এক্সপ্লোর

Sandhya Mukherjee Dies : আশ্বিনের ভোরে মহিষাসুরমর্দিনী-র সঙ্গে জড়িয়ে রয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ, ভিড় করছে স্মৃতি

Mahisasuramardini : ‘বিমানে বিমানে আলোকের গানে জাগিল ধ্বনি’ গানটি এখনও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায় শোনা যায়। 

কলকাতা : আশ্বিনের ভোরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে মহিষাসুরমর্দিনী (Mahishashur Mardini) । আর তার সঙ্গে জড়িয়ে রয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের (Sandhya Mukherjee ) কণ্ঠ। এই অনুষ্ঠান যখন লাইভ হত, তখন অন্যান্য শিল্পীদের মতো প্রতিবছর ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন গান গাইতেন তিনি। গীতশ্রীর প্রয়াণের পর সেই সব স্মৃতি ভিড় করছে অনেকের মনে।

আশ্বিনের সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়ের যোগ ছিল আত্মিক। তাঁর জন্ম আশ্বিনে। আবার আশ্বিনের শারদপ্রাতে বেজে ওঠা, মহিষাসুরমর্দিনীতেও শোনা যায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ। গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শিল্পী জীবনের অন্যতম মাইলফলক ‘মহিষাসুরমর্দিনী’-তে অংশগ্রহণ। পঙ্কজকুমার মল্লিক, বাণীকুমার, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র আর একঝাঁক শিল্পীর সঙ্গে সন্ধ্যাও ছিলেন। 

সে সময় ‘লাইভ’ অনুষ্ঠান হত। রাত ৩টের মধ্যেই চলে যেতে হত ১ নম্বর গার্স্টিন প্লেসে। গঙ্গাস্নান করে গরদের ধুতি-চাদর গায়ে ভাষ্য পাঠ করতেন বীরেন্দ্রকৃষ্ণ। ‘বিমানে বিমানে আলোকের গানে জাগিল ধ্বনি’ গানটি এখনও সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায় শোনা যায়। 

আরও পড়ুন :

কলকাতায় ফিরছেন মুখ্যমন্ত্রী, বেলা ১২টা থেকে বিকেল ৫ পর্যন্ত দেহ থাকবে রবীন্দ্রসদনে

তবে এই গানটি অবশ্য পরবর্তী কালে রেকর্ড করা। লাইভে তিনি কখনও এগান গাননি। সুপ্রভা সরকারের রেকর্ড করা গান ‘অখিল বিমানে তব জয়গানে’ এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের ‘অমল কিরণে ত্রিভুবন মনোহারিণী’ লাইভে তিনি গেয়েছেন বহুবার। আসলে ‘মহিষাসুরমর্দ্দিনী’-র অনুষ্ঠান যখন লাইভ হত, তখন বিভিন্ন শিল্পী প্রতি বছর একই গান ঘুরিয়ে ফিরিয়ে গাইতেন। সন্ধ্যা মুখোপাধ্যায়ের ক্ষেত্রেও তেমনটা হত। ‘অগ্নিপরীক্ষা’ ছবিতে সুচিত্রা সেনের লিপে প্রথম সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠ শোনা যায়। 

প্রথম থেকেই সুচিত্রা-সন্ধ্যা জুটি সুপারহিট! একটা সময়ে বাংলা ছবিতে উত্তম কুমারের লিপে গান মানেই যেমন দর্শকদের কাছে ছিল হেমন্তের কণ্ঠ, তেমন সুচিত্রা মানেই যেন সন্ধ্যা। এই পথ যদি না শেষ হয় গানেও সুচিত্রা সেনের জন্য প্লেব্যাক করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। ২০১৪ সালে সুচিত্রা সেনের প্রয়াণে অন্ধকার নেমে এসেছিল বাংলা ছবির জগতে। 

আট বছর পর শেষ হল সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানের সেই পথ। থেকে গেল সেই পথে ছড়ানো তাঁর অজস্র সুরেলা মণি-মুক্তো।

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের চারদিন পরও গ্রেফতারি শূন্য, হয়নি জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ফুটেজ সংগ্রহ
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Kolkata News: নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে
নির্মাণ ভাঙতে গিয়েও পিছু হটল বুলডোজার, উচ্ছ্বাস বাঁধ ভাঙল টালিগঞ্জে

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget