এক্সপ্লোর

Sandeshkhali Update: অভিযোগ জমা নিতে উদ্য়োগ, সন্দেশখালিতে ক্যাম্প অফিস করল CBI

CBI Camp Office: অন্তহীন অভিযোগের সন্দেশখালিতে তদন্তের স্বার্থে এবার ক্যাম্প অফিস করল CBI.

সুকান্ত মুখোপাধ্যায়, সন্দেশখালি: সন্দেশখালিতে (Sandeshkhali) তদন্তের স্বার্থে সিবিআইয়ের ক্যাম্প অফিস। CBI সূত্রে খবর, সন্দেশখালিতে এখনও পর্যন্ত ৯০০ অভিযোগ জমা পড়েছে। গ্রামবাসীদের অনেকেই ইমেল মারফত অভিযোগ জানাতে পারছেন না তাই এই ক্যাম্প অফিস খোলার উদ্যোগ। 

ক্যাম্প অফিস খোলার উদ্যোগ: অন্তহীন অভিযোগের সন্দেশখালিতে তদন্তের স্বার্থে এবার ক্যাম্প অফিস করল CBI. ধামাখালিতে যে ভবনে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখা অফিস রয়েছে, সেখানেই জায়গা বেছে নেওয়া হয়েছে CBI-এর ক্যাম্প অফিসের জন্য। CBI সূত্রে খবর, সন্দেশখালিকাণ্ডের তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ৯০০টি অভিযোগ জমা পড়েছে তাদের কাছে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, গ্রামবাসীদের অনেকেই ইমেল মারফত অভিযোগ জানাতে পারছেন না।  এছাড়া কলকাতার নিজাম প্যালেসের অফিস থেকে রোজ সন্দেশখালি যাতায়াত করতেও প্রচুর সময় বেরিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সন্দেশখালিতে ক্যাম্প অফিস করার সিদ্ধান্ত নিয়েছে CBI. কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, আপাতত এক প্লেটুন CRPF মোতায়েন থাকবে সন্দেশখালির CBI ক্যাম্প অফিসে। 

সন্দেশখালিকাণ্ডের তদন্তে CBI-এর গোয়েন্দাদের কি বিভ্রান্ত করার চেষ্টা চলছে? কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে যে খবর সামনে আসছে, তাতে এই প্রশ্ন জোরাল হচ্ছে। CBI সূত্রে খবর, শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নারী নির্যাতন, জমি দখল, অবৈধ ভেড়ি নির্মাণ-সহ একাধিক অভিযোগের তদন্তে নেমে এখনও পর্যন্ত মোট ৯০০টি অভিযোগ পেয়েছেন তাঁরা। চাঞ্চল্যকর বিষয় হল, কেন্দ্রীয় তদন্তকারীদের দাবি, ওই সব অভিযোগের ২৫ থেকে ৩০ শতাংশই সঠিক তথ্য দিয়ে জমা করা হয়নি। CBI সূত্রে খবর, নিছক পারিবারিক বিবাদ, প্রতিবেশীদের মধ্যে বিবাদ, এমন সব ঘটনা, যা CBI তদন্তের আওতায় আসে না, সেই সব অভিযোগও করা হয়েছে তাঁদের কাছে। এমনকি কিছু অভিযোগে নিতান্ত ছোট ঘটনাকেও রং চড়িয়ে বড় করে দেখানোর চেষ্টা হয়েছে। তা নিয়ে কপালের ভাঁজ গভীর হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের। মূল তদন্ত থেকে বিচ্যুত বা বিভ্রান্ত করার জন্যই কি গুরুতর বিষয়ের সঙ্গে একেবারে অপ্রাসঙ্গিক অভিযোগ জুড়ে দেওয়া হয়েছে? তা কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে? CBI সূত্রে খবর, তা খতিয়ে দেখা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, এই ধরনের অভিযোগের তালিকা তৈরি করে কলকাতা হাইকোর্টে রিপোর্ট জমা দেবে তারা। সেই সঙ্গে তুলে ধরা হবে বাকি ৭০ শতাংশ অভিযোগ। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Jalpaiguri Lighting Death: ফেরা হল না বাড়ি, বাজ পড়ে মর্মান্তিক পরিণতি জলপাইগুড়িতে

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget