এক্সপ্লোর

RG Kar Case : 'আমি যদি ধর্ষণ করতাম...' রায় ঘোষণার পর বিস্ফোরক দাবি সঞ্জয়ের

বিচারক তখন বলেন, 'CBI তদন্তে যা পেয়েছি, তাতে মনে হয়েছে আপনিই দোষী, সোমবার আপনার কথা শুনব' 

প্রকাশ সিনহা, কলকাতা :  আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুন, দোষী সাব্যস্ত হল সঞ্জয় রায়। সোমবার হবে সাজা ঘোষণা।  চিকিৎসক ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত হল  সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ই। 

সঞ্জয়ের দাবি কী 

অতিরিক্ত জেলা দায়রা বিচারকের রায় ঘোষণার পর চিকিৎসক ধর্ষণ-খুনে দোষী সাব্যস্ত সঞ্জয়ের দাবি, 'আমি কিছু করিনি'।  ফের নিজেকে নির্দোষ বলে দাবি করে দোষী সাব্যস্ত সঞ্জয়। সঞ্জয়ের দাবি,  তার গলায় যে রুদ্রাক্ষের মালা ছিল, তা ছিঁড়ল না কেন ? তাকে ফাঁসানো হয়েছে বলে ফের দাবি করে সঞ্জয়।  বিচারক তখন বলেন, 'CBI তদন্তে যা পেয়েছি, তাতে মনে হয়েছে আপনিই দোষী, সোমবার আপনার কথা শুনব' 

 শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন

এদিন ১২ মিনিটের শুনানির পর বিচারক জানান,  ৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে নির্যাতন করেন । আর জি কর মেডিক্যালে ঢুকে চিকিৎসকের গলা টিপে ধরে সঞ্জয়।  মুখ চেপে যৌন হেনস্থা করে। সঞ্জয়কে উদ্দেশ্য করে বিচারক বলেন, 'আপনার অপরাধ প্রমাণিত, আপনাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড।  সর্বনিম্ন সাজা যাবজ্জীবন'। 

সঞ্জয়ের আর কী কী দাবি

এরপরই সঞ্জয় রায় আগের মতোই ফের দাবি করে, সে এই অপরাধ করেনি। যদি সে ধর্ষণ করে থাকত, তাহলে ধস্তাধস্তির কারণে তার গলায় পরা মালা ছিড়ে যেত। সঞ্জয়ের দাবি, আইপিএস অফিসাররা তাকে যা বলেছে, সে তাই করেছে।  কিন্তু তখনই বিচারক জানান, তাঁর কথা সোমবার শোনা হবে। সোমবারই আদালত জানাবে, এই মামলায় সঞ্জয়ের শাস্তি কী হবে। 

কোন কোন ধারায় দোষী সাব্যস্ত সঞ্জয়

ভারতীয়  ন্যায় সংহিতা অনুসারে,  BNS 64 ধারায় (ধর্ষণ), BNS 66 ধারা (ধর্ষণের সময় এমন আঘাত করা, যার জেরে মৃত্য়ু হতে পারে), BNS 103 (1) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয় সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে।  

কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, সঞ্জয় রায় কি একাই এই ঘটনা ঘটিয়েছে? নাকি সঞ্জয়ের সঙ্গে ছিল আরও কেউ ? আরও কেউ এই ঘটনায় যুক্ত কিনা তা এখনও প্রমাণিত নয়, তবে সঞ্জয়ের বিরুদ্ধে সব অভিযোগ প্রমাণিত। তা স্পষ্ট করে দিয়েছেন বিচারক। 

আরও পড়ুন :

'আপনার মেয়ে কিছুটা মারা গেছে' বলা হয়েছিল তাঁকে, বুকে দগদগে ক্ষত নিয়েই রায়ের অপেক্ষা মায়ের

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
New Jalpaiguri Rohingya Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম

ভিডিও

Kolkata Hotel Fire | অগ্নিবিধি শিকেয়, হোটেলে 'মৃত্যুফাঁদ'! 'শিখা ইন' থেকে শিক্ষা নিয়ে বড় পদক্ষেপ দমকলের
Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget