এক্সপ্লোর

Loksabha Election 2024: ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর যাদবপুরে, কাঠগড়ায় তৃণমূল

CPM Worker: যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটের আগে পাটুলিতে অশান্তি। ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে।

হিন্দোল দে, কলকাতা: পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে (CPM Woreker) মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যর নেতৃত্বে পাটুলি থানার সামনে বিক্ষোভ ও পথ অবরোধ করেন বাম কর্মী, সমর্থকরা। ভয় পেয়েছে বলেই হামলা, তৃণমূলকে আক্রমণ সৃজন ভট্টাচার্যর। 

সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ: যাদবপুর লোকসভা কেন্দ্রে ভোটের আগে পাটুলিতে অশান্তি। ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীর বিরুদ্ধে।  সিপিএম কর্মী অভীক চৌধুরীর দাবি, শুক্রবার কলকাতা পুরসভার ১১০ নম্বর ওয়ার্ডে পথসভার আয়োজন করে সিপিএম।  অভিযোগ, সভাস্থলে মাইকের তার কেটে দেন স্থানীয় তৃণমূল কর্মীরা। প্রতিবাদ করায় প্রথমে হুমকির মুখে পড়তে হয়। ওই সিপিএমন কর্মী বলেন, “মাইকের তার খুলে দেওয়া তার প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদ করাতেই তার সূত্রপাত হয় যে, এইখানে আর সিপিএম করা যাবে না। সিপিএম করতে হলে, বাড়িতে গিয়ে করতে হবে। রাস্তায় দাঁড়িয়ে তুমি সিপিএম করতে পারবে না।’’

ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীর অভিযোগ,দ্বিতীয়বার প্রতিবাদ করায় মারধর শুরু করেন স্থানীয় তৃণমূল কর্মী সুজয় মিত্র। কোনওমতে পালিয়ে বাঁচেন ওই সিপিএম কর্মী। অভীক চৌধুরী বলেন, “আমার ঘাড়ে প্রথমে একটা মারে। তারপর মাথার মধ্যে মারে। যখন মাথার মধ্যে মারে, ঘাড়ের মধ্যে মারে তখন আমি আবার তীব্র প্রতিবাদ জানাই। প্রতিবাদ করাতে তখন আরও ৬-৭ জন দুষ্কৃতী। তাদের মধ্যে কয়েকজন বহিরাগত ছিল, সেই দুষ্কৃতীকে নিয়ে আমাকে তাড়া করে।’’

এই ঘটনায় শনিবার পাটুলি থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন সিপিএম কর্মীরা। রাস্তায় বসে পড়ে শুরু হয় অবরোধ। সেখানে যান যাদবপুর লোকসভার সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস মুখে যতই গণতন্ত্রের কথা বলুক, তৃণমূল তৃণমূলেই আছে। ভয় না পেলে, ভয়ে হাঁটু ঠকঠক করে না কাঁপলে কেউ ক্যান্সার আক্রান্তের গায়ে হাত দেয় না। আমরা আরও কনফিডেন্ট হলাম। ওই এলাকার মানুষ দেখলেন যে, তৃণমূল ভয় পেয়েছে। তৃণমূল যা করল, তাতে ওই এলাকায় আমাদের ভোট আরও বাড়বে।’’ এই ঘটনায় পাটুলি থানায় অভিযোগ দায়ের হয়েছে। এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Corona Update: উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন প্রজাতি, বাংলায় আক্রান্ত ৩০

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget