এক্সপ্লোর

Saraswati Puja 2025: সরস্বতী পুজোয় 'স্মৃতির শহরে' বাগনানের এই ক্লাব ! স্বর্ণজয়ন্তীতে এবারের থিম সহজপাঠ..

Bagnan Club Saraswati Puja 2025: এই বছরে স্বর্ণ জয়ন্তী বর্ষে পা দিল বাগনানের এই সরস্বতী পুজো

সুনীত হালদার, হাওড়া: বাগনানের খাদিনান বীণাপানি কালচারাল সোসাইটির সরস্বতী পুজো এই বছরে স্বর্ণ জয়ন্তী বর্ষে পা দিল। এবছরের থিম সহজ পাঠ। গোটা প্যাণ্ডেলের চারপাশে বাংলা অক্ষরের পাশাপাশি সহজ পাঠের ছবি তুলে ধরা হয়েছে। চারপাশে আলোর কারিকুরি এবং শিল্পের ছোঁয়া। প্রতিমা আকর্ষণীয়। পুজোর পাশাপাশি সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে কচিকাঁচাদের নাচ-গান এবং আবৃত্তি দর্শকদের ভালো লেগেছে। সন্ধ্যাবেলায় জমজমাট ভিড় মণ্ডপ চত্বরে।

সরস্বতী পূজায় মেতে উঠেছে কালনা শহর। চারদিন ধরে চলা এই পুজোয় প্রতিদিন পঞ্চাশ হাজারের বেশি মানুষ ভিড় জমায়। ভিড় নিয়ন্ত্রণের জন্য থাকছে সাড়ে সাতশ পুলিশ কর্মী, স্পেশাল মহিলা পুলিশ বাহিনী, ড্রোনের দ্বারা চলছে নজরদারি। কোথাও জগন্নাথ মন্দির, রাজস্থানের হাভেলি কোথাও আবার কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হয়েছে বিশাল বিশাল মন্ডল। আলোর রোশনাই সেজে উঠেছে শহরের রাস্তাঘাট। এবছর তিথি অনুযায়ী রবিবার এবং সোমবার দু দিনই হচ্ছে সরস্বতী পুজো। আর সেই কারণে একদিন আগে থেকেই কালনা শহরে প্যান্ডেল মুখি দর্শনার্থীরা।

বিগ বাজেটের পুজো গুলির মধ্যে অন্যতম কালনার পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় শ্রীধারা পুজো কমিটি ,তারা এবার ফুটিয়ে তুলেছে পুরীর জগন্নাথ ধাম। অন্যদিকে আমলা পুকুর ইয়াং বয়েজের থিমের ভাবনা এক টুকরো রাজস্থান। গোলক সমিতি পুজো কমিটির থিম মায়াজাল। কালনার জাপোটে  যুগের দীপ ক্লাবের পুজো মণ্ডপ বাঁশের কারুশিল্পে ফুটিয়ে তোলা হয়েছে। অগ্নিবীণা ক্লাবের মন্ডপ জুড়ে ফুটে উঠেছে বাঁকুড়ার ডোকরা শিল্প।  রয়েল ক্লাবের সরস্বতী পুজোর থিম ভাবনায়  তিব্বতের বৌদ্ধ মন্দির।

কোনও ক্লাবের পুজোর বাজেট দশ লক্ষ তো কারো ১৫লক্ষ টাকা। আর সেই বিগ বাজেটের পুজো দেখতে শুধু কালনা মহকুমা থেকে নয় বিভিন্ন জেলা থেকেও মানুষ ভিড় জমায় কালনা শহরে। কালনার এসডিপিও বলেন ভিড় সামাল দিতে শুধু বর্ধমান জেলা থেকে নয় বাইরের জেলা থেকেও পুলিশ কর্মীদের আনা হয়েছে। সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হবে। আর মহিলাদের নিরাপত্তার জন্য সাদা পোশাকে মহিলাদের একটি বিশেষ দল ভিড়ের মধ্যে থাকছে।

আরও পড়ুন, ডিজে বাজিয়ে সরস্বতী পুজো, ভিড়ের চাপে পদপিষ্টের মতো পরিস্থিতি উলুবেড়িয়ার কালীবাড়িতে !

এবার পুরুলিয়া জেলাতেও প্রথম বাকদেবির আরাধনায় থিমের ছোয়া। পুরুলিয়া শহরে এম এম হাই স্কুলে সরস্বতী পূজায় এবছর প্রথমবার সরস্বতীর মূর্ত্তী ছৌ মুখোশ দিয়ে তৈরি হয় তার সথে পুরুলিয়া জেলাতে যেই গ্রামে এই ছৌ মুখোশ তৈরি হয় চড়িদাতে সেই গ্রামের চিত্র তুলে ধরে কীভাবে এই গ্রামের শিল্পীরা ছৌ মুখোশ তৈরী করে। 

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget