এক্সপ্লোর

Sandeshkhali Update: অত্যাধুনিক প্রযুক্তি ব্য়বহার, রোবট এনে তল্লাশি শুরু সন্দেশখালিতে

Sandeshkhali Situation Update: রোবট ও অত্যাধুনিক যন্ত্র নিয়ে সন্দেশখালিতে এনএসজি

সন্দেশখালি: ভোটের মধ্যেই সন্দেশখালিতে (Sandeshkhali) অস্ত্র ভাণ্ডারের হদিশ। অস্ত্র ভাণ্ডারের হদিশ মেলার পর নামল এনএসজি। এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল রোবট ও অত্যাধুনিক যন্ত্র নিয়ে বিস্ফোরকের খোঁজে শুরু তল্লাশি। এলাকা ঘিরল কমান্ডো।

কীভাবে কাজ করে এই রোবট? 

এই ধরনের রোবটকে বলা হয় এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল রোবট। সাধারণত, জঙ্গি উপদ্রুত এলাকায় এই ধরনের রোবট ব্যবহার করা হয়। কোনও বিস্ফোরককে শনাক্ত করা তা নিষ্ক্রিয় করার কাজের ক্ষেত্রে যদি কোনও ঝুঁকি থাকে তখন এই রোবট ব্যবহার করা হয়। অনেক সময়ই বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় আহত হওয়ার আশঙ্কা থাকে। যে জায়গায় বিস্ফোরক রাখা রয়েছে, সেখানে কীভাবে ওই বিস্ফোরক রাখা আছে তা নিয়ে যদি অস্পষ্টতা থাকে, সেক্ষেত্রে এই রোবটের ব্যবহার করা হয়। কোনও ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকলে কোনও মানুষের ক্ষতি হবে না। হবে রোবটের। সেভাবেই এই রোবট তৈরি করা হয়েছে। রোবটের সামনে যে ক্যামেরা থাকে তা থেকে ভিজ্যুয়াল পাওয়া যায়। দূর থেকেই তার গতিবিধি নিয়ন্ত্রণ, ছবি দেখা যায়। মোবাইল, বা যে কোনও স্ক্রিনে ছবি দেখা যায়। রিমোটের মাধ্যমেই তার গতিবিধি নিয়ন্ত্রণ করা যায়। দূর থেকে বিস্ফোরকের অবস্থান দেখেই তা নিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। মূলত NSG এই ধরনের রোবট ব্যবহার করে থাকে। সন্দেশখালির ক্ষেত্রেও আশঙ্কা করা হচ্ছে ওই বাড়ির মধ্যেও বিস্ফোরক রয়েছে। তাই এই বিস্ফোরকের অবস্থান দেখতে ব্যবহার করা হচ্ছে রোবট। 

ভোটের আবহে জেলবন্দি শেখ শাহজাহানের গড়ে অস্ত্র ভাণ্ডারের হদিশ পেয়েছে সিবিআই। সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল নেতার আত্মীয়ের বন্ধ বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দাদের অভিযানে মেলে প্রচুর বিদেশি আগ্নেয়াস্ত্র, কার্তুজ ও বোমা। CBI সূত্রে খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই এদিন সরবেড়িয়ায় আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেয় ৫টি দল। ভেড়ি দিয়ে ঘেরা বাড়ি তালাবন্ধ ছিল। বাড়িতে বিদ্যুৎ সংযোগও ছিল না। বিদ্যুতের ব্যবস্থা করে কেন্দ্রীয় বাহিনী দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে সিবিআই। CBI সূত্রে খবর, একতলা বাড়ির মেঝে খুঁড়ে উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। যার মধ্যে কমপক্ষে ১০-১২টি বিদেশি বন্দুক। স্থানীয়দের দাবি, আবু তালেব নিজেও তৃণমূল কর্মী। ভোটের জন্য সন্দেশখালিতে অস্ত্র মজুত, নাকি আগে থেকেই মজুত ছিল? উঠছে প্রশ্ন। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'দেব-জুন জিতলে ঘাটাল মাস্টার প্ল্যান উপহার' ঘোষণা মমতার

সেরা শিরোনাম

Rejinagar By Elections: Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
Nandigram Bypoll : ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget