোগকারিণীর দাবি, কুকুরের ডাক শুনে গতকাল রাতে বাড়ির বাইরে বেরোতেই তাঁর উপর হামলা চালায় তিন দুষ্কৃতী। মুখে কাপড় ঢুকিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে মুখে কাপড় বাঁধা ওই তিন দুষ্কৃতীর দল। টেনে নিয়ে গিয়ে মারধর করা হয় তাঁকে। এর পর ধর্ষণের চেষ্টা হয় বলে দাবি করেছেন তিনি। তৃণমূল নেতা দিলীপ মল্লিককে ফোন করে তাঁকে কোথায় নিয়ে যাওয়া হবে বলে জানতেও চায় দুষ্কৃতীরা, দাবি অভিযোগকারিণীর। (Sandeshkhali Case)

আরও পড়ুন: Mamata Banerjee: পূর্ব মেদিনীপুরের দুর্ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস..

অভিযোগকারিণীর দাবি, তাঁর চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে আসেন, তাতেই ভয় পেয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীরা তাঁকে পুকুর পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। ওই মহিলার সঙ্গে দেখা করতে যান বিজেপি নেত্রী রেখা পাত্র। সেখানে কান্নায় ভেঙে পড়েন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালও। প্রিয়ঙ্কার দাবি, 'শেখ শাহজাহানকে নির্দোষ প্রমাণ করতে তৃণমূলের গুন্ডারা হুমকি দিচ্ছে'। এর পাল্টা বিজেপি বাংলাকে বদনাম করার চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেছে তৃণমূল। 

সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কা লেখেন, 'সন্দেশখালি গিয়েছিলাম আমি, সেখানে তৃণমূলের গুন্ডারা মানুষকে হুমকি দিচ্ছে, যাতে শেখ শাহজাহানকে নির্দোষ প্রমাণ করা যায়। এক মহিলা আমাকে দিলীপ মল্লিকের নির্যাতনের কথা জানিয়েছেন, যিনি কয়েক দিন আগে এক মহিলাকে অপহরণ করেন। সেই নিয়ে অভিযোগ জানানোর পর তৃণমূলের গুন্ডারা ওই মহিলাকে অপহরণ করে, হাত-পা বেঁধে পুকুরের ধারে ফেলে দেয় মরার জন্য। আমরা ওঁকে থানায় নিয়ে যাই'। এই অভিযোগ সামনে আসার পর নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সন্দেশখালিতে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget