এক্সপ্লোর

Sandeshkhali Update: কী কী অস্ত্র উদ্ধার হল সন্দেশখালি থেকে, এক্সক্লুসিভ ছবি

Sandeshkhali Situation Update: এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল রোবট এনে বিস্ফোরক উদ্ধার

কলকাতা: মেঝে খুঁড়তেই বোমা-বন্দুক-বিস্ফোরক উদ্ধার হয় সন্দেশখালিতে (Sandeshkhali Situation)। এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল রোবট এনে বিস্ফোরক উদ্ধার করে NSG। 

কী কী উদ্ধার করা হল? 

গত ৫ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে যায় ইডি। কিন্তু তাতে বাধা দেয় শেখ শাহাজাহান ঘনিষ্ঠরা। এমনকী ওই দিন ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের উপর আক্রমণের ঘটনা ঘটে। আর তাতেই প্রশ্ন উঠেছিল কেন ইডির অভিযানে বাধা দেওয়া হল? কী এমন রয়েছে সেখানে? এদিন সন্দেশখালিতে তল্লাশি চালায় সিবিআই ও এনএসজি। শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি-সহ ২টি বাড়িতে তল্লাশি চালানো হয়। তাতে উদ্ধার হয়েছে একাধিক রিভলভার, কার্তুজ সহ শাহজাহানের বিভিন্ন তথ্যও। শাহজাহানের ছবি দেওয়া আইডি কার্ডের হদিশ মিলেছে এই অভিযানে। শাহজাহানের সঙ্গীর ডেরায় পুলিশের ব্যবহৃত কোল্ট অফিসিয়াল রিভলবারও উদ্ধার হয়েছে। একমাত্র একমাত্র পুলিশই ব্যবহার করতে পারে কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলবার। প্রশ্ন উঠছে কীভাবে শাহজাহান-শাগরেদের ডেরায় কোল্ট অফিসিয়াল পুলিশ রিভলবার এল? পুলিশের কোল্ট অফিসিয়াল রিভলবার তাহলে কি লুঠ করা হয়েছিল?   

একনজরে তালিকা:

রিভলভার বিদেশি
রিভলভার দেশি
রিভলভার পুলিশের
পিস্তল দেশি
বুলেট ৯ এমএম ১২০
কার্তুজ ৪৫ ক্যালিবার ৫০
কার্তুজ ৯এমএম ক্যালিবার ১২০
কার্তুজ বিভিন্ন ধরনের ৩৪৮

দ্বিতীয় দফার ভোটে অভিযানে অস্ত্র উদ্ধার: লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট ছিল বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিঙে। উত্তরবঙ্গের তিন কেন্দ্রে ভোটের দিন নজর ঘুরে গেল দক্ষিণবঙ্গের দিকে। শিরোনামে ফের সন্দেশখালি। উত্তর ২৪ পরগনার ভেড়ি ঘেরা এই জনপদে এবার অস্ত্রের হদিশ। জেলবন্দি শেখ শাহজাহানের গড়ে অস্ত্র ভাণ্ডারের হদিশ পেয়ে এদিন সকাল থেকে তল্লাশিতে নামে সিবিআই। সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল নেতার আত্মীয়ের বন্ধ বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দাদের অভিযানে মিলল প্রচুর বিদেশি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা। নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই সরবেড়িয়ায় আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেয় ৫টি দল। দিনভর সিবিআই তল্লাশির পর বিকেলে সন্দেশখালি পৌঁছয় NSG। বিস্ফোরকের খোঁজে ঘটনাস্থলে পৌঁছয় এনএসজি-র বম্ব স্কোয়াড। রোবট ও অত্যাধুনিক যন্ত্র নিয়ে সন্দেশখালিতে হাজির হয় এনএসজি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'দেব-জুন জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার' ঘোষণা মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget