এক্সপ্লোর

Santragachhi Signal Problem: সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাট; আজও বাতিল একাধিক ট্রেন, ভোগান্তি বাড়ছে যাত্রীদের

South Eastern Railway রেলের অনুসন্ধান অফিসের সামনে যাত্রীদের ভিড়। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাটের কারণে এই বিপত্তি।

সুনীত হালদার, সাঁতরাগাছি: সাঁতরাগাছি রেল ইয়ার্ডে (Santragachhi Signal Problem) সিগন্যাল বিভ্রাটের জেরে যাত্রী ভোগান্তি এখনও চলছে। দক্ষিণ পূর্ব রেলের বেশ কিছু দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়ছে। যার ফলে এই সমস্যা দেখা দিয়েছে। 

ভোগান্তি বাড়ছে যাত্রীদের: সাঁতরাগাছি রেলইয়ার্ডে সিগন্য়াল বিভ্রাটের জেরে ব্য়হত হাওড়া স্টেশনের দক্ষিণ পূর্ব শাখার ট্রেন চলাচল। বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। পাশাপাশি নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়া হচ্ছে বহু ট্রেন। সোমবার থেকে বুধবার এই ছবির পরিবর্তন হল না। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস, হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস-সহ একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের অনেক দেরিতে ছাড়ছে। আজ হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-দিঘা এক্সপ্রেস, দিঘা-হাওড়া এক্সপ্রেস এবং হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এর ফলে এই গরমে চূড়ান্ত সমস্যায় পড়েছেন যাত্রীরা। রেলের অনুসন্ধান অফিসের সামনে যাত্রীদের ভিড়। দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, সাঁতরাগাছি রেল ইয়ার্ডে সিগন্যাল বিভ্রাটের কারণে এই বিপত্তি।

হাওড়া স্টেশনের দক্ষিণপূর্ব শাখায় সিগন্য়ালিং ব্য়বস্থা উন্নত করার কাজ শুরু হয়েছে। রবিবার এই কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু কাজ শেষ হওয়ার পরেও নন ইন্টারলকিং সিগন্য়াল সিস্টেম সঠিকভাবে কাজ না করার ফলে সোমবার থেকে সমস্যা দেখা দেয়। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেন দেরিতে ছেড়েছে। মঙ্গলবারের পর বুধবারও পরিস্থিতির আরও অবনতি হয়। যার জেরে চরম দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের। গতকালের মতো আজ বুধবারও যাত্রাপথও বদল করা হয়েছে বেশকিছু ট্রেনের। ভঞ্জপুর-শালিমার এক্সপ্রেস খড়গপুর পর্যন্ত চলবে, ঠিক তেমনি খড়গপুর থেকে ছাড়বে শালিমার-ভঞ্জপুর এক্সপ্রেস।  বৃহস্পতিবার পর্যন্ত হাওড়া-আদ্রা এক্সপ্রেস ছাড়বে খড়গপুর থেকে, আদ্রা-হাওড়া এক্সপ্রেস চলবে খড়গপুর পর্যন্ত।

দিনকয়েক আগে ব্যস্ত সময়ে দমদমে লাইনচ্যুত হয়ে যায় ডাউন বনগাঁ লোকাল। তার জেরে একদিকে যাত্রীদের মধ্য়ে ছড়ায় আতঙ্ক। আর তারপর দীর্ঘক্ষণ পোহাতে হয় ভোগান্তি। গত বুধবার বেলা ১২.১৫ নাগাদ, দমদম স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল ডাউন বনগাঁ লোকাল। ট্রেনে ছিল থিকথিকে ভিড়। হঠাৎ ট্রেনের একদম পিছনের বগির ২ টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। ঝাঁকুনি দিয়ে ট্রেন দাঁড়িয়ে যাওয়ার পরই হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। দমদম স্টেশনে পৌঁছন ডিআরএম শিয়ালদা সহ রেলের অন্যান্য আধিকারিকরা। তড়িঘড়ি ডাকা হয় রেলের টেকনিকাল স্টাফদের। শুরু হয় ট্র্যাকের ওপর ট্রেনের লাইনচ্যুত হয়ে যাওয়া বগি তোলার কাজ। এই ঘটনার জেরে ৪ নম্বর প্ল্যাটফর্ম দিয়ে দীর্ঘক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget