এক্সপ্লোর

RG Kar Case : দোষী সাব্যস্ত সঞ্জয় রায়, তাহলে কি শেষ হয়ে গেল আরজি কর মামলা?

RG Kar Rape And Murder Case : কারও কারও দাবি, একা সঞ্জয় নয়, আরও কেউ কেউ এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি আরজি মামলার মামলা বন্ধ হয়ে গেল ? 

কলকাতা : আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনকাণ্ডে দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা। রায় ঘোষণার পরই সঞ্জয়ের দাবি,  ফাঁসানো হচ্ছে, কিছু করিনি ! কিন্তু বিচারক সোমবার তার কথা শুনবেন বলে জানিয়ে দেন। এখন অনেকের মধ্যেই প্রশ্ন , তাহলে কি আর জি কর কাণ্ডের মামলা শেষ হয়ে গেল ?  কারণ, এখনও নির্যাতিতার পরিবারের মনে অনেক গুলি প্রশ্ন, যার উত্তর এখনও মেলেনি। আর জি আন্দোলনে আগাগোড়া যুক্তথাকা চিকিৎসকদেরও কারও কারও দাবি, একা সঞ্জয় নয়, আরও কেউ কেউ এই ঘৃণ্য অপরাধের সঙ্গে যুক্ত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, তাহলে কি আরজি মামলার মামলা বন্ধ হয়ে গেল ? 

না। এই মামলার দুটি দিক রয়েছে। প্রথমত, খুন ও ধর্ষণের সঙ্গে সরাসরি যুক্ত থাকার জন্য গ্রেফতার করা হয় সঞ্জয় রায়কে। সমস্ত , তথ্যপ্রমাণ, ডিজিট্যাল এভিডেন্স ও মেডিক্যাল এভিডেন্স দেখে সিবিআই এই সিদ্ধান্তে উপনীত হয়, চিকিৎসক ধর্ষণকাণ্ডে অপরাধী সঞ্জয়ই। দীর্ঘ তদন্তের পর সিবিআই একমাত্র সঞ্জয় রায়ের বিরুদ্ধেই চার্জগঠন করে। বিচার প্রক্রিয়া শুরু হয়। তারপর সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আদালত। কিন্তু এখানেই আর জি কর কাণ্ডের খাতা বন্ধ হয়ে যাচ্ছে না। 

এই মামলারও আরও একটি দিক হল, আরজি কর খুন ও ধর্ষণ মামলার তথ্যপ্রমাণ লোপ। যার জন্য গ্রেফতার করা হয় আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ত সন্দীপ ঘোষ ও  টালার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে। তাঁদের বিরুদ্ধে নানা তথ্য ও প্রমাণ পাওয়া গেছে বলে কোর্টে দাবি করে সিবিআই। কিন্তু গ্রেফতারির ৯০ দিন পরও এই মামলায় সন্দীপ ও অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশ করতে না পারায় , তাঁদের জামিন হয়ে যায়। এখন এই মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারে সিবিআই।  

আরও পড়ুন : 'আমি যদি ধর্ষণ করতাম...' রায় ঘোষণার পর বিস্ফোরক দাবি সঞ্জয়ের

৯ই অগাস্ট আর জি কর হাসপাতালের বুকে, ঘটে যায় সেই ভয়ঙ্কর নারকীয় ঘটনা, চিকিৎসকের ধর্ষণ-খুন । ১৪ সেপ্টেম্বর, তথ্য়প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেফতার করা হয়, প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলকে।  এরপর ১৩ ডিসেম্বর সন্দীপ এবং অভিজিতের গ্রেফতারির ৯০ দিনের মাথায় সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কিন্তু তারা তা দিতে পারায় দুজনকেই জামিন দেন বিচারক। 

এখন এই সাপ্লিমেন্টারি চার্জশিট দিলে , তথ্যপ্রমাণ লোপের অভিযোগে , ওই দুইজনের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু হতে পারে।  তাই মামলাও এখানে শেষ হল না, তদন্তও এখানে শেষ হল না। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : 'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
'হাত-পা বেঁধে পিটিয়েছে...', পুলিশ হেফাজতে মৃত্যু তৃণমূল কর্মীর, কীভাবে ? কী জানাচ্ছে মৃতের পরিবার ?
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Swarup Biswas : 'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?
'শ্লীলতাহানি করেননি স্বরূপ বিশ্বাস' ! মামলা প্রত্যাহার অভিযোগকারিণীর, কী জানালেন ভিডিও বার্তায় ?

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget