এক্সপ্লোর

সন্দীপের বিপুল সম্পত্তির হদিশ ! ক্যানিংয়ে আলিশান 'সঙ্গীতা-সন্দীপ ভিলা'

কোভিড ফান্ড তছরূপ, স্বজনপোষণ, টেন্ডার দুর্নীতি সহ নানা দুর্নীতির অভিযোগ সামনে আসছে । এবার তাঁর বিরাট সম্পত্তির হদিশ মিলল। 

শান্তনু নস্কর, দক্ষিণ ২৪ পরগনা : ক্রমেই খুলছে দুর্নীতির পরত। আর বেরিয়ে পড়ছে সন্দীপ ঘোষের একের পর এক কীর্তির কথা। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সন্দীপের বিরুদ্ধে তদন্তে রোজই পাওয়া যাচ্ছে নতুন নতুন নথি। যদিও তার স্ত্রীয়ের দাবি, কিছুই পায়নি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তাঁকে ফাঁসানো হয়েছে। কোভিড ফান্ড তছরূপ, স্বজনপোষণ, টেন্ডার দুর্নীতি সহ নানা দুর্নীতির অভিযোগ সামনে আসছে । 

এবার তাঁর বিরাট সম্পত্তির হদিশ মিলল।  ক্যানিংয়ের মধ্য নারায়ণনপুর গ্রামে মিলেছে আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের আলিশান বাংলোর হদিশ। বাড়ির নাম সঙ্গীতা-সন্দীপ ভিলা। স্থানীয় সূত্রে খবর, দুই ব্যবসায়ী সঞ্জীব চক্রবর্তী ও শঙ্কর চক্রবর্তী যামিনী প্রজেক্টের নামে ১০০ বিঘা জমি কিনে এই প্রকল্প তৈরি করেছেন। এখানেই প্রায় ২ বিঘা জমির ওপর তৈরি হয়েছে সন্দীপ ঘোষের বাংলো। আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ মাঝেমাঝেই সপরিবারে এখানে আসতেন বলে স্থানীয়দের দাবি। 

এদিকে, সিবিআইয়ের হাতে গ্রেফতারির পর আরও চাপে সন্দীপ ঘোষ। এবার আরেক কেন্দ্রীয় এজেন্সি ইডি-র স্ক্যানারে সন্দীপ ও তাঁর শাগরেদরা। আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় শুক্রবার সকাল থেকে কলকাতা, হাওড়া, হুগলি, সল্টলেক-সহ মোট ৮টি জায়গায় অভিযান চালাচ্ছে ইডি। আর তারই মধ্যে এই নতুন সম্পত্তির হদিশ। 

সন্দীপের জমানায় আর জি কর হাসপাতালে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। CBI সূত্রে খবর, এই সংক্রান্ত বহু তথ্য-প্রমাণ সংগ্রহ করা গিয়েছে ও তা আদালতে জানানো হয়েছে। আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় সন্দীপ ঘোষের পাশাপাশি তাঁর দেহরক্ষী আফসর আলি খান এবং হাসপাতালের দুই ভেন্ডর সুমন হাজরা এবং বিপ্লব সিংহকেও গ্রেফতার করেছে CBI।

ধৃতদের একাধিক ঠিকানায় তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। সুমন হাজরা ও বিপ্লব সিংহকে অনৈতিকভাবে বারবার টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ১৫ দফা অভিযোগ রয়েছে। মুনাফার ২০ শতাংশ তাঁকে দিতে হবে। অভিযোগ, এই শর্তেই মোটা টাকার বিনিময়ে সুমন হাজরা ও বিপ্লব সিংহকে টেন্ডার পাইয়ে দিতেন সন্দীপ ঘোষ। তাঁর বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগগুলি সামনে আনেন আর জি কর মেডিক্যালেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। 

আরও পড়ুন :

'সব মিথ্যে, কিচ্ছু করেনি', ইডির জন্য বাড়ির তালা খুলে, কোন বিস্ফোরক দাবি সন্দীপের স্ত্রীর?

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget