এক্সপ্লোর

Enforcement Directorate: জেলে পার্থর রোষের মুখে শান্তনু, ইডির জেরায় আর কী কী বললেন?

বুধবার বহিষ্কৃত তৃণমূল নেতাকে আদালতে তোলার সময় এই  সমস্ত তথ্য পেশ করবে ইডি।

কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Corruption) গতকাল প্রেসিডেন্সি জেলে (Presidency Jail) গিয়ে শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Santanu Banerjee) জেরা করল ইডি (Enforcement Directorate)। সূত্রের খবর, নতুন সম্পত্তির তথ্য সামনে রেখে বহিষ্কৃত তৃণমূল (TMC) নেতাকে ঘণ্টা পাঁচেক জেরা করা হয়। জানতে চাওয়া হয়, সম্পত্তি-ক্রয়ে টাকার উৎস কী? ইডি সূত্রে খবর, অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হওয়া প্রভাবশালীদের তালিকার সূত্র ধরেও শান্তনুকে জেরা করা হয়।

তথ্য পেশ ইডির: বুধবার বহিষ্কৃত তৃণমূল নেতাকে আদালতে তোলার সময় এই  সমস্ত তথ্য পেশ করবে ইডি। সূত্রের খবর, শান্তনু তদন্তকারীদের জানিয়েছেন, জেলে পার্থ চট্টোপাধ্যায়ের রোষের মুখে পড়তে হয়েছে। পার্থ জানতে চান, কেন তাঁর নাম জড়ানো হচ্ছে। শান্তনু অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের প্রসঙ্গ টানতেই রেগে যান জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। ইডি-র তদন্তকারীদের কাছে শান্তনু এমনটাই জানিয়েছেন বলে সূত্রের খবর। 

হুমকি দিয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায় ? তাঁকেও জেলের মধ্য়ে হুমকি দিচ্ছেন পার্থ চট্টোপাধ্য়ায়! বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের পর, ED-র জেরার মুখে একই অভিযোগ তুললেন, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত আরেক বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়। নিয়োগ কেলেঙ্কারিতে অভিযুক্তদের বেশিরভাগই বর্তমান ঠিকানা প্রেসিডেন্সি জেল, রবিবার দুপুর ১২টা থেকে টানা ৫ ঘণ্টা সেখানে গিয়ে শান্তনু বন্দ্য়োপাধ্য়ায়কে জেরা করেন ED আধিকারিকরা। 

ইডি সূত্রে খবর, শান্তনু তাঁদের জানিয়েছেন, জেলে পার্থ চট্টোপাধ্যায়ের রোষের মুখে পড়তে হয়েছে তাঁকে। শান্তনুর কাছে পার্থ জানতে চান, নিয়োগ দুর্নীতিকাণ্ডে কেন তাঁর নাম জড়ানো হচ্ছে। তাঁদের দুজনের কি আগে কখনও দেখা হয়েছে? তাহলে কেন পার্থর নাম বারবার উঠছে। 

শান্তনুর দাবি, তিনি বলেন, অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে টাকা উদ্ধারের ঘটনায় আপনার নাম উঠছে। আর এতেই নাকি মারাত্মক চটে যান জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর আগে একই অভিযোগ তুলেছিলেন হুগলির বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষও। 

ED-র সামনে তিনি দাবি করেন, জেলের মধ্য়ে তাঁকে শাসিয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায়। কেন তাঁর নাম বলা হয়েছে? কুন্তল কি তাঁকে টাকা দিয়েছেন?এই প্রশ্ন তোলেন তৃণমূল বিধায়ক। তবে কি জেলের মধ্য়েও প্রভাব খাটাচ্ছেন সাসপেন্ডেড তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্য়ায়। উঠছে সেই প্রশ্ন। এদিকে, ED সূত্রে খবর, নতুন সম্পত্তির তথ্য সামনে রেখে বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনুকে রবিবার পাঁচ ঘণ্টা জেরাকরা হয়। জানতে চাওয়া হয়, বিপুল পরিমাণ সম্পত্তি-ক্রয়ের টাকার উৎস কী?অয়ন শীলের অফিস থেকে উদ্ধার হওয়া প্রভাবশালীদের তালিকার সূত্র ধরেও শান্তনুকে জেরা করা হয়। এই সমস্ত তথ্য় কেস ডায়েরিতে এন্ট্রি করছে ইডি।

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget