এক্সপ্লোর

Sandeshkhali Update: সন্দেশখালিতে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ, গ্রেফতার তৃণমূল কর্মী

West Bengal News: শুক্রবার রাতে বাড়িতে ঢুকে ১৪ বছরের কিশোরীকে যৌন নিগ্রহ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে।

সমীরণ পাল, সন্দেশখালি: সন্দেশখালির (Sandeshkhali Update) বেড়মজুরে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল সন্দেশখালি থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, মারধর ছাড়াও POCSO আইনের ধারায় মামলা রুজু হয়েছে।

একের পর এক ভাইরাল ভিডিও, CBI-এর কাছে নারী নির্যাতনের অভিযোগ ঘিরে যখন নতুন করে উত্তপ্ত হচ্ছে সন্দেশখালি, তখন, সন্দেশখালিতে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল এক তৃণমূল কর্মীর বিরুদ্ধে। পরিবারের দাবি, ১৪ বছরের নাবালিকার বাবা নেই। মা কাজের সূত্রে কলকাতায় থাকেন। এখানে মামার বাড়িতে থাকে নাবালিকা। অভিযোগ, শুক্রবার রাত ২টো নাগাদ বাড়িতে ঢুকে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে ওই তৃণমূল কর্মী। বাড়ির লোক অভিযুক্তকে ধরে ফেলে অভিযুক্ত এর আগেও কিশোরীকে উত্যক্ত করত বলে অভিযোগ পরিবারের। নির্যাতিতার মামী জানান, "আগেও বিরক্ত করত, গতকাল এই ঘটনা ঘটে। অভিযুক্তর বাবা তৃণমূল করে।''

গ্রেফতার এক তৃণমূল কর্মী: শুক্রবার রাতে বাড়িতে ঢুকে ১৪ বছরের কিশোরীকে যৌন নিগ্রহ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে ওই তৃণমূল কর্মীর বিরুদ্ধে। পুলিশের কাছে অভিযোগ জানানোর পাশাপাশি, ধামাখালিতে CBI ক্যাম্প অফিসেও অভিযোগপত্র জমা দেয় নাবালিকার পরিবার। রাতে সেই অভিযোগপত্র ই-মেল মারফত বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপারকে পাঠিয়ে দেয় সিবিআই। অভিযুক্তকে আগে আটক করেপুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় প্রাথমিকভাবে।এরপরই পকসো আইন-সহ একাধিক ধারায় মামলা রুজু করে অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার করে সন্দেশখালি থানার পুলিশ। অভিযুক্তের বাবা বলেন, "তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ না দেওয়াতেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ঘটনার সময় ছেলে ঘরে ছিল। মিথ্যা অভিযোগ করা হচ্ছে।''

এদিকে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে, রাজভবনের এক অফিসার ও দুই কর্মীকে আজই তলব করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। রাজ্যপালের OSD, SS রাজপুত, এবং রাজভবনের আরও দুই কর্মী কুসুম ছেত্রী ও সন্ত লালকে অভিযুক্ত হিসেবে তলব করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রাজভবনের তরফে CC ক্যামেরার ফুটেজ দেখানো হয় সেখানে দেখা যায় রাজভবনের কর্মী কুসুম ছেত্রীকে। পুলিশের দাবি, অভিযোগকারিণীর বক্তব্য ও CC ক্যামেরার ফুটেজ দেখেই এই ৩ জনকে তলব করা হয়েছে।  লালবাজার সূত্রে খবর, অভিযোগকারিণীর বয়ান নেওয়ার পর ১০ মে, রাজভবনের স্পেশাল সেক্রেটারি, চিকিৎসক ও সুপারভাইজারকে তলব করে পুলিশের বিশেষ অনুসন্ধান দল। কিন্তু তাঁরা কেউ সাড়া দেননি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Loksabha Election 2024: ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর যাদবপুরে, কাঠগড়ায় তৃণমূল

সেরা শিরোনাম

Lawyer Attacked: কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
কলকাতার ব্যাঙ্কশাল কোর্টে আইনজীবীদের একাংশের উপর হামলা, গ্রেফতার বিজেপি নেতা
Bengali News Live: সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
সিপিএম নেতা ও বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের পূর্ব যাদবপুরের বাড়িতে হামলা অভিযোগ
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget